Pakistan Cricket Team T20 World Cup: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারিভাবে এই বিষয়ে কিছু না জানা পর্যন্ত, কোনও মন্তব্য করবে না আইসিসি।
- Home
- India News
- Union Budget 2026 Live Updates: Pakistan Cricket Team T20 World Cup - ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়, আইসিসি জানেইনা?
Union Budget 2026 Live Updates: Pakistan Cricket Team T20 World Cup - ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়, আইসিসি জানেইনা?

Union Budget 2026-27 Live Updates: রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। কোন কোন জিনিসের দাম বাড়ল?, দাম কমল কোন জিনিসের? আজকে কী ভাষণ দিলেন অর্থমন্ত্রী? এই লাইভ ব্লগে পড়ুন বাজেট ভাষণ থেকে শুরু করে সব Major Updates, বড় ঘোষণা ও সেক্টর-ভিত্তিক পরিবর্তন—যার প্রভাব পড়বে আয়কর, GST, চাকরি, কৃষি, রেলওয়ে, পরিকাঠামো, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে।
Budget 2026 Live Update in Bengali:Pakistan Cricket Team T20 World Cup - ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়, আইসিসি জানেইনা?
Budget 2026 Live Update in Bengali:'মমতাই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন', বাজেট প্রতিক্রিয়ায় জানালেন কুণাল ঘোষ
বঙ্গবিরোধী বিমাতৃসুলভ বাজেট। বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরো একবার প্রমাণ করলো। বাজেট নিয়ে এমনটাই বলেন টিএমসি নেতা কুণলা ঘোষ।
Budget 2026 Live Update in Bengali:Pakistan Cricket Team T20 World Cup - জল্পনাই সত্যি হল! টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
Pakistan Cricket Team T20 World Cup: সরাসরি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। জল্পনা অবশ্য আগে থেকেই চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান।
Budget 2026 Live Update in Bengali:টাকা পুড়িয়ে ধোঁয়া ওড়ানোর দিন শেষ! সিগারেট থেকে বিড়ি 'পাপ পণ্য'র দাম কতটা বাড়লো দেখুন
Price Hike: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিগারেট ও তামাকজাত পণ্যগুলিকে 'পাপ পণ্য' বলে চিহ্নিত করেছে। আর সেই কারণে আবগারি শুল্ক আরোপ করেছে। যার কারণে এক ধাক্কায় বেড়েগেছে সিগারেট ও তামাকজাত পণ্য়ের দাম। জানুন কত হল দাম।
Budget 2026 Live Update in Bengali:IND vs PAK U19 - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান বধ ভারতের, ৫৮ রানে জয় টিম ইন্ডিয়ার
IND vs PAK U19: জিম্বাবোয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে রবিবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই ৫৮ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
Budget 2026 Live Update in Bengali:IND vs PAK U19 - নতুন ইতিহাস লিখলেন তরুণ বৈভব, ভেঙে দিলেন শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড
IND vs PAK U19: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন।
Budget 2026 Live Update in Bengali:Rahul Vs Nirmala - 'যুক্তি দিয়ে বলুন শুনব'! রাহুলকে রীতিমত ধুয়ে দিলেন নির্মলা সীতারামন
Rahul Vs Nirmala: কেন্দ্রীয় বাজেট নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, রাজনৈতিক সমালোচনা স্বাগত, তবে তা তথ্যের উপর ভিত্তি করে হওয়া উচিত। সীতারামন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে একে সমর্থন করেন।
Budget 2026 Live Update in Bengali:Union Budget 2026 - স্কুল-কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে
Union Budget 2026: এই প্রথম দেশের কোনও সরকার নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করল। তা হল ‘কন্টেন্ট ক্রিয়েশন'। এই মুহূর্তে গোটা দেশে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত।
Budget 2026 Live Update in Bengali:Union Budget 2026 - নির্মলার বাজেটে নারীদের ক্ষমতায়ন, প্রস্তাব She MARTS ও ছাত্রী হোস্টেলের
Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুগান্তকারী ঘোষণা। নারী শিক্ষা ও ক্ষমতায়ন বাড়াতে দেশের প্রতিটি জেলায় ছাত্রী হোস্টেল এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ 'She MARTS স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
Budget 2026 Live Update in Bengali:দেশের আয়-ব্যয়ের হিসেব করেন! জানেন কি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অ্যাকাউন্টে কত টাকা আছে?
Nirmala Sitharaman's Salary and Net Worth: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন! তাঁর মোট সম্পত্তির পরিমাণই বা কত! জেনে নিন দেশের অর্থমন্ত্রী প্রতি মাসে কত বেতন পান।
Budget 2026 Live Update in Bengali:সামনে ৬ রাজ্যে নির্বাচন, তার আগে প্রায় ২৬ শতংশ বরাদ্দ বাড়ল নির্বাচন কমিশনের
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২৫.৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেট বরাদ্দ ২০২৫/২৬ সালের ৩০৪.৯৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৬/২৭ সালের জন্য ৩৮২.২২ কোটি টাকা করা হয়েছে।
Budget 2026 Live Update in Bengali:প্রতিরক্ষা বাজেট দেশকে আরও শক্তিশালী করবে, মোদী ও নির্মলাকে ধন্যবাদ রাজনাথের
Rajnath Singh: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। মোদীকে ধন্যবাদ জানিয়ে সিং প্রতিরক্ষা খাতে রেকর্ড ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।
Budget 2026 Live Update in Bengali:Alcaraz Beats Djokovic - জকোভিচের ২৫ অধরাই, সার্বিয়ান স্বপ্নভঙ্গ করে ২২ বছরে চারে চারের কীর্তি আলকারাজের
নোভাক জকোভিচের ২৫টি গ্র্যান্ডস্লামের জয়ের স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। দারুণভাবে কামব্য়াক করে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩,৭-৫ হারিয়ে কেরিয়ার গ্র্যান্ডস্লাম জিতলেন আলকারাজ।
Budget 2026 Live Update in Bengali:Iran-US Tension - 'একটা ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে' ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের খামেইনির
মধ্যপ্রাচ্য বর্তমানে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে, যদি তারা তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ না করে তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে।
Budget 2026 Live Update in Bengali:Union Budget 2026 Share Market - বাজেট পেশের দিনই শেয়ার বাজারের ১০ টি স্টকে পতন! চিন্তায় বিনিয়োগকারীরা
Union Budget 2026 Share Market: কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরেই ভারতীয় শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে।
Budget 2026 Live Update in Bengali:SIR নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা, চাপ বাড়ছে ECI-এর ওপর
Mamata Banerjee: SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার হতে পারে মামলার শুনানি। কাল, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে ভারতের নির্বাচন কমিশনের।
Budget 2026 Live Update in Bengali:PM Modi's reaction - 'দেশের সংস্কার এক্সপ্রেসকে নতুন গতি দেবে', নরেন্দ্র মোদীর বাজেট প্রতিক্রিয়া
Union Budget 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বাজেটকে 'বিকশিত ভারত ২০৪৭'-এর শক্তিশালী ভিত্তি বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাজেট দেশের সংস্কার, পরিকাঠামো এবং নাগরিকদের ক্ষমতা বৃদ্ধিতে নতুন গতি আনবে।
Budget 2026 Live Update in Bengali:বাংলাদেশকে আর্থিক সাহায্য় অর্ধেক করল ভারত, ভুটান পাবে ২,২৮৯ কোটি টাকা
২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ভারত তার বৈদেশিক উন্নয়ন সহায়তায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং বাংলাদেশের জন্য বরাদ্দ সাহায্য অর্ধেকে কমিয়ে দিয়েছে।
Budget 2026 Live Update in Bengali:Mamata Banerjee on Union Budget 2026 হাম্পটি ডাম্পটি বাজেট বলে কটাক্ষ মমতার, কাকে বললেন চোরের মায়ের বড় গলা
Union Budget 2026 নিয়ে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার জন্য কিছুই নেই দাবি করে নির্মলা সীতারামনের বাজেটকে 'হাম্পটি ডাম্পটি' ও দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী।
Budget 2026 Live Update in Bengali:কেন্দ্রীয় বাজেট ২০২৬ - ক্রীড়া উন্নতিতে 'খেলো ইন্ডিয়া,' ঘোষণা অর্থমন্ত্রীর
Union Budget 2026: রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে নানা বিষয়ের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে দেশে খেলার উন্নতির উপরেও জোর দেওয়া হয়েছে।