What's app New Feature: ২০২৬-এর নতুন আপডেট "Safety Overview" বা "Context Card"। কোনো অচেনা নম্বর মেসেজ করলে চ্যাট খোলার উপরেই WhatsApp একটা হলুদ ব্যানার দেখাবে। তাতে থাকবে: ১. নম্বর কবে তৈরি হয়েছে ২. প্রোফাইল ছবি আছে কিনা ৩. কমন গ্রুপ/কন্ট্যাক্ট আছে কিনা ৪. নম্বরটা অন্য ইউজার কতবার ব্লক/রিপোর্ট করেছে।

What's app New Feature: "ম্যাডাম, আপনার পার্সেল আটকে আছে। এই লিঙ্কে KYC করুন" - মেসেজটা দেখেই আঙুল কাঁপে। লিঙ্কে ক্লিক করলেই WhatsApp হ্যাক। এমন স্ক্যাম এখন রোজ। এবার Meta নিজেই ঢাল ধরলো। WhatsApp আনলো "Safety Overview"।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চ্যাট খোলার আগেই কী জানাবে WhatsApp?

১. নম্বরের বয়স

নম্বরটা কি কালকেই তৈরি? স্ক্যামাররা রোজ নতুন সিম কেনে। Safety Overview লিখে দেবে "This number was created 2 days ago"। পুরোনো নম্বর = একটু বিশ্বাসযোগ্য।

২. প্রোফাইল + About

প্রোফাইল ছবি নেই, About ফাঁকা, নাম "User" লেখা? ৯০% ফেক। রিয়েল মানুষের DP, স্ট্যাটাস থাকে।

৩. কমন কানেকশন

"তোমার ২ জন বন্ধুর সাথে কমন গ্রুপ আছে" দেখালে রিস্ক কম। একদম অচেনা, কোনো কমন গ্রুপ নেই = লাল ঝান্ডা।

৪. রিপোর্ট কাউন্ট

সবচেয়ে বড় হাতিয়ার। WhatsApp দেখাবে "এই নম্বরটি ১৫০ জন ব্লক করেছে"। তার মানে ওটা স্ক্যামার। এক ক্লিকে Block + Report চলে যাবে।

৫. মেসেজ টাইপ

প্রথম মেসেজেই লিঙ্ক, APK ফাইল, "টাকা জিতেছো" লেখা থাকলে ব্যানারে লাল ওয়ার্নিং: "This message contains a link. Be cautious"।

কিভাবে কাজ করবে?

অচেনা নম্বর মেসেজ করলেই চ্যাটের উপর হলুদ বাক্স। ২টো বাটন: 1. Continue Chat 2. Block & Report। চ্যাট না খুলেই ডিসিশন।

স্ক্যাম থেকে বাঁচার ৩টে গোল্ডেন রুল:

১. OTP, CVV, UPI PIN কেউ চাইলে দেবে না। WhatsApp, ব্যাঙ্ক কখনো চায় না।

২. "কাস্টমার কেয়ার" সেজে ভিডিও কল দিলে কেটে দাও। স্ক্রিন শেয়ার = অ্যাকাউন্ট গেলো।

৩. লিঙ্কে ক্লিক করার আগে ৩ সেকেন্ড ভাবো। লোভনীয় অফার = ৯% ফাঁদ।

ফিচার কোথায় পাবে?

WhatsApp আপডেট করো Play Store থেকে। Settings > Privacy > Unknown Accounts > Safety Overview On রাখো।

শেষ কথা:

হ্যাকাররা এখন AI দিয়ে মেসেজ লেখে। মানুষ চেনা যায় না। কিন্তু ডেটা মিথ্যে বলে না। WhatsApp এর "ঠিকুজি" দেখে তারপর রিপ্লাই দাও। সন্দেহ হলে ব্লক মারো, ইগো না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।