MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের কোনও প্রয়োজন নেই! সম্পদ বৃদ্ধি নিয়ে বড় দাবি ইলন মাস্কের

ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের কোনও প্রয়োজন নেই! সম্পদ বৃদ্ধি নিয়ে বড় দাবি ইলন মাস্কের

Elon Musk On Money Savings: পেনশন পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় খুব শীঘ্রই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে সারা বিশ্বের জনতার কাছে। এমনই চাঞ্চল্যকর দাবি মার্কিন ধনকুবের ইলন মাস্কের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 14 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইলনের বার্তায় হৈচৈ গোটা বিশ্বে
Image Credit : AFP

ইলনের বার্তায় হৈচৈ গোটা বিশ্বে

যৌবনে আয় বৃদ্ধ বয়সে সঞ্চয়। সাধারণত যে কোনও চাকুরিরত ব্যক্তিরা এই নিয়ম অনুসরণ করেই চলেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়। পেনশন পদ্ধতির মাধ্যমে তারা টাকা জমান। যা ভবিষ্যতে তাদের বিপদে আপদে কাজে লাগে। কিন্তু শেষ বয়সের জন্য টাকা জমানোর এই পরিকল্পনা একেবারেই অবাস্তব বলে মনে করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মতে, পেনশন পদ্ধতির মাধ্যমে টাকা জমানোর বিষয়টি খুব তাড়াতাড়ি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কোনও সংস্কার বা পরিবর্তন নয়। বরং এই ধারণা একেবারে অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তরফ থেকে এই মন্তব্য আসায় শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কারণ, বর্তমান সময়ে মানুষ আয় ও সঞ্চয়ে সবথেকে বেশি মনযোগী। কিন্তু মাস্কের এই যুক্তির মূলে রয়েছে একটি বৈপ্লবিক বিশ্বাস। যা বিশ্বের অর্থনীতির মানচিত্র পুরো বদলে দেবে। 

25
কী বলছেন মাস্ক?
Image Credit : Getty

কী বলছেন মাস্ক?

অতি সম্প্রতি মাস্ক মুনশটস উইথ পিটার ডায়ামান্ডিস পডকাস্টে গিয়ে বলেন-''আমার একটি পরামর্শ হল ভবিষ্যতের কথা ভেবে আগামী ১০ বা ২০ বছরের জন্য টাকা জমানো উচিত নয়। তখন আর এগুলোর কোনও মূল্য থাকবে না। আমরা যা বলছি তার কোনওটি যদি সত্যি হয় তাহলে অবসরের জন্য টাকা জমানো হবে অর্থহীন।'' শুধু তাই নয়, মাস্ক বিষয়টিকে মোটেও কোনও আশা বা কল্পনা হিসেবে নয় বরং যৌক্তিক পরিকল্পনা হিসেবে তুলে ধরেছেন। তিনি মনেপ্রাণেও এটি বিশ্বাস করেন। 

Related Articles

Related image1
গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
Related image2
'ভারত আমাকে ভয় পায়', ভাইরাল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের বিতর্কিত ভিডিয়ো
35
পৃথিবীতে ঘুচবে সম্পদের অভাব
Image Credit : Getty

পৃথিবীতে ঘুচবে সম্পদের অভাব

জানা গিয়েছে, মাস্কের এই দাবির পিছনে রয়েছে এআই বুদ্ধিমত্তার ব্যবহার, রোবটিক্স এবং উন্নত অর্থনৈতিক পরিকল্পনা। যা বর্তমানের সমস্ত পুরনো অর্থনীতির মডেলকে গুঁড়িয়ে দেবে। তার মতে, পৃথিবীতে  সম্পদের অভাব ঘুচবে এবং সম্পদ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ, তিনি এমন একটি সুব্যবস্থার কথা চিন্তা করেন যেখানে মানুষ মজুরি বা পেনশনের উপর নির্ভর না করে  ইউনিভার্সাল হাই ইনকাম বা সবার জন্য উচ্চ আয় নিশ্চিত হবে। তার লক্ষ্য হলো প্রাচুর্য। আর্থিক দুশ্চিন্তা ছাড়াই স্বচ্ছলভাবে জীবন কাটাতে পারবে মানুষজন। 

45
আরও উন্নত হবে চিকিৎসা ব্যবস্থা
Image Credit : Getty

আরও উন্নত হবে চিকিৎসা ব্যবস্থা

মাস্কের মতে, তিনি এমন একটা বিশ্বের কথা চিন্তা করেন যেখানে থাকবে অর্থনৈতিক উন্নতি এবং চিকিৎসা ব্যবস্থাও থাকবে আজকের থেকে বেশি উন্নত। তার লক্ষ্য হলো প্রাচুর্য। এবং যেখানে মানুষ কোনওরকম দুঃশ্চিন্তা ছাডা়ই সম্পদের পরিপূর্ণ হয়ে বেঁচে থাকতে পারবেন। মাস্ক সেই প্রাচুর্যের মধ্যে একটি ফিকশনধর্মী চিত্রও তুলে ধরেছেন। 

55
আর কী বলছেন মাস্ক?
Image Credit : X

আর কী বলছেন মাস্ক?

মাস্কের মতে, তিনি এমন একটি সময়ের কথা বলছেন যেখানে অর্থ সঞ্চয়ের কোনও মূল্যই থাকবে না। সবকিছুর নাগাল সবার কাছে থাকবে। তার তত্ত্ব অনুযায়ী, যখন মৌলিক চাহিদা মেটাতে কোনও খরচই লাগবে না তখন অবসরের সঞ্চয় কোনও মানেই রাখবে না। তবে মাস্ক নিজেই স্বীকার করেছেন যে এই যুক্তিতে স্বর্গরাজ্যে পৌঁছনোর পথ বেশ অমসৃণ হতে পারে। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mar-a-Lago Shooting: প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন লুকিয়ে ঢুকে হামলার চেষ্টা ২০ বছরের যুবকের, পাল্টা গুলিতে খতম
Recommended image2
US Winter Storm: বরফের ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক ফ্লাইট বাতিল
Recommended image3
UFO Files: ভিনগ্রহীরা কি সত্যি? আমেরিকার সব গোপন তথ্য ফাঁস করছেন ট্রাম্প!
Recommended image4
Trump Tariffs Declared Illegal: ট্রাম্পের শুল্ককে অবৈধ বলে খারিজ সুপ্রিম কোর্টের, কী কারণে হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট
Recommended image5
তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প
Related Stories
Recommended image1
গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
Recommended image2
'ভারত আমাকে ভয় পায়', ভাইরাল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের বিতর্কিত ভিডিয়ো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved