MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?

অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?

JD Vance News: অভিবাসী ইস্যু নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে র্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঠিক কী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 08 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
Image Credit : Getty

বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

'আমেরিকা থেকে অভিবাসী বাসিন্দাদের তাড়াতে হবে। অভিবাসীদের চাপে পড়ে একেবারে কার্যত নতিস্বীকার করতে বাধ্য হচ্ছে মার্কিন নাগরিকরা।' সম্প্রতি এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার ভ্যান্সের এই মন্তব্য নিয়ে পাল্টা তাকে আক্রমণ শানানেল নেটিজেনরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নেটিজেনদের ক্ষোভের মুখে ভ্যান্সের স্ত্রী-সন্তানরা
Image Credit : AFP

নেটিজেনদের ক্ষোভের মুখে ভ্যান্সের স্ত্রী-সন্তানরা

অভিভাসন নিয়ে মন্তব্য করায় ক্ষোভ ক্রমশ চড়ছে মার্কিন রাজনীতিতে। এবার মার্কিন নেটিজেনদের নিশানায় জেডি ভ্যান্সের স্ত্রী ও সন্তানরা। জানা গিয়েছে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকায় ইতিহাস গড়েছিলেন জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। মার্কিন সেকেন্ড লেডির আসনে বসেছেন তিনি। কিন্তু অভিবাসী এবং বিদেশি বংশোদ্ভূতদের প্রতি ভ্যান্সের প্রশাসনের মনোভাব দিন দিন তিক্ত হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে রবিবার এক্স হ্যান্ডেলে ভ্যান্স লেখেন, ‘’আমেরিকান ড্রিম চুরি করেছে অভিবাসীরা।'' কী বল দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেন, অভিবাসীদের কাছে কার্যত নতিস্বীকার করেছেন মার্কিনরা।

Related Articles

Related image1
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Related image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
35
কী বলছেন মার্কিন সরকার
Image Credit : ANI

কী বলছেন মার্কিন সরকার

এদিকে ভ্যান্সের এই মন্তব্য ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে মার্কিন জনগণের মধ্যে। বহু প্রতিক্রিয়ার মধ্যে, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ওয়াজাহাত আলি ভ্যান্সের বার্তার তীব্র জবাব দেন। তিনি লিখেছেন, “এর অর্থ হলো আপনাকে উষা, তার ভারতীয় পরিবার এবং আপনার দ্বিজাতিগত সন্তানদের ভারতেই ফেরত পাঠাতে হবে।”

45
বিতর্কে ভ্যান্স
Image Credit : ANI

বিতর্কে ভ্যান্স

ভ্যান্সের অভিবাসন বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সাংস্কৃতিক ও ধর্মীয় পছন্দ নিয়ে তাঁর আরও একটি বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিউ ইয়র্ক পোস্টের একটি পডকাস্টে অংশ নিয়ে ভ্যান্স বলেন, আমেরিকানদের পক্ষে নিজেদের জাতি, ভাষা বা ত্বকের রঙের সঙ্গে মেলে এমন প্রতিবেশী পছন্দ করা “সম্পূর্ণ যৌক্তিক ও গ্রহণযোগ্য”। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিভিল রাইটস বা নাগরিক অধিকারকর্মীরা।

55
কী বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
Image Credit : ANI

কী বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভ্যান্স, যিনি প্রায়শই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণশৈলী অনুসরণ করেন, অভিযোগ করেছেন যে ট্রাম্প প্রশাসন এমন একটি অভিবাসন নীতি তৈরি করেছে যা “বিভাজনকে উৎসাহিত” করেছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থার ভুল নীতির কারণেই দেশে অস্থিরতা বাড়ছে। এক সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফিরলে কি সব অনথিভুক্ত অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে, ভ্যান্স উত্তর দেন, “আমরা যতটা সম্ভব বেশি মানুষকে অপসারণের চেষ্টা করব।”

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image2
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image3
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Recommended image4
Trump Iran: ইরানের ওপর পরমাণু হামলার ছক কষছেন ট্রাম্প! বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন সাংসদের
Recommended image5
Two Planes Nearly Collide: আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান, একই নম্বরের ২ ফ্লাইটের বিভ্রাটে বড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা
Related Stories
Recommended image1
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved