MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • তালিবানি ফতোয়ায় জীবন দুঃসহ! ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মহিলাদের উদ্ধারে অনীহা

তালিবানি ফতোয়ায় জীবন দুঃসহ! ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মহিলাদের উদ্ধারে অনীহা

Afghanistan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। এখনও চলছে উদ্ধারকার্য। তার মধ্যেই চলছে তালিবানি ফতোয়া। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 07 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভূমিকম্পের মাঝেই আফগানিস্তানে তালিবানি ফতোয়া
Image Credit : Getty

ভূমিকম্পের মাঝেই আফগানিস্তানে তালিবানি ফতোয়া

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তান। চারিদিকে এখনও স্পষ্ট ধ্বংসস্তুপের ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙাচোরা বাড়িঘর। তারই মধ্যে চলছে উদ্ধারকার্য। আর এই ভূমিকম্পের মধ্যেই প্রকাশ্যে তালিবানি অত্যাচারের ছবি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তারা শরিয়া আইনে অনড়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মহিলাদের উদ্ধারে অনীহা
Image Credit : X-@IOMAfghanistan

মহিলাদের উদ্ধারে অনীহা

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়া পুরুষদের উদ্ধার করা হলেও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা নারীদের উদ্ধারে অনীহা তালিবানদের। কারণ, উদ্ধারকারীরা নিজেরাই দ্বিধায় রয়েছেন যে অন্যদের বাঁচাবেন নাকি নিজেদের। কারণ তালিবানি নিয়মে যে মহিলাদের স্পর্শ করা নিষেধ। ফলে চোখের সামনে মহিলারা মরতে  বসলেও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে না তালিবানরা। 

Related Articles

Related image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
Related image2
চিনের সঙ্গে চুপি চুপি বৈঠক ট্রাম্পের! জিংপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের
35
মহিলাদের স্পর্শ নিষেধ
Image Credit : Getty

মহিলাদের স্পর্শ নিষেধ

জানা গিয়েছে, সেখানে কোনও মহিলা উদ্ধারকারী দল নেই। তাই আফগানিস্তানে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধার করাও যাচ্ছে না। তাদের আর্তনাদ শুনেও কান বন্ধ রাখতে হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মহিলাদের যদি মৃত্যুও হয়, তাহলেও কিছু করা যাচ্ছে না। একমাত্র যদি মৃত মহিলাদের পোশাক ঢিলেঢালা হয়, তবেই তাদের পোশাক টেনে দেহগুলিকে বের করা হচ্ছে। মৃত্যুর পরও তাদের কোনওভাবে সরাসরি ত্বক স্পর্শ করা যাবে না। যদি কেউ মহিলাদের স্পর্শ করেন, তাহলে তালিবান উদ্ধারকারীদের হাত কেটে নেবে। 

45
 ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান
Image Credit : Asianet News

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান

গত ৫ সেপ্টেম্বর শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তান। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রায় কম্পন অনুভূত হয়। চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি কম্পন হয়েছিল। যার ফলে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩,৬০০ জনেরও বেশি আহত হন। এই ভূমিকম্পগুলো গ্রামগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং হাজার হাজর মানুষ গৃহহীন হয়ে পড়ে।

55
দুর্ভোগ আরও বাড়ছে
Image Credit : our own

দুর্ভোগ আরও বাড়ছে

এদিকে ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সাহায্যকারী গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়েছে যে তাদের সম্পদ ফুরিয়ে আসছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সরবরাহের প্রয়োজনের কথা জানিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে, একের পর এক কম্পনের কারণে দুর্ভোগ আরও বাড়ছে স্থানীয় মানুষদের। তার উপর তালিবানি ফতোয়ায় নাভিশ্বাস ওঠার যোগার! 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image2
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Recommended image3
Now Playing
Nepal Flood: 'কোথায় নাম?' ছলছলে চোখে নিখোঁজদের তালিকায় স্বজনদের খোঁজ
Recommended image4
Now Playing
Nepal Mud Flood: রাক্ষুসে বরফের স্রোতে এত কাদা কোথা থেকে এল? কী জানা গেল?
Recommended image5
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Related Stories
Recommended image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
Recommended image2
চিনের সঙ্গে চুপি চুপি বৈঠক ট্রাম্পের! জিংপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved