MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • 'সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স', SCO সম্মেলনে ফের হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের

'সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স', SCO সম্মেলনে ফের হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের

Jaishankar On Putin: পুতিনের ভারত সফরের আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কী কথা হলো দুজনের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 19 2025, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুতিন জয়শঙ্কর সাক্ষাৎ
Image Credit : Russian Embassy

পুতিন-জয়শঙ্কর সাক্ষাৎ

মঙ্গলবার মস্কোতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)–এর কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে আলাদা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন জয়শঙ্কর। বৈঠকে তিনি সন্ত্রাসবাদ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সংগঠনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কড়া বার্তা দেন বলে জানা গিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী সে কথা মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এক্স হ্যান্ডেলে জয়শঙ্করের বার্তা
Image Credit : Social Media

এক্স হ্যান্ডেলে জয়শঙ্করের বার্তা

 রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নিজের  এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর লিখেছেন, “আজ বিকেলে এসসিও প্রতিনিধিদলের অন্যান্য প্রধানদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছি।” শুধু তাই নয়, এসসিও নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের আপসহীন অবস্থান আবারও জোর দিয়ে তুলে ধরেন। জয়শঙ্কর বলেন, সংগঠনটিকে অবশ্যই তার প্রতিষ্ঠাকালীন অঙ্গীকারে অটল থাকতে হবে—সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার এই “তিন দুষ্ট শক্তি”র বিরুদ্ধে লড়াই জোরদার করাই এসসিও-র প্রধান লক্ষ্য হওয়া উচিত।

Related Articles

Related image1
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
Related image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
35
ভারত সফরে আসবেন পুতিন?
Image Credit : Social Media

ভারত সফরে আসবেন পুতিন?

সূত্রের খবর, আগামী ৫ ডিসেম্বর ভারত সফরে আসার কথা আছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলাদা করে বৈঠক করার কথা রুশ প্রেসিডেন্টের। পুতিনের সঙ্গে বৈঠক করার আগে সোমবার, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও একান্ত বৈঠক করেছেন এস জয়শঙ্কর।

45
এসসিও-র কার্যকারিতা বৃদ্ধির প্রস্তাব
Image Credit : Social Media

এসসিও-র কার্যকারিতা বৃদ্ধির প্রস্তাব

এছাড়াও বিদেশমন্ত্রী  এস. জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর কার্যকারিতা বাড়াতে সংস্থার কাঠামোগত সংস্কার ও প্রশাসনিক পরিবর্তনের ওপর জোর দেওয়ার বিষয়েও মুখ খোলেন। এই বিষয়ে তিনি বলেন, ‘’পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে এসসিওকে আরও নমনীয় ও অভিযোজনক্ষম হতে হবে।'' 

55
জয়শঙ্করের মুখে ভাষা প্রস্তাব
Image Credit : Social Media

জয়শঙ্করের মুখে ভাষা প্রস্তাব

তিনি আরও বলেন যে, ‘’সংগঠনটি যত বেশি বৈচিত্র্যময় হচ্ছে, ততই এর আরও বেশি নমনীয়তা ও অভিযোজনক্ষমতা প্রয়োজন।'' তিনি সদস্যদেশগুলোর প্রতি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রস্তাব—রুশ ও চিনা ভাষার পাশাপাশি ইংরেজিকে এসসিও-র সরকারি ভাষা হিসেবে গ্রহণ—শীঘ্র বাস্তবায়নের আহ্বান জানান।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মসজিদে এক কোমর জল, গাড়ি-বাড়ি ডুবল পুরোটাই, লিবিয়ার ভয়াবহ বন্যার ভিডিও ভাইরাল
Recommended image2
'সন্ত্রাসবাদী'! মহম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্ক বিমান বন্দরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশীদের
Recommended image3
Now Playing
Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড
Recommended image4
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image5
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Related Stories
Recommended image1
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
Recommended image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved