MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কি বালেন্দ্র শাহ? এই কারণেই তরুণ নেপালিদের রোলমডেল তিনি

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কি বালেন্দ্র শাহ? এই কারণেই তরুণ নেপালিদের রোলমডেল তিনি

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চর্চায় প্রথমেই যে নামটি সামনে আসছে সেটি হল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 09 2025, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অস্থির নেপাল
Image Credit : SPCIAL MEDIA

অস্থির নেপাল

GenZ বিক্ষোভে অস্থির নেপাল। জনতা ও সেনা বাহিনীর চাপে গদি ছাড়তে বাধ্য় হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়়ে পালিয়ে গেছেন দুবাইতে। এই অবস্থায় কে হাল ধরবে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই রাজ্যটির? জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই দুটি নাম সামনে এসেছে। একটি হল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। অন্যটি সুদান গুরুং। সুদান এই আন্দোলনের মুখ। কিন্তু বালেন্দ্র এই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছেন।

25
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
Image Credit : SPCIAL MEDIA

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চর্চায় প্রথমেই যে নামটি সামনে আসছে সেটি হল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র। নেপালের বাঘা বাঘা রাজনীতিবীদদের হারিয়ে তিনি মেয়র হয়েছিলেন। মাত্র ৩৫ বছরকের বালেন্দ্রর হাতেই আন্দোলনকারীরা নেপালের শাসনভার তুলে দিতে চাইছেন। স্থানীয়দের কাছে তিনি বালেন নামেই পরিচিত।

Related Articles

Related image1
GenZ এবার সংযত হন! উত্তাল নেপালকে শান্ত করতে আন্দোলনাকারীদের স্বীকৃতি মেয়রের
Related image2
নেপালে আন্দোলনের মুখ ভূমিকম্পে সন্তানহারা এক বাবা! চিনুন সুদান গুরুংকে
35
বয়সের জন্যই আন্দোলন থেকে দূরে
Image Credit : SPCIAL MEDIA

বয়সের জন্যই আন্দোলন থেকে দূরে

নেপালের এই আন্দোলন ২৮ বছরের কম বয়সীদের জন্য নির্ধারিত হয়েছিল। সেই কারণেই কাঠমান্ডুর মেয়রক বালেন্দ্র শাহ এই আন্দোলনে যোগ দিতে পারেননি। যদিও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি।আন্দোলনকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। আবার শর্মা ওলির পদত্যাগের পর তিনি আন্দোলনকারীদের সংযত হতে বলেছেন।

45
বালেন্দ্রর ভারত যোগ
Image Credit : SPCIAL MEDIA

বালেন্দ্রর ভারত যোগ

১৯৯০ সালে কাঠমাণ্ডুতে জন্ম বালেন্দ্র শাহের। পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়র। উচ্চশিক্ষার জন্য তিনি ভারতে এসেছিলেন।

পরবর্তীকালে বালেন্দ্র নেপালের ব়্যাপার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেন। তিনি নিজের সুর করা গানে তিনি আর্থিক বৈষম্য ও দুর্নীতির কথা তুলে ধরেন। গানের মাধ্যমেই তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেন।

55
প্রশাসক হিসেবে জনপ্রিয়
Image Credit : ANI

প্রশাসক হিসেবে জনপ্রিয়

কাঠমান্ডুর মেয়র হিসেবে বালেন্দ্র কাজ নজর কেড়েছে সে দেশের ও বিদেশের মানুষদের। সরকারি স্কুল, রাস্তার উন্নতি থেকে কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা- এগুলি আকৃষ্ট করেছে তরুণ প্রজন্মকে। টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা ১০০ Emerging Leaders-এর তালিকাতেও তিনি রয়েছে। তাঁর জীবনযাপন, স্টাইল, গাড়ির কালেকশন- রোল মডেল করেছে। সেই কারণেই তিনি তরুণ নেপালিদের কাছে প্রবল জনপ্রিয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অশান্ত নেপাল
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sheikh Hasina: নভেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি আওয়ামি লিগ নেতার
Recommended image2
যে কোনও দেশ থেকে তেল কেনার স্বাধীনতা আছে ভারতের, জানিলে দিল রাশিয়া
Recommended image3
আমেরিকা হতবাক! ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে নামল চিনের জাহাজ! কী হতে চলেছে?
Recommended image4
'বালোচ বিদ্রোহীদের কাছে যা অস্ত্র আছে, আমাদের কাছে নেই', অসহায় স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Recommended image5
'আসিম মুনিরকে রক্ষিতার মতো ব্যবহার করেছেন ট্রাম্প', জোর খিল্লি খোদ পাকিস্তানিদেরই
Related Stories
Recommended image1
GenZ এবার সংযত হন! উত্তাল নেপালকে শান্ত করতে আন্দোলনাকারীদের স্বীকৃতি মেয়রের
Recommended image2
নেপালে আন্দোলনের মুখ ভূমিকম্পে সন্তানহারা এক বাবা! চিনুন সুদান গুরুংকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved