'পুজোতে ঢাক বাজাবো' বলে  বেহালা বড়িশার খুঁটি পুজোতে মাতালেন ডোনা গাঙ্গুলী এবং স্নেহাশিষ গাঙ্গুলী। ইতিমধ্যেই বেহালা, বাদামতলা, ভবানীপুর সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায়  খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে।  

'পুজোতে ঢাক বাজাবো' বলে বেহালা বড়িশার খুঁটি পুজোতে মাতালেন সৌরভ পত্নি ডোনা গাঙ্গুলী এবং স্নেহাশিষ গাঙ্গুলী। ইতিমধ্যেই বেহালা, বাদামতলা, ভবানীপুর সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায় খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। এখন আকাশে বাতাসে শুধুই পুজোর আমেজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, 'ত্রিশুল নিয়ে মা আসছে-খুব সাবধান BJP', রাখির দিনেই খুঁটি পুজোর সূচনায় তোপ অরুপ-মদনের

রবিবার, রাখি বন্ধন উৎসবের দিনে বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নারের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। এই খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলী ও স্নেহাশিষ গাঙ্গুলী।ডোনা গাঙ্গুলী বললেন, 'আমাদের পাড়ার পুজো অনেক পুরোনো পুজো, ৪৯ বছরের এই পুজো। তার শ্বশুর মশাই এই পুজো শুরু করেছিলেন পাড়ার স্থানীয় বাসিন্দাদের নিয়ে। সমস্ত করোনা বিধি-নিষেধ মেনে এই পুজো করা হবে' বলে তিনি জানালেন। স্নেহাশিষ গাঙ্গুলী বললেন, 'বাঙ্গালিদের দুর্গাপুজো দুমাস আগে থেকেই শুরু হয়ে যায়। করোনার জন্য নিজেকে একটু দূরে রেখেছি। কিন্তু পুজোর সময় অবশ্যই ঢাক বাজাবো।'

আরও পড়ুন, Afghanistan: দেশে ফিরলেন বাংলার ২ বাসিন্দা,কলকাতা বিমানবন্দরে নিমাতার তমাল ও লেকভিউ-র সরজিত
প্রসঙ্গত, খুঁটি পুজো মানেই উমা মাকে দেখার অধীর অপেক্ষায় বাঙালি। চিনি সিরায় ডুববে জিলেপি-গজা। নতুন পাঞ্জাবিতে চলকিয়ে পড়বে। প্রেমিকার রুমার তা মোছার জন্য উঠে আসলে অবশ্য়ই পোয়া বারো। তবে এখনও রাজ্য সরকার তো বটেই, সাধারণ মানুষেরও মনে মাঝে মেঘ করে আছে কোভিডের দ্বিতীয় তৃতীয় ঢেউ নিয়ে। সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ ঢোকার কথা বলে সম্প্রতি নিজেও বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে ফোরাম ফর দুর্গা উৎসব কোভিড বিধি মেনে একটা খসরা বানিয়ে ছিল, যে কজন প্যান্ডেলে একসঙ্গে ঢুকতে পারবেন। কতটা সামাজিক দূরত্ব মেনে চলা হবে। স্যানিটাইজার, পিপিই কিট পরতে হবে স্বেচ্ছাসেবকদের, এছা়ড়াও নানা সতর্কতা নিয়ে সেই খসরা বেরিয়েছিল। কিন্তু ততদিনে মামলা হাইকোর্টে উঠেছে। যার দরুন পরে সব কিছুতেই অদল বদল ঘটে। তবে এবার ২০২১র দুর্গা পুজোয় কী অপেক্ষা করছে, তা শুধু সময়ই বলবে।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায় 

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ 

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস

YouTube video player