রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ  কলকাতায় করোনায় আক্রান্ত ইংল্যান্ড ফেরত তরুণ  বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে

আশঙ্কাই সত্যি হল। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়৷ ইতিমধ্য়েই ইংল্যান্ড ফেরত ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ তবে একা তরুণ নন, তাঁর পরিবার ওই তরুণের যাঁরা সংস্পর্শে এসেছেন তাঁদেরও নজরদারির মধ্য়ে রাখা হয়েছে। তরুণের পাশাপাশি তার মা-বাবা ও গাড়িচালককে বেলেঘাটা আইডিতে কোয়েরেন্টিনে রাখা হয়েছে৷

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ডাক্তার বলছে বিষ, দিলীপের কাছে গো-মূত্র 'অমৃত'

জানা গিয়েছে,সোমবারই ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ৷ পরে বেলেঘাটা আইডি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা করা হয় তার। প্রথমে বাড়িতেই আলাদা রাখার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা৷ মঙ্গলবার করোনা টেস্ট করাতেই ওই তরুমের দেহে ভাইরাস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালের স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷

আগে বলেছিলেন 'দিল্লির হিংসা ঢাকতেই করোনা', এখন ২০০ কোটির ফান্ড গড়ছেন মমতা

পরিবার সূত্রে খবর, ইংল্যান্ডে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণ৷ সেই পার্টিতেই ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে খবর। তাঁদের থেকেই মারণ করোনায় আক্রান্ত হন রাজ্যের এই তরুণ৷ ইতিমধ্য়েই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আলাদা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

করোনায় আক্রান্ত গ্রাহক, আতঙ্কে বিছানা বয়কটে নিষিদ্ধপল্লীর মেয়েরা