বুধবার-বৃহস্পতিবার রাজ্য়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভবনা   ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে কলকাতার পারদ  সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা  ওড়িশা-ছত্তিশগড়ে   প্রতি ঘণ্টায়  ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে 

শহর কলকাতার আকাশ সোমবার রাতেও আংশিক মেঘলা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। এপ্রিলের প্রথম সপ্তাহে বাড়বে তাপমাত্রা ৷ ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে কলকাতার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং-কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, জলাশয়ের জ্য়ান্ত মাছ এবার আসবে বাড়ি, লকডাউনে প্রতিশ্রুতি রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩২ শতাংশ। সোমবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, কলকাতার কোথায় গেলে পাবেন মনের মত ইডলি, রইল সেই সেরা ঠিকানার হদিশ


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার রাতেই জম্মু-কাশ্মীর উত্তর-পশ্চিম ভারতের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে আগামী ৭২ ঘণ্টা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন। অপরদিকে কেরালা থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। যার প্রভাবে মহারাষ্ট্র মারাঠাওয়ারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে ঝোড়ে হাওয়া বইতে পারে মারাঠাওয়ারা, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে। আগামিকাল মঙ্গলবার ব্যাপক বৃষ্টি ও শিলাবৃষ্টি এমনকি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর ও লাদাখ এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মহারাষ্ট্র, অন্ধ্র, ওড়িশা ও ছত্তিশগড়ে। বুধবার থেকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ,সংক্রমিতের সংখ্যা বেড়ে ২২

জ্বর নিয়েই ট্রেন করে একটানা অফিস, ভয়ে কাঁটা রাজ্য়ের করোনা আক্রান্তর সহকর্মীরা

ফের তথ্য গোপন করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাইয়ের, আইসোলেশনে ভর্তি বরানগরের বাসিন্দা