- Home
- Lifestyle
- Health
- XFG করোনার নতুন ভ্যারিয়েন্ট কাবু করবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে, জানুন এটি ঠিক কতটা মারাত্মক
XFG করোনার নতুন ভ্যারিয়েন্ট কাবু করবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে, জানুন এটি ঠিক কতটা মারাত্মক
Covid 19 variant XFG: ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কোনসর্টিয়ম (INSACOG)-এর রিপোর্ট বলছে , ভারতে বর্তমানে যে কোভিড ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার হল XFG প্রজাতির।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে
দেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৬৮১৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৪ জন।
নতুন ভ্যারিয়েন্ট
এরই মধ্যে সন্ধান পাওয়া গেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XFG-র।
XFG-এ আক্রান্ত
নতুন করোনাভাইরাসের ভ্য়ারিয়েন্ট XFG-এ আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। যার অধিকাংশই মহারাষ্ট্রে।
রাজ্যওয়াড়ি আক্রান্তের সংখ্যা
নতুন করোনাভ্যারিয়েন্ট XFG-এ মহারাষ্ট্রের বাসিন্দা ৮৯, তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ১৬ জন, কেরলে ১৫ এবং গুজরাটে ১১ জন ও পশ্চিমবঙ্গে জন জন আক্রান্ত হয়েছেন।
ইন্ডিয়ার সার্স-কোভ-২ রিপোর্ট
ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কোনসর্টিয়ম (INSACOG)-এর রিপোর্ট বলছে , ভারতে বর্তমানে যে কোভিড ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার হল XFG প্রজাতির।
কতটা মারাত্মক
বিশেষজ্ঞদের কথায় XFG প্রজাতির কোভিড-১৯ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের তেমন কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের কথায় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিপদের তেমন কোনও আশঙ্কা নেই।
কী XFG ভ্যারিয়েন্ট
XFG হল করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্টের একটি রূপান্তরিত রূপ। প্রথমবার এটি ধরা পড়ে কানাডায়।
উৎস
এই ভ্যারিয়েন্টের উৎস LF.7 এবং LP.8.1.2 সাবলাইনের মধ্য থেকে, যা চারটি গুরুত্বপূর্ণ স্পাইক মিউটেশন বহন করে। এই বৈশিষ্ট্যগুলির জেরে XFG ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
কাবু করতে তৎপর
এই ভ্যারিয়েন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যেতে পারে। এর অর্থ, খুব তাড়াতাড়ি শরীরকে কাবু করার ক্ষমতা রয়েছে এই করোনা প্রজাতির।
চিন্তা বর্ষা
ভারতে বর্ষা শুরু হতেই সংক্রমণের হালকা বাড়বাড়ন্ত নজরে এসেছে।
জরুরি পদক্ষেপ
স্বাস্থ্য দফতর এবং চিকিৎসক মহল থেকে আবারও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে টেস্ট করানো — এই পুরনো অভ্যাসগুলিতে ফিরতে পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রকোপ বাড়তে পারে
বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

