Relationship Tips: বিয়ের কথা তুললেই পার্টনার কথা ঘোরায়? রিলেশন লম্বা কিন্তু ভবিষ্যৎ নেই? মনোবিদদের মতে এই ৫টি ব্যবহার দেখলেই বুঝবেন সে সত্যিই বিয়ে করতে চায় নাকি শুধু টাইমপাস। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Relationship Tips: "আচ্ছা, আমাদের বিয়েটা কবে?" - এই একটা লাইন বলতেই আপনার পার্টনারের মুখের হাসি উধাও। টপিক চেঞ্জ, ফোনে কল, নয়তো "এখন ক্যারিয়ার দেখি" বলে কেটে পড়া।
রিলেশন ৩-৪ বছর হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতের কোনও কথা নেই। তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ও কি সত্যিই আমাকে চায়? নাকি আমি শুধু একটা অপশন?
ভালোবাসায় অনিশ্চয়তার চেয়ে বড় কষ্ট আর নেই। বড় বড় প্রতিশ্রুতি শোনার দরকার নেই। পার্টনারের রোজকার ছোট ছোট কাজ দেখলেই বুঝে যাবেন তার মনে বিয়ের ব্যাপারে আসল মত আছে কিনা। সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এই ৫টি লক্ষণ থাকলে ৯০% নিশ্চিত হয়ে যান সে সিরিয়াস।
সে আপনাকে তার ফ্যামিলি আর ফিউচার প্ল্যানে জায়গা দেয়:
যার বিয়ের মত নেই সে আপনাকে কখনও তার বাড়ির লোকের সাথে মেশাবে না। আর ভবিষ্যতের কথা বললে শুধু "পরের মাসে দার্জিলিং যাব" পর্যন্তই।
কিন্তু যে সিরিয়াস, সে নিজের ২ বছর পরের প্ল্যানে আপনাকে ধরে নেবে। বলবে "বাবার অপারেশনের সময় তুমি পাশে থেকো" বা "আমরা ফ্ল্যাট নিলে ব্যালকনিটা তোমার গাছের জন্য রাখব"। তার মুখে "আমি"র বদলে "আমরা" শব্দটা বেশি আসবে। এটাই সবচেয়ে বড় প্রমাণ।
ঝগড়ার পর সে পালায় না, সমাধান খোঁজে:
টাইমপাস করা মানুষ ঝগড়া হলেই বলে "থাক, ব্রেকআপই ভালো"। ৩ দিন কথা বন্ধ করে ইগো দেখায়।
আর যে বিয়ে নিয়ে ভাবে, সে জানে এই মানুষটার সাথে ঝগড়া করেও সারাজীবন থাকতে হবে। তাই ২ ঘণ্টা রাগের পর নিজেই কল করে বলবে "সরি, চলো ঠিক করে নিই"। কারণ তার কাছে সম্পর্কটা ইগোর চেয়ে দামি।
আপনার স্বপ্ন আর ক্যারিয়ারকে সে ডানা দেয়:
এটা আসল টেস্ট। আপনি প্রমোশন পেলে সে কি বলে "চাকরি ছেড়ে দাও, বিয়ের পর সামলাতে পারবে না"?
নাকি বলে "তুমি ট্রেনিং-এ যাও, আমি সব সামলে নেব"?
যে পার্টনার আপনার গ্রোথ দেখে ভয় পায়, সে বিয়ের দায়িত্বও নিতে ভয় পাবে। আর যে আপনার সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয়, সেই আপনার লাইফ পার্টনার।
টাকা আর দায়িত্ব নিয়ে লুকোচুরি করে না:
বিয়ে মানে শুধু রোমান্স নয়, EMI, বাড়ি ভাড়া, ফ্যামিলির দায়িত্বও। সিরিয়াস মানুষ এই কথা বলতে লজ্জা পায় না। সে নিজে থেকেই জিজ্ঞেস করবে "আমাদের বিয়ের পর সেভিংস কিভাবে করব?"।
আর যদি বিয়ের কথা এলেই সে টাকা বা ক্যারিয়ারের অজুহাত দেয়, তাহলে বুঝবেন সে মানসিকভাবে এখনও বাচ্চাই আছে।
সে আপনাকে লুকিয়ে রাখে না, প্রায়োরিটি দেয়:
"ব্যস্ত আছি" - এই অজুহাত সবাই দিতে পারে। কিন্তু যে বিয়ে চায়, সে ২৪ ঘণ্টায় ১০ মিনিট ঠিক বের করবে। আপনার জন্মদিন মনে রাখবে, আপনার টেনশনে রাত জাগবে।
সবচেয়ে বড় কথা, সে আপনাকে তার বন্ধুদের সাথে, সোশ্যাল মিডিয়ায় সবার সামনে "আমার মানুষ" বলে পরিচয় দেবে। লুকিয়ে প্রেম করে না।
Jagannath Temple: কেন অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা একসঙ্গে পুরীর মন্দিরে যান না? জানুন আসল কারণ
মুখের "ভালোবাসি" দিয়ে জীবন চলে না দাদা। কাজ দেখুন।
উপরের ৫ টার মধ্যে ৩-৪ টে মিলে গেলে বুঝবেন সে শুধু সময় চাইছে। একটু ভরসা দিন।
আর যদি একটাও না মেলে, তাহলে নিজের সময় নষ্ট করবেন না। ভালোবাসা মানে সম্মান। আর যে বিয়ে নিয়ে সিরিয়াস নয়, সে আপনাকে সম্মানও দেবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


