Travel and Tourism: অফিসে ছুটি মেলে না, পকেটেও টান, আবার গরমে হাঁসফাঁস লাগছে? সমাধান হল ‘মাইক্রো ট্র্যাভেল’। মানে ১-৩ দিনের ছোট্ট ট্রিপ। লম্বা প্ল্যান, ফ্লাইটের ঝামেলা, হোটেল বুকিংয়ের টেনশন নেই। শুক্রবার রাতে বেরিয়ে রবিবার ফেরা। মন ফ্রেশ, শরীর চাঙ্গা, খরচও কম। জেন Z থেকে মিলেনিয়াল, সবাই এখন লম্বা ছুটির বদলে ছোট ছোট ব্রেকে বিশ্বাসী।

Micro Travel: বছরে একবার ১৫ দিনের জন্য দার্জিলিং, গোয়া প্ল্যান করে শেষে ক্যানসেল। ছুটি ম্যানেজ হয় না, টিকিটের দাম আকাশছোঁয়া, অফিসের কাজের চাপ। তার চেয়ে অনেক ভালো মাসে একটা করে ‘মাইক্রো ট্রিপ’। শুনতে ছোট লাগলেও, এর আনন্দ আর উপকার বিশাল। গরমে যখন সব কিছু বোরিং লাগে, তখন ৪৮ ঘণ্টার একটা ব্রেকই আপনার মুড বদলে দেবে। মাইক্রো ট্র্যাভেল জিনিসটা কী? মাইক্রো ট্র্যাভেল মানে ২৪ থেকে ৭২ ঘণ্টার ট্রিপ। বাড়ি থেকে ৫০-৩০০ কিমির মধ্যে। ফ্লাইট নয়, ট্রেন-বাস-গাড়িতে যাওয়া যায় এমন জায়গা। লম্বা প্যাকিং নয়, একটা ব্যাকপ্যাক নিয়েই বেরিয়ে পড়া। মূল কথা, কম সময়, কম খরচ, বেশি এক্সপেরিয়েন্স।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গরমে কেন মাইক্রো ট্র্যাভেল বেস্ট?

১. বার্নআউট কমায়, ছুটি নষ্ট হয় না: গরমে কাজের এনার্জি অর্ধেক হয়ে যায়। টানা অফিস করে মাথা জ্যাম। ১৫ দিনের ছুটি বছরে একবার পাবেন, কিন্তু ততদিনে আপনি ঝিমিয়ে পড়বেন। তার চেয়ে মাসে ১টা উইকেন্ড ট্রিপ নিন। শুক্রবার অফিস করে রাতে বেরোলেন, শনি-রবি ঘুরে রবিবার রাতে ফিরলেন। সোমবার ফ্রেশ মাথায় কাজ। CL/SL নষ্ট হল না।

২. খরচ একদম কম: ফ্লাইটের টিকিট নেই, বড় হোটেল নেই। লোকাল হোমস্টে, Zostel, বা বন্ধুর বাড়ি। খাওয়া-দাওয়া স্ট্রিট ফুড বা ধাবায়। ২ দিনে ২-৩ হাজার টাকায় দিব্যি ঘোরা যায়। লম্বা ট্রিপে যে টাকা লাগে, সেই টাকায় বছরে ৫-৬টা মাইক্রো ট্রিপ হয়ে যাবে।

৩. প্ল্যানের ঝামেলা নেই, স্পন্টেনিয়াস: ৬ মাস আগে থেকে টিকিট, হোটেল, লিভ অ্যাপ্লাই, এসবের টেনশন নেই। বৃহস্পতিবার মনে হল, শুক্রবার টিকিট কেটে বেরিয়ে পড়লেন। ওয়েদার খারাপ? প্ল্যান চেঞ্জ করে অন্য দিকে চলে গেলেন। ফ্লেক্সিবিলিটিই মাইক্রো ট্রাভেলের ইউএসপি।

৪. গরমকে হারানোর সহজ উপায়: কলকাতার ৪২ ডিগ্রি থেকে ৩ ঘণ্টায় পৌঁছে যান ঝাড়গ্রামের জঙ্গলে, মাইথনের ড্যামে, বা মংপংয়ের নদীর ধারে। শহরের গরম হাওয়া থেকে পালিয়ে একটা রাত গাছের নিচে, নদীর ধারে কাটান। শরীর-মন দুই-ই ঠান্ডা হবে। এসির থেকে অনেক আরাম।

৫. নতুন জায়গা এক্সপ্লোর হয়: আমরা দার্জিলিং, পুরী ঘুরি, কিন্তু বাড়ির ১০০ কিমির মধ্যে কত লুকানো জায়গা আছে জানিই না। বাঁকুড়ার বিহারীনাথ, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিচের গ্রাম, ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির, টাকির ইছামতী, এই অফবিট জায়গাগুলোই মাইক্রো ট্রিপের জন্য পারফেক্ট। ভিড় নেই, শান্তি আছে।

কোথায় যাবেন? 

গরমের ৫টা মাইক্রো ট্রিপ আইডিয়া: 

১. জঙ্গল ব্রেক: ডুয়ার্সের লাটাগুড়ি, ঝাড়গ্রাম, বেথুয়াডহরী ফরেস্ট। গাছের ছায়ায় গরম লাগবে না। 

২. নদী বা ড্যামের ধার: মাইথন, পাঞ্চেত, মুকুটমণিপুর, ফারাক্কা। বিকেলে নৌকা ভ্রমণ করুন। 

৩. পাহাড়ের কোলে ১ রাত: কার্শিয়াং, লামাহাটা, সিটং, অহলদারা। দার্জিলিং না গিয়ে ভিড় এড়ান। 

৪. হেরিটেজ গ্রাম: মুর্শিদাবাদের বড়নগর, বাঁকুড়ার বিষ্ণুপুর, কালনার ১০৮ শিব মন্দির। ইতিহাস আর ছায়া দুই-ই পাবেন। 

৫. সমুদ্র নয়, ব্যাকওয়াটার: টাকি, সুন্দরবনের ঝড়খালি। ইলিশ খান, নদীর হাওয়া খান।

মাইক্রো ট্রিপের ৩টি গোল্ডেন রুল: 

১. জায়গা নয়, এক্সপেরিয়েন্স: ১০টা স্পট কভার করতে যাবেন না। একটা জায়গায় বসে থাকুন, লোকাল খাবার খান, গ্রামের লোকের সঙ্গে গল্প করুন। 

২. লাইট প্যাকিং: ১টা এক্সট্রা টি-শার্ট, ব্রাশ, পাওয়ার ব্যাংক, টাকা। ব্যাস। লাগেজের টেনশন নেই। 

৩. ডিজিটাল ডিটক্স: পারলে ফোনে নেট অফ রাখুন। অফিসের মেল নয়, পাখির ডাক শুনুন। ৪৮ ঘণ্টা নিজেকে দিন।

লম্বা ছুটির জন্য সারা বছর হা-পিত্যেশ না করে, ছোট ছোট আনন্দগুলো কুড়িয়ে নিন। রিসার্চ বলছে, বছরে একটা বড় ট্রিপের চেয়ে ৪টে ছোট ট্রিপ মানুষকে বেশি খুশি রাখে। কারণ ঘোরার পরের ‘পোস্ট ভ্যাকেশন ব্লুজ’ আসে না। তাই ব্যাগ গোছান। এই উইকেন্ডেই হোক আপনার প্রথম মাইক্রো ট্রাভেল। কারণ জীবনটা বড় ছুটির জন্য অপেক্ষা করে নষ্ট করার মতো ছোট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।