Argentina vs Switzerland: ইজিপ্টের কোচের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি এই সব দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, বাইরের সমালোচনা তাঁর দলকে আরও বিদ্রোহী করে তোলে এবং VAR সিস্টেমের নিরপেক্ষতার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
Argentina vs Switzerland: চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচেকানসাস সিটি স্টেডিয়ামে, সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Argentina vs Switzerland live)। এই প্রসঙ্গে ইজিপ্টের কোচের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি এই সব দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, বাইরের সমালোচনা তাঁর দলকে আরও বিদ্রোহী করে তোলে এবং VAR সিস্টেমের নিরপেক্ষতার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে (Argentina vs Switzerland FIFA World Cup 2026)।

“অনেকেই চায় না আর্জেন্টিনা জিতুক"
সুইজারল্যান্ডের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত কোয়ার্টারফাইনাল ম্যাচের আগে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁর দলের বিরুদ্ধে ওঠা সমালোচনা এবং পক্ষপাতিত্বের অভিযোগের জবাব দেন। সাংবাদিক সম্মেলনে এসে স্কালোনি বলেন যে, বাইরের এই সব আলোচনা বা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। তিনি আরও যোগ করেন, “অনেকেই চায় না আর্জেন্টিনা জিতুক, আর এটা খেলারই একটা অংশ।"
স্কালোনি বলেন, "অনেক দিন হয়ে গেল, আপনি যেমনটা বললেন ৪০ বছর, ১৯৮৬ সাল থেকে, তাই না? তখনও লোকে বলত আমাদের নাকি পক্ষপাতিত্ব করে জেতানো হচ্ছে। তাই এটা নতুন কিছু নয়। যতদূর মনে পড়ে, আর্জেন্টিনা বরাবরই এমন একটা দল যারা টুর্নামেন্টে আলোড়ন ফেলে দেয়।"
তিনি আরও বলেন, “আর একদিক থেকে, আপনি ঠিকই বলেছেন, এটা খেলোয়াড়দের বোঝানোর জন্য কাজে লাগে যে, অনেকেই চায় না আর্জেন্টিনা জিতুক। কিন্তু এটা স্বাভাবিক, যেমনটা অন্য কোনো জাতীয় দলের ক্ষেত্রেও হতে পারে। ব্যাপারটা হলো, হয়তো আমাদের ক্ষেত্রে এমন লোকের সংখ্যাটা একটু বেশি, কারণ আমরা শেষ বিশ্বকাপটা জিতেছি। আমরা এটা মাথায় রাখি। আর হ্যাঁ, এটা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে।"
“সমালোচনা আমাদের বিদ্রোহী করে তোলে"
আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন যে, বাইরের এই সন্দেহগুলোকেই তারা জ্বালানি হিসেবে ব্যবহার করেন। তিনি আরও যোগ করেন, VAR প্রোটোকল নিরপেক্ষভাবেই তৈরি করা হয়েছে এবং টুর্নামেন্টের সততার ওপর তার পূর্ণ বিশ্বাস আছে।
স্কালোনি বলেন, “এইসব সমালোচনা বা মন্তব্যগুলো আমরা বিদ্রোহী হওয়ার জন্য ব্যবহার করি। একটা বিদ্রোহ তৈরি করে খেলোয়াড়দের আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করি।"
“আমার মনে হয়, VAR এবং এই সবকিছুর যুগে আপনাকে কেউ সাহায্য করবে, এটা খুব কঠিন। খুব কঠিন। VAR-এর ক্ষেত্রে দ্বিমত হওয়ার সুযোগ নেই।"
“তাছাড়া, বিশ্বকাপ শুরুর আগে ওরা যে কোর্সটা করায়, সেখানে আমাদের সবটা জলের মতো পরিষ্কার করে দিয়েছিল। ওরা আমাদের সব ফুটেজ দেখিয়েছিল। বুঝিয়েছিল, ঠিক কীভাবে কী হবে। আর সেটাই অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে," তিনি যোগ করেন।
![]()
কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে চাইবে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা শেষ চারে পৌঁছতে পারে, তাহলে লিওনেল মেসির দল বুধবার, ১৫ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ড বা নরওয়ের মুখোমুখি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
