Brazil in Kolkata: অস্ট্রেলিয়া থেকে বিশেষ চাটার্ড বিমানে কলকাতা আসছে ব্রাজিল ফুটবল দল। ফুটবলারদের ক্লান্তি এড়াতে বিমানের মধ্যেই সেরে ফেলা হবে যাবতীয় ইমিগ্রেশনের কাজ। ১ অক্টোবর, ফ্লাইট থেকে নেমেই সোজা বিশেষ কনভয় করে গোটা দলকে আইটিসি রয়্যাল বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, এই ম্যাচকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুনভাবে সেতেজ উঠেছে যুবভারতী।

Brazil in Kolkata: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে ব্রাজিল। সেলেকাওদের নিপুণ ফুটবলশৈলী দেখতে উদগ্রীব হয়ে রয়েছে ফুটবলপ্রেমী বাঙালি। ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, ব্রুনো গুইমারেস এবং মারকুইনহোসের মতো সুপারস্টারদের নিয়ে কলকাতা আসছে ব্রাজিল ফুটবল দল। আসলে এগুলো ইমোশন ফুটবলপ্রেমীদের কাছে। ফুটবলপ্রেমী জনতা যখন দু-ভাগ হয়ে যায়। চায়ের আড্ডা থেকে অফিসের ডেস্ক, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে চলতে থাকে তুমুল তর্ক। যে দুই দলের সমর্থকদের মধ্যে চলে চূড়ান্ত কথার লড়াই। লাতিন আমেরিকার ফুটবলের দুই জায়ান্ট! সেলেকাও বনাম ভামোস। আর্জেন্টিনা আগেই এসেছে, এবার আসবে ব্রাজিল (Brazil in Kolkata)। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা! ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ব্রাজিল (India vs Brazil football)।

১ অক্টোবর কলকাতায় পা রাখছে ব্রাজিল, নতুনরূপে সেজে উঠছে যুবভারতী

ফুটবলের চরম উন্মাদনা, যেদিন ফুটবলপ্রেমী জনতা উপভোগ করবে দুরন্ত ফুটবল। সেইদিন থাকবে না কোনও বিভেদ, ৯০ মিনিটের লড়াই হবে এক মুগ্ধতার নিদর্শন। সেইদিন শুধু হবে ফুটবলের জয়গান। সবাই মিলে একসঙ্গে বসে লাতিন ফুটবল এনজয় করার দিন। ইয়েস! দুর্গাপুজোর আগেই সেরা উপহার বাঙালিদের জন্য। আগামী ৩ অক্টোবর, এই দিনটি কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। ‘সিটি অফ জয়'-তে খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর তার কয়েকদিনের মধ্যেই চলে এল দুর্দান্ত খবর। ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে উঠতে চলেছে সাম্বা ঝড়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম ভারত। আর ঠিক তার সাতদিন পর, তথা ১০ অক্টোবর হচ্ছে মহালয়া। তারপরেই শুরু বাঙালির চিরন্তন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফুটবল এবং দুর্গাপুজো, যে দুটো বিষয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে বাঙালির আবেগ, আনন্দ এবং উচ্ছ্বাস। এবার সেই দুর্গাপুজোই শুরু হচ্ছে ফুটবল উৎসব দিয়ে। অনবদ্য, অসাধারণ এবং দুর্দান্ত।

নতুন ঘাস দিয়ে মাঠ তৈরি

অস্ট্রেলিয়া থেকে বিশেষ চাটার্ড বিমানে কলকাতা আসছে ব্রাজিল ফুটবল দল। ফুটবলারদের ক্লান্তি এড়াতে বিমানের মধ্যেই সেরে ফেলা হবে যাবতীয় ইমিগ্রেশনের কাজ। ১ অক্টোবর, ফ্লাইট থেকে নেমেই সোজা বিশেষ কনভয় করে গোটা দলকে আইটিসি রয়্যাল বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, এই ম্যাচকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুনভাবে সেতেজ উঠেছে যুবভারতী। বিশেষ যন্ত্র ব্যবহার করে গোটা মাঠের মধ্যে প্রথমে বেশ কিছু গর্ত করা হয়। তাহলে মাটির নীচের স্তরের একটি নিজস্ব রেজ়িস্ট্যান্স পাওয়ার থাকে। সেটা না ভাঙলে মাঠের উন্নতি বা পরিচর্যা সম্ভব হয় না। তাই সেই সমস্ত কিছুর দিকে নজর দেন ব্রাজিল থেকে আসা অফিশিয়ালরা। তাছাড়া তাদের সঙ্গে এতদিন ছিলেন সল্টলেক স্টেডিয়ামের মাঠকর্মীরাও। খুব বড় বড় ঘাস ছিল এই মাঠে। সেগুলো প্রথমে একেবারে ছেঁটে ফেলে নতুন ঘাস গজানোর জন্য সময় দেওয়া হয়। সেটা হওয়ার পর, নতুন ঘাস দিয়ে মাঠ তৈরি করা হয়েছে। অক্লান্ত পরিশ্রম করেছেন মাঠকর্মীরা। আর এই ম্যাচে গ্যালারিতে সিট নম্বর থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।