MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ড সফরে ফের চোট পেয়েছেন! কবে মাঠে ফিরতে পারবেন জসপ্রীত বুমরা?

ইংল্যান্ড সফরে ফের চোট পেয়েছেন! কবে মাঠে ফিরতে পারবেন জসপ্রীত বুমরা?

Jasprit Bumrah: গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। কিন্তু এই পেসার অত্যন্ত চোটপ্রবণ। তিনি এবারের ইংল্যান্ড সফরে সব ম্যাচে খেলেননি। এই সফরেই বুমরা চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। এই পেসারকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 06 2025, 11:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইংল্যান্ড সফরে হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা
Image Credit : ANI

ইংল্যান্ড সফরে হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা

ফের চোট পেয়েছেন জসপ্রীত বুমরা

ইংল্যান্ড সফরে ওভাল টেস্টের আগেই হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। এই কারণেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে খেলানো হয়নি। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন বুমরা। তবে এই চোট গুরুতর নয়। আপাতত অস্ত্রোপচার করাতে হবে না।

DID YOU
KNOW
?
চোটপ্রবণ ক্রিকেটার জসপ্রীত বুমরা
জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার হলেও, বারবার চোট পেয়ে মাঠের বাইরে থাকছেন। ফলে সমস্যায় পড়ছে দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ওভালে সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দল থেকে জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন
Image Credit : ANI

ওভালে সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দল থেকে জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন

ওভাল টেস্টের আগেই কেন ছেড়ে দেওয়া হল বুমরাকে?

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের আগেই জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া হয়। দেশে ফিরে আসেন এই পেসার। ফলে প্রশ্ন উঠেছিল, চোট গুরুতর বলেই কি এই পেসারকে ছেড়ে দেওয়া হয়? তবে বিসিসিআই কর্তা আশ্বস্ত করেছেন, বুমরার চোট গুরুতর নয়। তিনি কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারেন।

৩
এবারের ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ম্যাচে খেলেছেন জসপ্রীত বুমরা
ইংল্যান্ড সফরের আগেই ঠিক হয়ে গিয়েছিল, জসপ্রীত বুমরা তিনটি টেস্ট ম্যাচে খেলবেন। তার অন্যথা হয়নি।

Related Articles

Related image1
ইংল্যান্ড সফরের পর টেস্ট স্কোয়াড থেকে কারা জায়গা পাবেন? এশিয়া কাপে ভারতীয় দল নিয়ে জল্পনা
Related image2
কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই, আর যখন ইচ্ছা বিশ্রাম নিতে পারবেন না ক্রিকেটাররা?
36
এশিয়া কাপে ভারতীয় দলে থাকবেন পেস বিভাগের প্রধান ভরসা জসপ্রীত বুমরা?
Image Credit : ANI

এশিয়া কাপে ভারতীয় দলে থাকবেন পেস বিভাগের প্রধান ভরসা জসপ্রীত বুমরা?

এশিয়া কাপে খেলবেন জসপ্রীত বুমরা?

আগামী মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার এই টুর্নামেন্ট হবে টি-২০ ফর্ম্যাটে। ইংল্যান্ড সফরের পর আপাতত বিশ্রামে থাকছেন ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। জসপ্রীত বুমরা এশিয়া কাপের দলে থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। চোট সারিয়ে ওঠার জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা।

46
কিছুদিন বিশ্রাম নিলেই কি সম্পূর্ণ ফিট হয়ে উঠে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা?
Image Credit : ANI

কিছুদিন বিশ্রাম নিলেই কি সম্পূর্ণ ফিট হয়ে উঠে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা?

কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা?

জসপ্রীত বুমরার চিকিৎসা প্রয়োজন না বিশ্রাম নিলেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওভাল টেস্টের আগে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, বুমরার ফিটনেস সংক্রান্ত সমস্যা রয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার জানা গেল, হাঁটুতে চোট পেয়েছেন এই পেসার।

56
বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যাবেন জসপ্রীত বুমরা
Image Credit : ANI

বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যাবেন জসপ্রীত বুমরা

রিহ্যাবে যাবেন জসপ্রীত বুমরা

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে যাবেন জসপ্রীত বুমরা। কতদিনের মধ্যে এই পেসার ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাবেন না বুমরা। তাঁর পরিবর্তে অন্য পেসারদের উপর ভরসা রাখতে হবে ভারতীয় দলকে।

66
এশিয়া কাপে ভারতীয় দলে জসপ্রীত বুমরা না থাকলেও তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়
Image Credit : ANI

এশিয়া কাপে ভারতীয় দলে জসপ্রীত বুমরা না থাকলেও তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়

ভারতীয় দলে জসপ্রীত বুমরার বিকল্প তৈরি

ওভাল টেস্টে জসপ্রীত বুমরা না খেললেও, ভারতীয় দলের জয় পেতে সমস্যা হয়নি। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপরা। তাঁদের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে পেরেছে ভারতীয় দল। ফলে এশিয়া কাপে বুমরা খেলতে না পারলেও ভারতীয় দলের সমস্যা হওয়ার কথা নয়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল
Recommended image2
IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা
Recommended image3
Manav Suthar IND vs AFG: স্বপ্নের অভিষেক! প্রথম ম্যাচে খেলতে নেমেই ৬ উইকেট, কোন নয়া রেকর্ড গড়লেন মানব সুথার?
Recommended image4
Manav Suthar: মানবের অভিষেকের ৬টায় নজিরের ছড়াছড়ি, সুথারের কীর্তিতে আফগানদের ফলো-অন করালেন গিল
Recommended image5
India vs Afghanistan: অভিষেক টেস্টেই চমক মানব সুতারের, আফগানিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের
Related Stories
Recommended image1
ইংল্যান্ড সফরের পর টেস্ট স্কোয়াড থেকে কারা জায়গা পাবেন? এশিয়া কাপে ভারতীয় দল নিয়ে জল্পনা
Recommended image2
কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই, আর যখন ইচ্ছা বিশ্রাম নিতে পারবেন না ক্রিকেটাররা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved