CSK RCB Dj Complaint: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে ম্যাচের দিন তামিল সংস্কৃতিকে অপমান করে 'ধোসা-ইডলি, সাম্বার, চাটনি' গানটি বাজানো হয়। এই ঘটনার জেরে বেঙ্গালুরুর ডিজে-র বিরুদ্ধে বিসিসিআই-এর কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে চেন্নাই।
CSK RCB Dj Complaint: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে ম্যাচের দিন তামিল সংস্কৃতিকে অপমান করে 'ধোসা-ইডলি, সাম্বার, চাটনি' গানটি বাজানো হয় (csk rcb dj issue)। এই ঘটনার জেরে বেঙ্গালুরুর ডিজে-র বিরুদ্ধে বিসিসিআই-এর কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে চেন্নাই (csk rcb dj complaint)।
এই ম্যাচে তামিল সংস্কৃতিকে অপমান করার মতো গান বাজানোর অভিযোগ উঠেছে। এই নিয়ে CSK সরাসরি এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সরকারিভাবে নালিশ জানিয়েছে। তাদের অভিযোগ, স্টেডিয়ামে 'দোসা, ইডলি, সাম্বার, চাটনি' গানটি বাজানো হয়েছে, যা আদতে দক্ষিণ ভারতীয়দের নিয়ে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করা হয়। সিএসকে মনে করছে, এই গানের মাধ্যমে তামিল পরিচিতিকে অপমান করা হয়েছে।
বিতর্কের কারণটা ঠিক কী?
গায়ক গানা আপ্পুর তৈরি এই গানটি নিয়ে বিতর্ক শুরু হয় গত বছর থেকেই। তখন আরসিবি-র ক্রিকেটার জিতেশ শর্মা গানটি গেয়েছিলেন। এরপর চেন্নাইয়ের একটি ম্যাচে জিতেশ আউট হলে CSK-র ডিজে এই গানটি বাজিয়ে দেন। তবে CSK-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, পরে CSK ম্যানেজমেন্ট বিপক্ষ দলের ক্রিকেটারদের নিয়ে এমন ব্যঙ্গ করা বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেয়।
চিন্নাস্বামী স্টেডিয়ামের ডিজে সম্পর্কে কাশী বিশ্বনাথন বলেন, "ডিজে-দের কাজ হল হোম টিমকে সমর্থন করা। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে আমরা অন্য জিনিস দেখলাম। ডিজে উল্টে আমাদের ক্রিকেটারদের নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই আমরা বিসিসিআই-এর দ্বারস্থ হয়েছি।"
মাঠের বাইরে তুমুল বিতর্ক
প্রসঙ্গত, ক্রিকেটাররা আউট হওয়ার সময় স্টেডিয়ামের ডিজে-র ব্যঙ্গাত্মক মন্তব্যও চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে যথেষ্ট ক্ষুব্ধ করেছে। সিএসকে-র এক মুখপাত্র যোগ করেছেন, ডিজে-র কাজ দর্শকদের উৎসাহিত করা, প্রতিপক্ষকে অপমান করা নয়।
ঐ ম্যাচে চেন্নাইকে ৪৩ রানে হারিয়ে দেয় আরসিবি। বেঙ্গালুরুর স্কোর ছিল ২০ ওভারে ২৫০/৩। জবাবে ব্যাট করতে নেমে, চেন্নাই ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়। টিম ডেভিডের দুর্দান্ত ব্যাটিং-এর সুবাদে এই জয় ছিনিয়ে নেয় আরসিবি। ডেভিড ২৫ বলে অপরাজিত ৭০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন।
অন্যদিকে। দেবদূত পাডিক্কাল (৫০) এবং ফিল সল্টও (৪৬) বেশ ভালো পারফর্ম করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


