ICC Test Rankings Annual Update: সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। তা সত্ত্বেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটে দেখা গিয়েছে, প্রথম তিন দলের মধ্যে আছে ভারত। ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে পৌঁছে যাওয়াই ভারতীয় দলের লক্ষ্য।
KNOW
ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটে তৃতীয় স্থানে উঠে এল ভারতীয় দল। এর আগে তৃতীয় স্থানে ছিল ইংল্যান্ড (England)। তবে ইংরেজদের চতুর্থ স্থানে ঠেলে দিল ভারত। ১৩১ পয়েন্ট নিয়ে সবার আগে অস্ট্রেলিয়া (Australia)। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) জেতা দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় দল। ১০২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড। ২০২৫ সালের মে থেকে এখনও পর্যন্ত যতগুলি টেস্ট ম্যাচ হয়েছে, তার ভিত্তিতেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেট করা হয়েছে। গত এক বছরে যত টেস্ট ম্যাচ হয়েছে, সেগুলির ক্ষেত্রে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে। পুরনো ম্যাচগুলির ক্ষেত্রে ৫০ শতাংশ পয়েন্ট দেওয়া হচ্ছে। এর ফলে ভারতীয় দল টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এল।
কীভাবে পিছিয়ে গেল ইংল্যান্ড?
সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ইংল্যান্ড। তারা দেশের মাটিতে নিউজিল্যান্ড (New Zealand) ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেও টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। কিন্তু ২০২৫ সালের মে মাসের আগে ইংরেজরা যে সব টেস্ট সিরিজ জিতেছে, সেগুলির পয়েন্ট কমে গিয়েছে। এই কারণেই তারা ভারতীয় দলের চেয়ে পিছিয়ে পড়ল। অন্যদিকে, পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে (Sri Lanka) পিছনে ফেলে দিল পাকিস্তান। তারা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। শ্রীলঙ্কা সপ্তম স্থানে নেমে গেল। বাকি দলগুলির অবস্থানে কোনও বদল হয়নি। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) অষ্টম স্থান আছে। বাংলাদেশ নবম স্থানে। দশম স্থানে আছে আয়ারল্যান্ড (Ireland)। একাদশ স্থানে জিম্বাবোয়ে (Zimbabwe) এবং দ্বাদশ স্থানে আফগানিস্তান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পিছিয়ে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সংস্করণে ষষ্ঠ স্থানে ভারত। নয় ম্যাচ খেলে ৫২ পয়েন্ট পেয়েছে ভারত। পয়েন্ট পার্সেন্টেজ ৪৮.১৫। ফলে ভারতের পক্ষে ফাইনালে পৌঁছনো কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


