MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Rajat Patidar: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ের পরেও আরসিবি অধিনায়কের জরিমানা, কী করলেন রজত পতিদার?

Rajat Patidar: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ের পরেও আরসিবি অধিনায়কের জরিমানা, কী করলেন রজত পতিদার?

Mumbai Indians vs Royal Challengers Bengaluru: আইপিএল ২০২৫-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে অস্বস্তিতে রজত পতিদার (Rajat Patidar)।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Apr 08 2025, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
সোমবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ের পরেও জরিমানা আরসিবি অধিনায়ক রজত পতিদারের

সোমবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ের পরেও জরিমানা আরসিবি অধিনায়ক রজত পতিদারের

Rajat Patidar Fined: আইপিএল-এর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১২ রানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করে আরসিবি ২২১ রান করে। বিরাট কোহলি ৪২ বলে ৬৭ রান করেন। অধিনায়ক রজত পাতিদার ৩২ বলে ৬৪ রান করেন। পরে মুম্বই দল ২০৯ রান করে পরাজিত হয়। এই ম্যাচের পর রজতের জরিমানা হয়েছে।

24
মন্থর ওভার-রেটের জন্য আরসিবি অধিনায়ক রজত পতিদারের মোটা অঙ্কের জরিমানা

মন্থর ওভার-রেটের জন্য আরসিবি অধিনায়ক রজত পতিদারের মোটা অঙ্কের জরিমানা

তিলক ভার্মা ৪৫ বলে ৫৬ রান করেন। হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৪২ রান করেন। আরসিবি-র হয়ে ক্রুণাল পান্ডিয়া ৪ট উইকেট নেন এবং জশ হ্যাজেলউড ও যশ দয়াল দু'টি করে উইকেট নেন। আরসিবি অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা হন। এই ম্যাচে আরসিবি-র মন্থর ওভার-রেটের জন্য অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

Related Articles

Related image1
Hardik Pandya: গুজরাটের বিরুদ্ধে হারের পর কড়া শাস্তি, বিপাকে হার্দিক পান্ডিয়া
Related image2
Digvesh Rathi: বেপরোয়া মনোভাব, ফের 'নোটবুক সেলিব্রেশন'-এর জন্য জরিমানা দিগ্বেশ রাঠির
34
মন্থর ওভার-রেটের জন্য এবারের আইপিএল-এ একাধিক দলের অধিনায়কের জরিমানা হয়েছে

মন্থর ওভার-রেটের জন্য এবারের আইপিএল-এ একাধিক দলের অধিনায়কের জরিমানা হয়েছে

আইপিএল-এর নিয়মবিধির ২.২ ধারার অধীনে মন্থর ওভার-রেটের জন্য রজত পাতিদারের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এবারের আইপিএল-এ আরসিবি-র প্রথম অপরাধ এটি। চলতি আইপিএল-এ বিভিন্ন দলের মন্থর ওভার-রেট দেখা গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ অধিনায়কের জরিমানা হয়েছে।

44
ম্যাচ জিতলেও, এরপর থেকে মন্থর ওভার-রেট নিয়ে রজত পতিদারকে সতর্ক থাকতে হবে

ম্যাচ জিতলেও, এরপর থেকে মন্থর ওভার-রেট নিয়ে রজত পতিদারকে সতর্ক থাকতে হবে

আইপিএল-এর ম্যাচে যদি কোনও দল দু'বারের বেশি মন্থর ওভার-রেট রাখে, তাহলে সেই দলের অধিনায়ককে একটি ম্যাচে নিষিদ্ধ করার নিয়ম ছিল। আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মন্থর ওভার-রেটের জন্য অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে একটি ম্যাচে নির্বাসিত করা হয়েছিল। এছাড়াও তাঁর ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এর ফলে চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক। এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অধিনায়করা আবেদন করলে একটি ম্যাচে নির্বাসিত করার নিয়ম বাতিল করা হয়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: "ভারতবর্ষে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয়! ইমোশন", বিশেষ ভিডিও বার্তা ক্যাপ্টেন সূর্যর
Recommended image2
Harshit Rana Ruled Out IPL 2026: রানা-আউট! আইপিএল শুরুর আগেই শেষ শাহরুখের দলের ট্রাম্প কার্ড হর্ষিত রানা
Recommended image3
Blessing Muzarabani KKR: জিম্বাবোয়ের সিঙ্গল মাদারের গরীব ছেলে মুজারাবানি এবার শাহরুখ খানের দলে, ব্লেসিংয়ের গুড নাইট তথ্য
Recommended image4
Bangladesh vs Pakistan: এভাবেও রান আউট হয়! বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফের হাস্যকর ঘটনা
Recommended image5
Michael Vaughan: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে নির্বোধ দল দক্ষিণ আফ্রিকা, তোপ মাইকেল ভনের
Related Stories
Recommended image1
Hardik Pandya: গুজরাটের বিরুদ্ধে হারের পর কড়া শাস্তি, বিপাকে হার্দিক পান্ডিয়া
Recommended image2
Digvesh Rathi: বেপরোয়া মনোভাব, ফের 'নোটবুক সেলিব্রেশন'-এর জন্য জরিমানা দিগ্বেশ রাঠির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved