MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Ryan Rickelton: 'বোলারের দোষ কোথায়?' রায়ান রিকেলটনের ঘটনায় বিতর্ক উস্কে দিলেন বরুণ চক্রবর্তী

Ryan Rickelton: 'বোলারের দোষ কোথায়?' রায়ান রিকেলটনের ঘটনায় বিতর্ক উস্কে দিলেন বরুণ চক্রবর্তী

Ryan Rickelton Not Out: বৃহস্পতিবার আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে এক অভিনব ঘটনা দেখা গিয়েছে। আলোচনার কেন্দ্রে রায়ান রিকেলটন (Ryan Rickelton)।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 18 2025, 01:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
বোলার ওভারস্টেপ করেননি, বিমার দেননি, তাহলে কেন নো বল বলে দিলেন আম্পায়ার?

বোলার ওভারস্টেপ করেননি, বিমার দেননি, তাহলে কেন নো বল বলে দিলেন আম্পায়ার?

Mumbai Indians vs Sunrisers Hyderabad: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অভিনব ঘটনা দেখা যায়। মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার রায়ান রিকেলটন আউট হয়ে যাওয়ার পরেও ক্রিজে ফেরেন। সানরাইজার্স হায়দরাবাদের বোলার জিশান আনসারি ওভারস্টেপ করেননি, বল ব্যাটারের কোমরের উপরে ছিল না। তা সত্ত্বেও নো বল বলে দেন আম্পায়ার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
কী কারণে জিশান আনসারির বল অবৈধ বলেন আম্পায়ার? জেনে নিন ক্রিকেটের নিয়ম

কী কারণে জিশান আনসারির বল অবৈধ বলেন আম্পায়ার? জেনে নিন ক্রিকেটের নিয়ম

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও বোলার যখন বোলিং করেন, তখন বল ব্যাটারের ব্যাট বা শরীরের কোনও অংশে না লাগা পর্যন্ত অথবা স্টাম্প অতিক্রম না করা পর্যন্ত উইকেটকিপারকে অবশ্যই সম্পূর্ণভাবে স্ট্যাম্পের পিছনে থাকতে হবে। কিন্তু জিশান আনসারির বল ব্যাটারের কাছে পৌঁছানোর আগেই গ্লাভস স্টাম্পের সামনে নিয়ে আসেন হেইনরিক ক্লাসেন। তিনি নিয়ম লঙ্ঘন করায় আম্পায়াররা নো-বল দেন এবং রায়ান রিকেলটন আবার ব্যাটিংয়ে ফিরে আসেন।

Related Articles

Related image1
IPL 2025 MI vs SRH: বোলিংয়ের পর ব্যাটিংয়েও টেক্কা, হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় জয় মুম্বইয়ের
Related image2
DC vs MI: করুণ নায়ারের অসাধারণ ইনিংস সত্ত্বেও প্রথম হার দিল্লির, আইপিএল জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস
34
রায়ান রিকেলটনের ঘটনায় আম্পায়রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বরুণ চক্রবর্তী

রায়ান রিকেলটনের ঘটনায় আম্পায়রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বরুণ চক্রবর্তী

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘কিপারের গ্লাভস যদি স্টাম্পের সামনে চলে আসে, তাহলে ডেড বল ঘোষণা করা উচিত এবং কিপারকে সতর্ক করে দেওয়া উচিত, যাতে সে আবার এরকম না করে। নো বল ও ফ্রি হিট দেওয়া উচিত নয়। বোলার কী করল? আমি এটাই ভাবছি। আপনারা কী ভাবছেন?’

44
আম্পায়ারের সিদ্ধান্তে ক্রিজে ফিরলেও, বড় স্কোর করতে পারেননি রায়ান রিকেলটন

আম্পায়ারের সিদ্ধান্তে ক্রিজে ফিরলেও, বড় স্কোর করতে পারেননি রায়ান রিকেলটন

জিশান আনসারির বলে কভারে প্যাট কামিন্সকে ক্যাচ দেন রায়ান রিকেলটন। সেই সময় তিনি ২১ রানে ব্যাটিং করছিলেন। তখন অবশ্য তাঁকে নটআউট ঘোষণা করেন আম্পায়ার। এরপর ৩১ রানের মাথায় আউট হয়ে যান রিকেলটন। তখন আর তাঁকে ক্রিজে ফেরাননি আম্পায়ার।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Injury: চোট পেয়ে ছিটকে গেলেন কোহলি, আফগানিস্তান সিরিজে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
Recommended image2
Suryakumar Yadav: নেতৃত্ব হারালেন, ভারতের হয়ে আর টি-২০ খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার!
Recommended image3
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image4
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image5
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Related Stories
Recommended image1
IPL 2025 MI vs SRH: বোলিংয়ের পর ব্যাটিংয়েও টেক্কা, হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় জয় মুম্বইয়ের
Recommended image2
DC vs MI: করুণ নায়ারের অসাধারণ ইনিংস সত্ত্বেও প্রথম হার দিল্লির, আইপিএল জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved