MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Priyansh Arya: ৩৯ বলে শতরান! আইপিএল-এর নতুন তারকা পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য

Priyansh Arya: ৩৯ বলে শতরান! আইপিএল-এর নতুন তারকা পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য

IPL 2025 PBKS vs CSK: মঙ্গলবার আইপিএলস-এ প্রিয়াংশ আর্যের ব্যাটিং তাণ্ডবে চেন্নাই সুপার কিংস আরও একটি পরাজয়ের স্বাদ পেল। আইপিএল ২০২৫-এর ২২তম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ১৮ রানে চেন্নাই সুপার কিংস পরাজিত হয়।  

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 09 2025, 02:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইপিএল ম্যাচে ৩৯ বলে শতরান, নতুন নজির গড়লেন পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য

আইপিএল ম্যাচে ৩৯ বলে শতরান, নতুন নজির গড়লেন পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য

প্রিয়াংশ আর্যের সেঞ্চুরির রেকর্ড: আইপিএল ২০২৫-এ তরুণ ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে সকলে নজর কাড়ছেন। সেই তালিকায় যুক্ত হলেন দিল্লির তরুণ প্লেয়ার প্রিয়াংশ আর্য। তিনি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল-এ খেলছেন। নিজের প্রথম আইপিএল মরসুমেই তিনি দুর্দান্ত ইনিংস খেললেন এবং শতরান করে একাধিক রেকর্ড করলেন। 

25
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন প্রিয়াংশ আর্য

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন প্রিয়াংশ আর্য

আইপিএল ২০২৫-এর ২২-তম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে পাঞ্জাব কিংসের ওপেনার ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য নিজের প্রথম শতরান করেন। মঙ্গলবার আইপিএল ২০২৫-এ দ্বিতীয় শতরান দেখা গেল। চণ্ডীগড়ের মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ও ছক্কার বৃষ্টি করেন। এর মাধ্যমে তিনি শতরান করে একাধিক রেকর্ড গড়েন। 

Related Articles

Related image1
PBKS vs CSK: প্রিয়াংশ আর্যর দাপটে ঘুরে দাঁড়াল পাঞ্জাব, তলানিতেই চেন্নাই
Related image2
Priyansh Arya: প্রিয়াংশ আর্যর 'দাক্ষিণাত্য বিজয়,' চণ্ডীগড়ে বিকল চেন্নাই এক্সপ্রেস
35
পরপর ওভার-বাউন্ডারি, বাউন্ডারি মেরে ৮০ থেকে ১০২ রানে পৌঁছন প্রিয়াংশ আর্য

পরপর ওভার-বাউন্ডারি, বাউন্ডারি মেরে ৮০ থেকে ১০২ রানে পৌঁছন প্রিয়াংশ আর্য

প্রিয়াংশ আর্য চেন্নাইয়ের সব বোলারকেই আক্রমণ করেছেন। তিনি মাত্র ৩৯ বলে শতরান করেন। প্রিয়াংশ নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪৫.২৪। আরও একটি বড় শট মারতে গিয়ে নুর আহমেদের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। 

মাথিশা পাথিরানার ওভারে হ্যাটট্রিক ছক্কা হাঁকান প্রিয়াংশ আর্য 

প্রিয়াংশ আর্য চেন্নাইয়ের তারকা বোলার মাথিশা পাথিরানাকে আক্রমণ করেন। গ্রেট লাসিথ মালিঙ্গার অ্যাকশনে বোলিং করা পাথিরানা ১৩-তম ওভারে বোলিং করতে আসেন। সেই ওভারে প্রিয়াংশ তিনটি ছক্কা মারেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলকে তিনি ছক্কায় পরিণত করেন। পঞ্চম বলে তিনি বাউন্ডারি মেরে নিজের শতরান পূরণ করেন। 

45
অষ্টম আনক্যাপড ব্যাটার হিসেবে আইপিএল-এ শতরানের নজির প্রিয়াংশ আর্যর

অষ্টম আনক্যাপড ব্যাটার হিসেবে আইপিএল-এ শতরানের নজির প্রিয়াংশ আর্যর

আইপিএলে শতরান করা আনক্যাপড প্লেয়ার

শন মার্শ বনাম আরআর, ২০০৮
মণীশ পান্ডে বনাম ডিইসি, ২০০৯
পল ভলথাটি (কিংস ইলেভেন পাঞ্জাব) বনাম সিএসকে, ২০১১
দেবদত্ত পাডিক্কল (আরসিবি) বনাম আরআর, ২০২১
রজত পতিদার (আরসিবি) বনাম এলএসজি, ২০২২
যশস্বী জয়সওয়াল, ২০২০
প্রভসিমরন সিং বনাম ডিসি, ২০২৩
প্রিয়াংশ আর্য (পিবিকেএস) বনাম সিএসকে, ২০২৫*

55
চতুর্থ ব্যাটার হিসেবে আইপিএল ম্যাচের প্রথম বলেই ছক্কা প্রিয়াংশ আর্যর

চতুর্থ ব্যাটার হিসেবে আইপিএল ম্যাচের প্রথম বলেই ছক্কা প্রিয়াংশ আর্যর

প্রথম বলেই ছক্কা হাঁকালেন প্রিয়াংশ আর্য 

পাঞ্জাবের ইনিংসের প্রথম বলেই ছক্কা মারেন প্রিয়াংশ আর্য। প্রথম ওভারে খলিল আহমেদের বলে বাউন্ডারি হাঁকান তিনি। তাঁর আগে আইপিএল-এর ইতিহাসে তিনজন এই নজির গড়েন। ২০০৯ সালে নমন ওঝা, ২০১৯ সালে বিরাট কোহলি এবং ২০২৪ সালে ফিলিপ সল্ট এই কৃতিত্ব অর্জন করেন। 

আইপিএলে দ্রুততম সেঞ্চুরি (বলের নিরিখে)

৩০ - ক্রিস গেইল (আরসিবি) বনাম পিডব্লিউআই, বেঙ্গালুরু, ২০১৩
৩৭ - ইউসুফ পাঠান (আরআর) বনাম এমআই, মুম্বই বিএস, ২০১০
৩৮ - ডেভিড মিলার (কেএক্সআইপি) বনাম আরসিবি, মোহালি, ২০১৩
৩৯ - ট্র্যাভিস হেড (এসআরএইচ) বনাম আরসিবি, বেঙ্গালুরু, ২০২৪
৩৯ - প্রিয়াংশ আর্য (পিবিকেএস) বনাম সিএসকে, মুল্লানপুর, ২০২৫

প্রিয়াংশ আর্য দ্রুততম শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবেও রেকর্ড করেন। 

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
মার্চেই জাতীয় দলে ফিরতে পারেন, শাকিব আল-হাসানকে নিয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের
Recommended image2
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে, নতুন নজির সিদ্ধেশ লাডের
Recommended image3
দ্বিতীয় টি-২০ ম্যাচে ৯০ রানে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দখল পাকিস্তানের
Recommended image4
IND vs NZ T20: ব্যাট হাতে ঈশান কিষাণ এবং বল হাতে আর্শদীপ, বিশ্বকাপের আগে অউকাত বোঝাল টিম ইন্ডিয়া
Recommended image5
ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-২০: ঈশান কিষানের শতরান, কিউয়িদের টার্গেট ২৭২
Related Stories
Recommended image1
PBKS vs CSK: প্রিয়াংশ আর্যর দাপটে ঘুরে দাঁড়াল পাঞ্জাব, তলানিতেই চেন্নাই
Recommended image2
Priyansh Arya: প্রিয়াংশ আর্যর 'দাক্ষিণাত্য বিজয়,' চণ্ডীগড়ে বিকল চেন্নাই এক্সপ্রেস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved