MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?

IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?

IPL Auction 2026: আইপিএল মিনি নিলামে আরসিবি কিন্তু দুর্দান্ত কৌশল নিল। বাজেট কম ছিল। কিন্তু বেশ ভালো পরিকল্পনা করেই তারা নিলামের টেবিলে বসে।   

2 Min read
Author : Subhankar Das
Published : Dec 18 2025, 12:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
গতবারের চ্যাম্পিয়ন দলের শক্তি বৃদ্ধি
Image Credit : Getty

গতবারের চ্যাম্পিয়ন দলের শক্তি বৃদ্ধি

আইপিএল-এর মিনি নিলামে, সীমিত ফান্ড নিয়েও বেশ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতেই এগোল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভেঙ্কটেশ আইয়ার ও জ্যাকব ডাফিকে কম দামে কিনে নিয়ে তারা সবাইকে কার্যত, চমকে দিয়েছে। ভেঙ্কটেশ আইয়ার এবং জ্যাকব ডাফির মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার বেঙ্গালুরুতে যাওয়া মানে, নিঃসন্দেহে গতবারের চ্যাম্পিয়ন দলের শক্তি বৃদ্ধি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 ৮টি স্লট পূরণ
Image Credit : RCB\Instagram

৮টি স্লট পূরণ

নিলামের আগে আরসিবি-র পার্স ভ্যালু অনেকটাই কম ছিল। তবুও ম্যানেজমেন্ট খুব একটা তাড়াহুড়ো করেনি। তারা দলের প্রয়োজন অনুযায়ী, মূল্যবান ক্রিকেটারদের উপরেই বেশি মনোযোগ দেয় এবং ৮টি স্লট পূরণ করার পরেও টাকা বেঁচে গেছে।

Related Articles

Related image1
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
Related image2
IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
36
কলকাতার সঙ্গে লড়াই, আরসিবি-তে ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : RCB\Instagram

কলকাতার সঙ্গে লড়াই, আরসিবি-তে ভেঙ্কটেশ আইয়ার

মিনি নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কেনা ছিল আরসিবির জন্য সবচেয়ে আকর্ষণীয় পদক্ষেপ। কেকেআর-এর সঙ্গে তীব্র লড়াইয়ের পর, ৭ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেয় আরসিবি। তাঁর অন্তর্ভুক্তির ফলে, দলের মিডল অর্ডার অনেক বেশি শক্তিশালী হয়েছে।

46
আরসিবি-র বোলিং বিভাগে শক্তি যোগালেন জ্যাকব ডাফি
Image Credit : RCB\Instagram

আরসিবি-র বোলিং বিভাগে শক্তি যোগালেন জ্যাকব ডাফি

আরসিবি-র অন্যতম সেরা রিক্রুট হল নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। বিশ্বের ২ নম্বর টি-টোয়েন্টি বোলারকে মাত্র ২ কোটি টাকায় কেনা রীতিমতো জ্যাকপটের মতো ব্যাপার। তাঁর আগমনের জেরে দলের পেস বিভাগ অনেকটা শক্তিশালী হয়েছে।

56
আরসিবি-তে তরুণদের ভিড়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা পাকা?
Image Credit : RCB\Instagram

আরসিবি-তে তরুণদের ভিড়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা পাকা?

ভবিষ্যতের কথা মাথায় রেখে, আরসিবি আতদের তরুণ ক্রিকেটারদের অনেক সুযোগ দিয়েছে। ১৮ বছর বয়সী, সাত্ত্বিক দেশওয়াল এবং ইংল্যান্ডের জর্ডান কক্সকে বেস প্রাইসে দলে নেওয়া হয়েছে। ফলে, একটি শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি হয়েছে।

66
আইপিএল ২০২৬-এর মিনি নিলামের পর আরসিবির সম্পূর্ণ দল
Image Credit : ANI

আইপিএল ২০২৬-এর মিনি নিলামের পর আরসিবির সম্পূর্ণ দল

আইপিএল মিনি নিলামের পর, আরসিবি দলে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিদেশি ক্রিকেটারদের একটি চমৎকার ভারসাম্য দেখা যাচ্ছে।

  1. ব্যাটিং: বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদূত পাডিক্কাল, ফিল সল্ট, জীতেশ শর্মা, জর্ডান কক্স।
  2. অলরাউন্ডার: ক্রুনাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, স্বপ্নিল সিং, সাত্ত্বিক দেশওয়াল, মঙ্গেশ যাদব, ভিকি ওটসাল, ভিহান মালহোত্রা, কনিষ্ক চৌহান।
  3. বোলিং: ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, জ্যাকব ডাফি, যশ দয়াল, নুয়ান থুশারা, সুয়শ শর্মা, রসিক দার, অভিনন্দন সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
PBKS vs DC: পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিল্লির, জমজমাট আইপিএল প্লে-অফের লড়াই
Recommended image2
ICC Men's ODI Ranking: আইপিএল-এর মাঝেই ভালো খবর, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত
Recommended image3
Hardik Pandya: ইনস্টাগ্রামে আনফলো করলেন, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?
Recommended image4
RCB vs MI: শেষ মুহূর্তে নাটকীয় মোড়! চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় বেঙ্গালুরুর
Recommended image5
Vaibhav Sooryavanshi: সচিন-কোহলি যা পারেননি, ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সেটা করে দেখালেন
Related Stories
Recommended image1
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
Recommended image2
IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved