MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Suryakumar Yadav: ক্যাপ্টেনের জন্মদিনেই ভারত-পাকিস্তান ম্যাচ, সূর্যকুমার যাদব কি টি-২০ ক্রিকেটের মিস্টার ৩৬০?

Suryakumar Yadav: ক্যাপ্টেনের জন্মদিনেই ভারত-পাকিস্তান ম্যাচ, সূর্যকুমার যাদব কি টি-২০ ক্রিকেটের মিস্টার ৩৬০?

Suryakumar Yadav: সূর্যকুমার যাদব, যিনি স্কোয়াডে স্কাই নামে পরিচিত। তাঁর ৩৫তম জন্মদিন রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 14 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 টি ২০ ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি
Image Credit : Getty

টি-২০ ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি

ক্যাপ্টেনের যেদিন জন্মদিন, সেইদিনই ভারত বনাম পাকিস্তান মহারণ। সূর্যকুমার যাদব, যিনি স্কোয়াডে স্কাই নামে পরিচিত। তাঁর ৩৫তম জন্মদিন রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর। মাঠে নেমেই তাঁর আক্রমণাত্মক শট প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে দেয়। কার্যত, একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর, তিনি জন্মগ্রহণ করেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন তিনি। নির্ভীক এবং অভিনব ব্যাটিংয়ের সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য পেয়েছেন। তাঁকে বলা হয়, টি-২০ ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। আন্তর্জাতিক সাফল্য, আইপিএল এবং তাঁর অধিনায়কত্বের বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।

25
সূর্যকুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার
Image Credit : Getty

সূর্যকুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার

গত ২০২১ সালের ১৪ মার্চ, ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। স্কুপ, রিভার্স প্যাডেল, র‍্যাম্প শটে দর্শকদের তিনি মাতিয়ে রাখেন। গত ২০২৩ সালে, রোহিত শর্মার অবসরের পর, ভারতের টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, টানা ৯ মাস আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সূর্য।

Related Articles

Related image1
IND vs PAK Asia Cup 2025: ২২ গজে মহারণ! ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
Related image2
IND vs PAK Asia Cup 2025: হাইভোল্টেজ ম্যাচের আগে সূর্যরা যেন আলাদাই মুডে, শক্তির নিরিখে অনেক এগিয়ে ভারত
35
সূর্যকুমারের ট্রফি এবং পুরস্কার
Image Credit : Getty

সূর্যকুমারের ট্রফি এবং পুরস্কার

সূর্যকুমারের ক্যারিয়ারে এসেছে একাধিক সাফল্য। গত ২০২৩ সালের এশিয়া কাপ এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আইপিএলে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০১৯ ও ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জেতেন। 

45
সূর্যকুমারের আইপিএল যাত্রা
Image Credit : Getty

সূর্যকুমারের আইপিএল যাত্রা

এমনকি, ২০২২ ও ২০২৩ সালে আইসিসি টি-২০ ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন। টানা ২ বছর আইসিসি-র টি-২০ দলে জায়গা পান এই ভারতীয় তারকা। গত ২০১২ সালে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ সাল থেকে আবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন।

55
সূর্যকুমারের বিশেষত্ব
Image Credit : Getty

সূর্যকুমারের বিশেষত্ব

সূর্যকুমার যাদবকে তারকা বানিয়েছে তাঁর ব্যাটিং স্টাইল। র‍্যাম্প, স্কুপ, রিভার্স প্যাডেলের মতো অভিনব শটে বোলারদের তাক লাগিয়ে দেন তিনি। ৩৬০ ডিগ্রি স্ট্রোকপ্লে-র জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম একজন ব্যাটার। দলের প্রয়োজনে আক্রমণাত্মক ব্যাটিং এবং অধিনায়ক হিসেবেও দক্ষতা দেখিয়েছেন। আর রবিবার, তাঁর জন্মদিনেই ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তাই ক্যাপ্টেন অবশ্যই চাইবেন, জয় ছিনিয়ে এনে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
এশিয়া কাপ ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe: বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ, পুরো ফিট সিকন্দর রাজা?
Recommended image2
NZ vs SL T20: বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার! সুপার এইটের লড়াইতে ৬১ রানে বড় জয় নিউজিল্যান্ডের
Recommended image3
Ranji Trophy Final: কোণঠাসা কর্ণাটক, রঞ্জি ট্রফি ফাইনালের রাশ জম্মু ও কাশ্মীরের হাতে
Recommended image4
Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপে খারাপ ফর্মের পরেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক শর্মা
Recommended image5
Rinku Singh: ভারতীয় দলে ফিরছেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং?
Related Stories
Recommended image1
IND vs PAK Asia Cup 2025: ২২ গজে মহারণ! ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
Recommended image2
IND vs PAK Asia Cup 2025: হাইভোল্টেজ ম্যাচের আগে সূর্যরা যেন আলাদাই মুডে, শক্তির নিরিখে অনেক এগিয়ে ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved