Vaibhav Suryavanshi: কয়েকদিন আগেই ১৫ বছর বয়স পূর্ণ হয়েছে বৈভবের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন তিনি। এই 'জেনারেশন ট্যালেন্ট'-কে ২০২৫ সালের আইপিএল নিলামে ১.১ কোটি টাকায় কেনে রাজস্থান।

Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে এক বড়সড় বিষয় খোলসা করলেন রাজস্থান রয়্যালসের টিম ডিরেক্টর জুবিন ভারুচা (vaibhav suryavanshi ipl price 2026)। তিনি জানিয়েছেন, আইপিএল-এর নিলামে বৈভবকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস ১০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত ছিল (Youngest Indian cricketer)। 

বিধ্বংসী বৈভব

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ১৫ বছর বয়স পূর্ণ হয়েছে বৈভবের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন তিনি। এই 'জেনারেশন ট্যালেন্ট'-কে ২০২৫ সালের আইপিএল নিলামে ১.১ কোটি টাকায় কেনে রাজস্থান।

তবে জুবিন ভারুচার কথায় একটি বিষয় স্পষ্ট যে, নিলামের অনেক আগে থেকেই বৈভবের প্রতিভা সম্পর্কে রাজস্থান অবগত ছিল। তিনি বলেন, "আমরা বিশ্বাস করতাম যে, বৈভব দেশের অন্যতম সেরা একজন তরুণ ব্যাটিং প্রতিভা। তাই নিলামে ওর জন্য ১০ কোটি টাকা পর্যন্ত, খরচ করতে আমরা তৈরি ছিলাম।" ভারুচা এই প্রসঙ্গে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের ট্রায়ালের কথাও মনে করিয়ে দেন।

চার-ছয়ের বন্যা

ভারুচা বলেন, ট্রায়ালে প্রথম বলেই শর্ট ফাইন লেগের উপর দিয়ে চার মেরে যশস্বী আমাদের চমকে দেয়। আর অমিত সিংয়ের করা প্রথম বলটাই ইন্দোর স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে সঞ্জু আমাদের রীতিমতো অবাক করে দেয়।

ঠিক সেইভাবেই রাজস্থানের ট্রায়ালে ১৫৭ কিমি/ঘণ্টা গতির একটি বলকে অবলীলায় ছয় মেরে বৈভব আমাদের মুগ্ধ করে। এটা ছিল ওর খেলা পঞ্চম বল, জানান ভারুচা। ১৫৭ কিমি/ঘণ্টা গতির বলও সহজে খেলার ক্ষমতার জন্য ক্রিকেট বিশ্ব বৈভবকে 'বেবি হাল্ক' বলে ডাকে আজকাল। 

ইতিমধ্যেই অনেকে আশা করছেন, আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেতে পারেন বৈভব। যদি সেটা হয়, তাহলে সচিন তেন্ডুলকারের সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে অভিষেকের রেকর্ডও ভেঙে দেবেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।