CWG 2026: CWG 2026: কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে দিনের শুরুতেই এল জোড়া সোনা। ট্রিপল জাম্প থেকে জোড়া পদক। আজ, শনিবার ১০টি বিভাগে ফাইনালে খেলবেন ভারতীয় বক্সার। তার মধ্যে দিনের শুরুতেই দুইয়ে দুই করলেন ভারতীয়রা।
CWG 2026: কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে দিনের শুরুতেই এল জোড়া সোনা। ট্রিপল জাম্প থেকে জোড়া পদক। আজ, শনিবার ১০টি বিভাগে ফাইনালে খেলবেন ভারতীয় বক্সার। তার মধ্যে দিনের শুরুতেই দুইয়ে দুই করলেন ভারতীয়রা। মহিলাদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার ও ৫৭ কেজিতে জেসমাইন লামবোরিয়া সোনা জিতলেন। ফাইনালে প্রীতি হারালেন কানাডার স্কারলেট দেলগাদো-কে। অন্যদিকে, সোনা জয়ের দ্বৈরথে জেসমাইন পরাস্ত করলেন মিচেলা ওয়েলশকে। এখনও আট বিভাগের ফাইনালে নামবেন ভারতীয় বক্সাররা।
ট্রিপল জাম্পে জোড়া পদক
পুরুষদের ট্রিপল জাম্প থেকে দুই ভারতীয় পদক জিতলেন। ট্রিম্পল জাম্পে রুপো জিতলেন প্রবীণ চাথারাভেল ও ব্রোঞ্জ পেলেন সেলেভা প্রভু। চলতি কমনওয়েলথ গেমসে ভারত এখন পর্যন্ত ৭টি সোনা জিতেছে। ভারত্তোলকে মীরাবাই চানু গ্লাসগো গেমসে ভারতের প্রথম সোনার পদকটি জেতেন।
দেখুন ভিডিও
এরপর বক্সিংয়ে যে আটটি বিভাগের ফাইনালে নামবেন ভারতীয়রা-
১) পুরুষদের ৫৫ কেজির ফাইনাল (বিকেল ৪:৪৫)
পুরুষ বিভাগে ভারতের হয়ে প্রথম সোনার লড়াইয়ে নামছেন যাদুমণি সিং। তিনি মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জয় ডিকসনের।
২) মহিলাদের ৫১ কেজির ফাইনাল (রাত ৯:০০)
রাতের সেশনের প্রথম ফাইনাল ম্যাচে ভারতের সাক্ষী চৌধুরী রিভেঞ্জ মোডে নামছেন ইংল্যান্ডের রুবি হোয়াইটের বিরুদ্ধে।
৩) মহিলাদের ৬০ কেজির ফাইনাল (রাত ৯:১৫)
লাইমলাইটে নামছেন প্রিয়া ঘাঙ্গাস। সোনা জয়ের বাউটে তাঁর প্রতিপক্ষ কানাডার মারি-বাথৌল আল-আহমাদিয়ে।
৪) মহিলাদের ৭০ কেজির ফাইনাল (রাত ৯:৪৫)
কঠিন চ্যালেঞ্জের সামনে অরুণধতী চৌধুরী। ইংল্যান্ডের হোম ফেভারিট চ্যান্টেল রিডের মোকাবিলা করবেন তিনি।
৫) মহিলাদের ৭৫ কেজির ফাইনাল (রাত ১০:১৫)
রিং কাঁপাতে প্রস্তুত অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাঁই। স্বর্ণপদকের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রি।
৬) পুরুষদের ৬০ কেজির ফাইনাল (রাত ১০:৪৫)
পুরুষদের ক্যাটাগরিতে ভারতের অন্যতম ভরসা শচীন সিওয়াচ সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন নামিবিয়ার ট্রাইঅগেইন মর্নিং এনডেভেলোর।
৭) পুরুষদের ৮০ কেজির ফাইনাল (রাত ১১:১৫)
গভীর রাতে হেভিওয়েট বাউটে নামছেন অঙ্কুশ পাংঘাল। তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের ডাইমেজি শিতু।
৮) পুরুষদের ৯০+ কেজির ফাইনাল (রাত ১১:৪৫)
দিনের শেষ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। ভারতীয় সুপার হেভিওয়েট বক্সার নরেন্দর বেরওয়াল মুখোমুখি হবেন ইংল্যান্ডের ডামার থমাসের।
নজরে রাখার মতো দিক:
অনন্য নজির: একই দিনে কোনও দেশের ১০ জন বক্সার ফাইনালে ওঠার নজির আন্তর্জাতিক বক্সিংয়ের মঞ্চে বেশ বিরল। পুরুষ ও মহিলা বিভাগে সমান জোর: ভারত আজ হালকা থেকে হেভিওয়েট, মোট ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সোনা জয়ের সুযোগ পাচ্ছে।

