FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই তীব্র লড়াই, উত্তেজনা, একের পর এক গোল দেখা যাচ্ছে। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে ৪৮ দল। প্রথমবার তিন দেশ মিলিয়ে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবার ম্যাচের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে গোলের সংখ্যাও বেড়েছে। গোলের নতুন রেকর্ড তৈরি হল।
KNOW
FIFA World Cup 2026 Records: গ্রুপ পর্বের খেলা এখনও শেষ হয়নি। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হয়ে গেল। চার বছর আগে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022 Qatar) ৬৪ ম্যাচে ১৭৭ গোল হয়েছিল। চলতি বিশ্বকাপ ফুটবলে ৫৯ ম্যাচে ১৭৭ গোল হয়ে গিয়েছে। অতীতে বিশ্বকাপ ফুটবলের কোনও সংস্করণেই এত গোল হয়নি। চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্যায়ে এখনও কয়েকটি ম্যাচ বাকি। তারপর নক-আউটের ম্যাচ হবে। ফলে গোলের সংখ্যা বাড়বে। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের কোনও সংস্করণে গোলের সংখ্যা ২০০ পেরিয়ে যেতে পারে। এমনকী, ২৫০ গোলও হতে পারে। ফুটবল ম্যাচে গোলই আসল। দর্শকরা গোল দেখার আশায় থাকেন। চলতি বিশ্বকাপ ফুটবলে সেই আশা পূরণ হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র-তুরস্ক ম্যাচে রেকর্ড
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ডি-তে মার্কিন যুক্তরাষ্ট্র-তুরস্ক ম্যাচে (USA vs Turkey) ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোল করেন মার্কিন ডিফেন্ডার অস্টন ট্রাস্টি (Auston Trusty)। এই গোলেই বিশ্বকাপ ফুটবলের কোনও সংস্করণে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হয়। চলতি বিশ্বকাপ ফুটবলে ১৭৩-তম গোল করেন ট্রাস্টি। এরপর এই ম্যাচে আরও চার গোল হয়। শেষপর্যন্ত ৩-২ জয় পায় তুরস্ক। চলতি বিশ্বকাপ ফুটবলে প্রতি ম্যাচে গড়ে তিন গোল করে হয়েছে। বাকি ম্যাচগুলিতেও অনেক গোল হবে বলে আশা করা হচ্ছে। এবার সব দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে। এর ফলেই গোল হচ্ছে।
চলতি বিশ্বকাপ ফুটবলে বাকি ৪৫ ম্যাচ
চলতি বিশ্বকাপ ফুটবলে মোট ১০৪ ম্যাচ হতে চলছে। গত বিশ্বকাপের তুলনায় এবার ৪০টি বেশি ম্যাচ হচ্ছে। দল সংখ্যা বাড়ার কারণেই ম্যাচও বেড়ে গিয়েছে। এর ফলেই বেশি গোল হচ্ছে। এখনও ৪৫ ম্যাচ বাকি। ফলে আরও গোল হবে। আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করেছেন। প্রথম ম্যাচে আলজেরিয়ার (Algeria) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। চলতি বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


