Kerala Blasters FC: অ্যাকাডেমি স্তর থেকে প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করে সিনিয়র দলে সুযোগ করে দেওয়াই হবে তাঁর প্রধান কাজ। তাঁর মূল লক্ষ্য হল, এমন এক পরিকাঠামো তৈরি করা, যাতে অ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ প্রতিভারা খুব সহজেই সিনিয়র দলে সুযোগ পায়।

Kerala Blasters FC: ভারতীয় ফুটবলের অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ কোচ থাংবোই সিংতো। কেরালা ব্লাস্টার্স এফসি এবার তাঁকে 'হেড অফ ফুটবল ডেভেলপমেন্ট' হিসেবে নিয়োগ করেছে। কেরালা ব্লাস্টার্স একেবারে তৃণমূল স্তর থেকে সেরা প্রতিভাদের তুলে এনে সিনিয়র দলে জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই বড়সড় পদক্ষেপ নিয়েছে (Kerala Blasters FC)। থাংবোই সিংতো এখন থেকে কেরালা ব্লাস্টার্সের বিভিন্ন যুব দল, রিজার্ভ দল এবং নতুন প্রতিভা খোঁজার স্কাউটিং নেটওয়ার্কের পুরো দায়িত্ব সামলাবেন। তিনি পাশাপাশি কোচদের অ্যাডভান্সড ট্রেনিংয়ের বিষয়টিও তদারকি করবেন।

কেরালা ব্লাস্টার্সের হেড অফ ফুটবল ডেভেলপমেন্ট নিযুক্ত করা হল থাংবোই সিংটোকে

তাঁর মূল লক্ষ্য হল, এমন এক পরিকাঠামো তৈরি করা, যাতে অ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ প্রতিভারা খুব সহজেই সিনিয়র দলে সুযোগ পায়। তিনি এছাড়া রিজার্ভ দল এবং যুব দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়াতেও সামনে থেকে নেতৃত্ব দেবেন। কেরালা ব্লাস্টার্স কর্তারা জানিয়েছেন, থাংবোই সিংতোর এই দীর্ঘ অভিজ্ঞতা ক্লাবের ফুটবলার এবং কোচ—উভয়ের জন্যই দারুণ কাজে আসবে।

প্রসঙ্গত, এর আগে বেশ সাফল্যের সঙ্গেই থাংবোই কাজ করেছে ইস্টবেঙ্গলে। এবার তাঁর নতুন ঠিকানা। গন্তব্য কেরালা। তাই ভারতীয় ফুটবলের অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ কোচ থাংবোই সিংতো। কেরালা ব্লাস্টার্স এফসি এবার তাঁকে 'হেড অফ ফুটবল ডেভেলপমেন্ট' হিসেবে নিয়োগ করেছে। কেরালা ব্লাস্টার্স একেবারে তৃণমূল স্তর থেকে সেরা প্রতিভাদের তুলে এনে সিনিয়র দলে জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই বড়সড় পদক্ষেপ নিয়েছে। থাংবোই সিংতো এখন থেকে কেরালা ব্লাস্টার্সের বিভিন্ন যুব দল, রিজার্ভ দল এবং নতুন প্রতিভা খোঁজার স্কাউটিং নেটওয়ার্কের পুরো দায়িত্ব সামলাবেন। তিনি পাশাপাশি কোচদের অ্যাডভান্সড ট্রেনিংয়ের বিষয়টিও তদারকি করবেন।

ইস্টবেঙ্গল পর্ব অতীত

তাই অতীত হয়ে গেল লাল হলুদ পর্ব। এবার থেকে থাংবোই কায করবেন কেরালার হয়ে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।