Portugal vs Uzbekistan World Cup 2026:  বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে পর্তুগাল ১-১ গোলে ড্র করে। সেই ম্যাচে ৪১ বছর বয়সী রোনাল্ডো গোল তো করতেই পারেননি, উল্টে দ্বিতীয়ার্ধে কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন।

Portugal vs Uzbekistan World Cup 2026: বিশ্বকাপের মঞ্চে মঙ্গলবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল (Portugal vs Uzbekistan World Cup 2026)। আর সেই ম্যাচে নামার আগেই রহস্যজনক মন্তব্য পর্তুগাল কোচের। দলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর, তাঁকে কি প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ রবার্তো মার্টিনেজও রোনাল্ডোর খেলা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন (Portugal vs Uzbekistan World Cup match)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে পর্তুগাল ১-১ গোলে ড্র করে। সেই ম্যাচে ৪১ বছর বয়সী রোনাল্ডো গোল তো করতেই পারেননি, উল্টে দ্বিতীয়ার্ধে কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া এবং ফুটবল বিশ্বে এই তারকাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। প্রথম একাদশে রোনাল্ডো থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে মার্টিনেজ যা বলেছেন, তা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

"দলের ফুটবলারদেরও কিছু বলিনি", উজবেকিস্তান ম্যাচে নামার আগে রহস্যজনক মন্তব্য পর্তুগাল কোচের

মার্টিনেজ জানিয়েছেন, “আমি এখনই প্রথম একাদশ নিয়ে কোনও তথ্য দিতে পারব না। কারণ, আমি এই ব্যাপারে দলের ফুটবলারদেরও কিছু বলিনি।" তবে তিনি রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন। কোচের মতে, অন্যায়ভাবে রোনাল্ডোর সমালোচনা করা হচ্ছে। মার্টিনেজ যোগ করেছেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ এবং আলোচনা স্বাভাবিক। কিন্তু দল আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তিনি মনে করিয়ে দেন, "বক্সের মধ্যে এখনও ক্রিশ্চিয়ানোই সেরা।"

এই বছর লিওনেল মেসির পাশাপাশি রোনাল্ডোও ষষ্ঠবার বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন। কিন্তু প্রথম ম্যাচে গোল করতে না পারায়, ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। অন্যদিকে, এই বিশ্বকাপে মেসি দুর্দান্ত ফর্মে আছেন। দুটি ম্যাচ খেলে তিনি ইতিমধ্যেই ৫টি গোল করে ফেলেছেন।

এত সমালোচনার মধ্যেও রোনাল্ডো কিন্তু হাল ছাড়ছেন না। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "শুরুটা আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। মাথা উঁচু করে পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে।" অনুশীলনের ছবি শেয়ার করে তিনি আরও লেখেন, "মিশনে মন দিয়েছি।"

রোনাল্ডোকে সমীহ ক্যানাভারোর

প্রথম ম্যাচে রোনাল্ডো ফর্মে না থাকলেও, তাঁকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নন উজবেকিস্তানের কোচ এবং ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো। তিনি বলেন, “বক্সের মধ্যে রোনাল্ডোর মতো খেলোয়াড়কে একা ছাড়া যাবে না। ফ্রি-কিক বা কর্নার, যে কোনও পরিস্থিতি থেকে গোল করার ক্ষমতা রাখে ক্রিশ্চিয়ানো। তাই আমাদের খেলোয়াড়দের খুব সতর্ক থাকতে হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।