
অ্যাকাউন্টে ৩০০০ করে ঢুকতেই মোদীর বড় ঘোষণা!
Annapurna Yojana | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় ঘোষণা | অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। একইসঙ্গে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এই বিশেষ দিনে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজ পশ্চিমবঙ্গের প্রায় দেড় কোটি মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা পৌঁছচ্ছে। প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অর্থ মহিলাদের পরিবারের প্রয়োজনীয় খরচ, ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ বিভিন্ন কাজে সাহায্য করতে পারে। বাংলায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এটি একটি বড় সাহায্য” এবং “কথা কম, কাজ বেশি”। তাঁর বক্তব্যে অন্নপূর্ণা যোজনা, মহিলাদের আর্থিক সহায়তা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছনোর বিষয়টি উঠে আসে।