TMC Conflict: তৃণমূলের সেই প্রতীক নিয়ে দ্বন্দ্বে আপাতত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে আঁকা সেই জোড়াফুল সিম্বলটি আপাতত কারও হাতেই রইল না। বৃহস্পতিবার রাতে, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, তৃণমূলের জোড়াফুল প্রতীক আপাতত কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: TMC Conflict - কেউ পাচ্ছেনা জোড়াফুল প্রতীক! কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে বেছে নিতে হচ্ছে নতুন সিম্বল
Ajker Bangla News Live: TMC Conflict - কেউ পাচ্ছেনা জোড়াফুল প্রতীক! কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে বেছে নিতে হচ্ছে নতুন সিম্বল

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: TMC Conflict - কেউ পাচ্ছেনা জোড়াফুল প্রতীক! কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে বেছে নিতে হচ্ছে নতুন সিম্বল
Ajker Bangla News Live: Abhishek Sharma Fastest Century - মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন অভিষেক শর্মা
Abhishek Sharma Fastest Century: অভিষেক শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। এই তরুণ ওপেনার রোহিত শর্মার রেকর্ড ভেঙে ম্যাঞ্চেস্টার সিটির তারকা আর্লিং হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন।
Ajker Bangla News Live: Vishwakarma Puja 2026 - বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? পিছনে আছে চমকে দেওয়া ইতিহাস ও বিজ্ঞান
বিশ্বকর্মা পুজো আসলেই বাঙালির মনে একটাই ছবি ভাসে - সকাল থেকে কারখানায় পুজো, দুপুরে খিচুড়ি ভোগ আর বিকেল হলেই ছাদে ছাদে "ভো-কাট্টা" চিৎকার। কিন্তু যন্ত্রের দেবতা বিশ্বকর্মার সাথে ঘুড়ির সম্পর্কটা কোথায়? কেন এই দিনেই ঘুড়ি ওড়ানোর রেওয়াজ?
Ajker Bangla News Live: আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? অজান্তেই শরীরে ঢুকছে মারাত্মক রাসায়নিক!
বর্ষাকালে জামাকাপড়ে পোকা ধরা, স্যাঁতসেঁতে গন্ধ হওয়া আটকাতে আলমারিতে ন্যাপথালিন বল রাখেন না এমন বাঙালি বাড়ি খুব কমই আছে। আলমারি খুললেই একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসে, আর আমরা ভাবি জামাকাপড় সুরক্ষিত আছে। কিন্তু এই সুরক্ষার আড়ালেই লুকিয়ে আছে এক নীরব ঘাতক। চিকিৎসকরা বলছেন, ন্যাপথালিন বল মোটেই নিরাপদ নয়।
Ajker Bangla News Live: WB Health Scheme - সরকারি কর্মচারীদের সুখবর, ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা! কবে থেকে চালু?
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসার ক্ষেত্রে বড় পরিবর্তন। রাজ্য সরকারের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এত দিন এই সীমা ছিল ২ লক্ষ টাকা। অর্থ দফতরের মেডিক্যাল সেল বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
Ajker Bangla News Live: Swachhata Hi Seva - বিদেশ মন্ত্রকে 'স্বচ্ছতা হি সেবা ২০২৬' কর্মসূচির সূচনা
Ajker Bangla News Live: Abhishek Sharma 30 Balls Century - ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার
Abhishek Sharma 30 Balls Century: Abhishek Sharma 30 Balls Century: টি-২০ ক্রিকেটে ইতিহাস লিখলেন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক।
Ajker Bangla News Live: খুনের অভিযোগে FIR, ২০ দিন পর জীবিত উদ্ধার মহিলা! Instagram ভিডিওতেই মিলল হদিশ
খুন করে দেহ গুম করে দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল, সেই মহিলাকেই প্রায় ২০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। ঝাড়খণ্ডের ওই মহিলার Instagram অ্যাকাউন্টে আপলোড করা ভিডিও এবং মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁর সন্ধান পায় পুলিশ। পরে তাঁকে নিরাপদে উদ্ধার করে ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Ajker Bangla News Live: Brazil in Kolkata - যুবভারতী নিয়ে সন্তুষ্ট! রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র
Brazil in Kolkata: এবার সেই যুবভারতীর মাঠ নিয়েই সন্তোষজনক রিপোর্ট দিল সিবিএফ। এক্ষেত্রে পরামর্শ মেনে মাঠের নিয়মিত পরিচর্যা করে চলেছেন যুবভারতীর গ্রাউন্ড স্টাফরা। তার ফলে, মাঠের সামগ্রিক মানের ব্যাপক উন্নতি হয়েছে। যেভাবে মাঠের দ্রুত উন্নতি হচ্ছে তাতে ব্রাজিল খুশি।
Ajker Bangla News Live: Iran War - ইরানে যুদ্ধ শেষের পথে, দাবি ট্রাম্পের; মক্কা হামলায় সাফাই ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে। অন্যদিকে, মক্কায় হামলার চেষ্টার ঘটনায় হুথিদের পাশেই দাঁড়িয়েছে ইরান। রিপোর্ট অনুযায়ী, হুথিদের হামলা ঠেকাতে আকাশপথে প্রতিরক্ষার জন্য পাকিস্তান, ব্রিটেন, ফ্রান্স এবং মিশরের সাহায্য চেয়েছে সৌদি আরব।
Ajker Bangla News Live: Asian Games - এশিয়ান গেমসে কখনও পদক জেতেনি যে সব দেশেরা
এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪৬টি জাতীয় অলিম্পিক কমিটির মধ্যে ৪৩টি দেশ বা অঞ্চল অন্তত একটি পদক জিতেছে। কিন্তু এখনও পর্যন্ত তিনটি দেশ রয়েছে, যাদের ঝুলিতে আসেনি কোনও পদকই। জানেন, কোন তিন দেশ এখনও এশিয়ান গেমসের পদকের অপেক্ষায়? গ্যালারিতে একে একে জেনে নিন।
Ajker Bangla News Live: Layoff - গুগল মিটে ৫ মিনিট! ৮০ ভারতীয় কর্মীকে ছাঁটাই করল মার্কিন সংস্থা
মাত্র পাঁচ মিনিটের একটি Google Meet বৈঠক। আর সেই বৈঠকেই একসঙ্গে চাকরি হারালেন প্রায় ৮০ জন ভারতীয় কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল ব্যাঙ্কিং সংস্থা Bluevine-এর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সংস্থাটির ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমের এক প্রাক্তন কর্মী। ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, গোটা ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমকে ছাঁটাই করা হয়েছে।
Ajker Bangla News Live: Meloni Wishes PM Modi - মাই ফ্রেন্ড সম্বোধনে মোদীকে জন্মদিনে মেলোডিয়াস শুভেচ্ছা মেলোনির, ইতালির প্রধানমন্ত্রী বললেন বড় কথা
Meloni Wishes PM Modi:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিন সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে মোদীকে সোজাসুজি "আমার বন্ধু" বলে সম্বোধন করেন তিনি।
Ajker Bangla News Live: বাংলায় কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ১৯ সেপ্টেম্বরের পর ঠিক কী হবে? আবহাওয়ার আপডেট
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের সম্ভাবনা। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের আশপাশে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।
Ajker Bangla News Live: ভারতীয় যুদ্ধজাহাজকে ধাক্কা পাকিস্তানি নৌযানের, ইচ্ছাকৃত? উঠছে চিনা কৌশলের প্রসঙ্গ
আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ PNS Hunain-এর সংঘর্ষ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হয়েছে, এটি ‘দুর্ঘটনা নয়’, বরং সামুদ্রিক ক্ষেত্রে চাপ তৈরির একটি কৌশল হতে পারে।
Ajker Bangla News Live: India on Russian Oil - ১০০% শুল্ক চাপাবে আমেরিকা? রাশিয়া থেকেই তেল কিনবে ভারত! স্পষ্ট অবস্থান জানাল নয়াদিল্লি
India on Russian Oil: এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “১৪০ কোটি ভারতীয়র জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ভারত সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুযায়ী, অপরিশোধিত তেল এবং শক্তি সম্পদ ক্রয় করার বিষয়টি অব্যাহত রাখবে ভারত।”
Ajker Bangla News Live: Maoist Arrest - আর নয় হামলাবাজি! দেশবিরোধী মাওবাদী মুক্ত হচ্ছে ভারত, এবার পাকড়াও কুখ্যাত আকাশ
Maoist Arrest: বৃহস্পতিবার ভোরে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গেছে, অসীমের শ্বশুরবাড়ি থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ (Maoist Leader Arrest)। অন্যদিকে, আকাশের গ্রেফতারির খবর ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ajker Bangla News Live: WB Weather Update - ঘূর্ণাবর্তের মেঘ জমছে আকাশে! বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আজ বিকেলের আবহাওয়া আপডেট
WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির যে গুজব ছড়িয়েছে।
Ajker Bangla News Live: আটলান্টিকে হ্যারিকেনের খরা! সেপ্টেম্বরে এখনও একটিও বড় ঝড় নেই, নেপথ্যে কি ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত?
২০২৬-এর শান্ত আটলান্টিককে শুধু ‘ঝড়হীন বছর’ হিসেবে দেখলেই হবে না। এর পিছনে থাকা বায়ুমণ্ডলীয় ও সমুদ্রগত পরিবর্তনগুলিও গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই পরিবর্তনগুলি কী ভাবে হ্যারিকেনের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে, এখন সেটাই নজরে রাখছেন আবহবিদেরা
Ajker Bangla News Live: Suvendu Adhikari - মোদীর জন্মদিনে অন্নপূর্ণা ভাণ্ডারে কল্পতরু শুভেন্দু! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে এ যেন কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গবাসীকে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক আর্থিক প্রকল্প নিয়ে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।