Digha: নিষেধাজ্ঞা উড়িয়ে উত্তাল সমুদ্রে নামতেই চরম পরিণতি!

Share this Video

Digha News Update | গত কয়েকদিন ধরেই প্রবল জলোচ্ছ্বাসের কারণে দিঘা, শংকরপুর ও মন্দারমণি উপকূলবর্তী সৈকতে পর্যটকদের সমুদ্রে নামার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দফায় দফায় মাইকিং করে সচেতন করার কাজও চলছে। তার মধ্যেই গতকাল বিকেলে দিঘা থেকে আটজনের একটি দল মন্দারমনিতে ঘুরতে আসে। মন্দারমণি কোস্টাল থানার কালিন্দী জিপি এলাকার গোয়া বিচ রিসোর্টের সামনে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সমুদ্রের জোয়ারের জলে স্নান করতে নামেন তিনজন। মুহূর্তের মধ্যে জলের তোড়ে তলিয়ে যান তাঁরা।

Related Video