
Halisahar News: হালিশহরে মৃত TMC কর্মীর বাড়িতে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
CM Suvendu Adhikari, Halisahar: রবিবার হালিশহরে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সোমবার মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। হালিশহরে দাঁড়িয়েই একাধিক বড় ঘোষণা করেন তিনি। বিরজু কেওতের স্ত্রীকে তাঁর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক দেওয়ার কথাও ঘোষণা করেন। মৃত তৃণমূলকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।