ভোটের আগে আক্রমণাত্মক শাসক-বিরোধীরা প্রচারে ঝড় তুলতে প্রতিপক্ষকে কটাক্ষ কুড-কথায় বিরোধীদের হেয় করার চেষ্টা এর নেপথ্যে কারনটা বা কি

তপন মল্লিক- এক দশক আগে বাংলার মানুষ রাজ্যপাটে পরিবর্তন দেখেছিল। সেই পরিবর্তন ছিল একটানা ৩৪ বছরের বাম জমানার অবসান। ঠিক দশ বছর পর বাংলার রাজনীতিতে আরেক পরিবর্তন ঘটাতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। তারা যেন তেনভাবে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করে নিজেদের শাসন কায়েম করতে চায় বাংলায়। এখনও রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয় নি। তবে সেই ভোট যুদ্ধের কাল খুব দূরে নয়। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক চাপানউতোর ততই নতুন মাত্রা পাচ্ছে। এ রাজ্যের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির একে অপরের বিরুদ্ধে আক্রমণ এখন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-রাজ্যের 'খেলসম্মান' অনুষ্ঠান, সম্মানিত হলেন মেহুলি ঘোষ-আতার আলি সহ অন্যরা

আরও পড়ুন-অনুব্রতের গড়ে কেন্দ্রের তোপ, নির্বাচনের আগে বীরভূমে আসছেন নাড্ডা সহ ৪


এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতগুলি অভিযোগ তুলেছেন, কার্যত শুভেন্দুর পাড়ায় সভা করে তার প্রত্যেকটির ধরে ধরে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটাই কি জবাব দেবার ভাষা, নাকি কেউ প্রকাশ্যে বয়সে বড় কাউকে এই ভাষায় সম্বোধন কিংবা কথা বলতে পারেন? শাসক দলের যুব নেতা তথা ডায়মন্ডহারবারের সাংসদ সরাসরি নাম করে কাঁথিতে শুভেন্দুর বাড়ি ‘শান্তিকুঞ্জ’-র কয়েক কিলোমিটার দূরে তৃণমূলের বিশাল সভা থেকে বলছেন, ‘এমনিতে তো জোকারের মতো মুখ! তার ওপর বড় বড় কথা! আমাকে বলছে যে, এলে দেখে নেব। যদি না শোধরাও, ওই করব, তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, তোর বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি! যা করার কর! আয়! হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোর মাটিতে, তোর পাড়ায়, তোর এলাকায় দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি’। এরপরও তাঁর শ্লেষ, ‘চার আনার নকুলদানা, তার আবার ক্যাশমেমো। আমাকে থ্রেট দিচ্ছে! আজকে এলাম। আগামী দু’মাসের মধ্যে আরও পঞ্চাশ বার আসব। জামানত বাজেয়াপ্ত করব’। 


ঘটনার পরের দিনই হলদিয়ায় নাম না করে শুভেন্দু অধিকারী অভিষেককে জবাব দেন, ‘যেমন ঝাঁড়, তেমন বাঁশ। এর আগে একজন মেদিনীপুরে এসে প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে গেছে। আর সেই ঝাড়ের বাঁশ এসে কী কথা বলেছে আপনারা শুনেছেন’ তাঁর কটাক্ষ যে মমতা আর তাঁর ভাইপো অভিষেকের প্রতি এটা বুঝতে অসুবিধা হয় না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা এখন চলবে। ভোট যত এগিয়ে আসবে আক্রমণ আর কুকথার স্রোত তত বাড়বে। কিন্তু কেন এই ভাষায় আক্রমণ কিংবা কুকথার স্রোত। দল কিংবা রাজনীতি কি ভাষা হারিয়েছে, নাকি দিশাহীন? গণতন্ত্রে বিরোধিতা আছে, থাকাটা স্বাস্থ্যকর। কিন্তু একটি দলের নেতা কিংবা জনপ্রতিনিধি প্রকাশ্য সমাবেশ থেকে যখন হুঙ্কার দেয় কিংবা বিরোধিদের আক্রমণ করতে কুভাষা ব্যবহার করে, তখন বুঝতে হবে দলটি রাজনীতিশূন্য, আদর্শচ্যুত, স্রেফ গায়ের জোরে ক্ষমতা দখল করতে চাইছে। অভিষেক বুঝতে পারছেন তাঁদের দলে ভাঙনের স্রোত বইছে, একে একে অনেকেই দল ছাড়ছেন। তাতে নিশ্চয় মনোবলে ঘাটতি পড়ছে। বিরোধিদের চ্যালেঞ্জ নিতে তাঁরা ভয় পাচ্ছেন।পায়ের তলা থেকে মাটি সরতে থাকলে মেজাজ ঠান্ডা রাখা মুশকিল হয়ে পরে।