Anubrata Mondal TMC: যিনি বিরোধী এবং পুলিশ, সবাইকেই হুমকি দিতেন! সেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাই কেমন যেন চুপসে গেছেন। গোটা রাজ্যে তৃণমূলের ভরাডুবির জন্য তিনি সরাসরি আইপ্যাককে নিশানা করেছেন। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার গলায় বিষাদের সুর! জেল খেটে এসেছেন ইতিমধ্যেই।
Anubrata Mondal TMC: দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার গলায় বিষাদের সুর! জেল খেটে এসেছেন ইতিমধ্যেই (anubrata mondal news)। কারণ, বহু তৃণমূল কংগ্রেস নেতার মতো ‘গুড়-বাতাসা' খ্যাত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও দুর্নীতির দায়ে জেলে গেছেন। তিনি মূলত গরু পাচার মামলায় গারদে ঢোকেন (anubrata mondal tmc leader)।

যিনি বিরোধী এবং পুলিশ, সবাইকেই হুমকি দিতেন! সেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাই কেমন যেন চুপসে গেছেন। গোটা রাজ্যে তৃণমূলের ভরাডুবির জন্য তিনি সরাসরি আইপ্যাককে নিশানা করেছেন।
চুপসে গেলেন অভিমানী অনুব্রত
অনুব্রত মণ্ডল জানাচ্ছেন, “সেই ১৯৯৮ সালে দল তৈরি হওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমরা তখন ৭ টি আসনে জিতেছিলাম। তখন এইরকম কোনও জ্ঞানীমুনি ছিল না তৃণমূলে। আমাদের মতো রাখাল-বাগালরাই দলকে টেনে তুলেছে। আইপ্যাককে তখন কোনও দরকার হয়নি। তাহলে পরে তাদের প্রয়োজন পড়ল কেন? ওদের জন্যই দল ডুবেছে। দুনিয়ার লোকের কাছ থেকে ওরা টাকা তুলেছে এবং রাজনীতির কিছু জানে না। আসলে ওরা পয়সা কামাতেই এসেছিল।"
তারপরেই একদা এই জেল খাটা তৃণমূল নেতা যোগ করেছেন, “এবার তো দল আমাকে ভোটের দায়িত্বই দেয়নি। কোর কমিটির বৈঠকে আমি প্রশ্ন তুলেছিলাম যে, আমার তাহলে কী ভূমিকা থাকবে? বলা হল, কোনও বিধায়ক ডাকলে আপনি যাবেন না। তাহলে আগ বাড়িয়ে আমার যাওয়ার দরকারটা কী? আমি তাই কিছুই করিনি। আর বিজেপি খেটেছে, তাই জিতেছে।"
“সম্মান না পেলে আর দল করব না", সাফ জানালেন একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা
অনুব্রতর কথায়, “কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা ক্ষমতায় আসলাম। কিন্তু পরে কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে। তবে কে কার কথা শোনে বলুন? আইপ্যাক এত টাকা তুলে বসে আছে। কেউ যদি জেগে জেগে ঘুমায়, দলের তো এই অবস্থা হবেই। তবে মমতা অনেকটা একা হয়ে গেছেন। দেখে খারাপ লাগছে! ওনাকে আমরা সকলেই খুব ভালোবাসতাম। কিন্তু শেষদিকে উনি যে কার পাল্লায় পড়লেন? জানি না।।"
তারপরেই তিনি বলেন, “সম্মান না পেলে আর দল করব না। চুপচাপ থাকব। তবে অন্য কোনও দলে যাব না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


