Abhishek Banerjee CID: ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুরও করেন। আগামী ৩০ জুন, অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। এমনকি, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও।
Abhishek Banerjee CID: ডিজে মন্তব্য মামলায় এবার বড় সিদ্ধান্ত (Abhishek Banerjee CID)। ডিজে বাজানো মন্তব্য সংক্রান্ত মামলায় এবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সেই অনুমতি পেয়ে গেছে। মঙ্গলবার, সিআইডি-র তরফ থেকে তদন্তের স্বার্থে অভিষেকের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে একটি আবেদন জানানো হয় (Abhishek Banerjee political news)।

অভিষেকের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি
এরপর ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুরও করেন। আগামী ৩০ জুন, অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। এমনকি, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও।
উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দফতরে গিয়ে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারর সময়, অভিষেক ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেন। সেই সময়, তিনি ভোটগণনার পর রাজ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হবে এবং তৃণমূল জিতলে কীভাবে বিজয়োৎসব করা হবে, সেইরকম একটি ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন।
কোর্টে গিয়ে রেকর্ড করানোর নির্দেশ ম্যাজিস্ট্রেটের, কোন মামলা?
অভিষেক বলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে যে, কান একেবারে ঝালাপালা করে দেব!” তারপরেই ডায়মন্ডহারবারের সাংসদের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে পরবর্তী সময়ে একটি অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছিল। ঐ একই মামলায় অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়েও আবার নোটিস দয়ে আসে সিআইডি।
মাত্র চারদিনে সাড়ে ৩১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন অভিষেক। বিভিন্ন আলাদা আলাদা মামলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এঅভিষেকের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি। আদালত নির্দেশ দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


