
Asish Banerjee Death News: কেন আশিসের ফোন পুলিশের হাতে দিতে বললেন মুখ্যমন্ত্রী? চাঞ্চল্যকর দাবি!
Asish Banerjee Death News: তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত কেউ তাঁকে ভয় দেখিয়েছিলেন বা ব্ল্যাকমেল করেছিলেন কি না, তা তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি।
Asish Banerjee Death News: বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকার আসার পর আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও FIR হয়নি, পুলিশ বা প্রশাসনের তরফে তাঁকে তলবও করা হয়নি। একইসঙ্গে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত কেউ তাঁকে ভয় দেখিয়েছিলেন বা ব্ল্যাকমেল করেছিলেন কি না, তা তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি। TRDA-র দুর্নীতির অভিযোগ, তৃণমূলের সঙ্গে দূরত্ব এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।