
আমরা সকলে সনাতনী, হিন্দুস্তানি,বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচালেন CM শুভেন্দু অধিকারী
শনিবার সকালে কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বাম শাসনের ৩৯ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সনাতনী সংস্কৃতির ভুল ব্যাখ্যা ও বিভাজনের অভিযোগ তোলেন।
গণেশ পুজোর উদ্বোধন করে বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বাম শাসনের ৩৯ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সনাতনী সংস্কৃতির ভুল ব্যাখ্যা ও বিভাজনের অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর দাবি, গণেশ পুজো শুধু মহারাষ্ট্রের নয়, গোটা দেশের সনাতনীদের উৎসব। একইভাবে দুর্গাপুজো শুধু কলকাতার নয়, গোটা দেশের সনাতনীদের উৎসব। ছটপুজোকেও কোনও নির্দিষ্ট রাজ্য বা সম্প্রদায়ের উৎসব হিসেবে দেখার বিরোধিতা করেন তিনি। তাঁর বক্তব্য, সমস্ত বিভেদ ভুলে ‘সনাতনী বাংলা’ গড়ার শপথ নিয়েছে তাঁর সরকার।