MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ

Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ

Abhishek Porel: দ্রুত শুনানি চেয়েও হলো না সুরাহা। নারী নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় ধৃত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের আগাম জামিনের আবেদন ও দ্রুত শুনানির আর্জি শুনলই না আদালত। কী বলল কলকাতা হাইকোর্ট? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 31 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক পোড়েলের
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক পোড়েলের

হাইকোর্টে ধাক্কা খেলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। ধর্ষণের অভিযোগে গ্ৰেফতার হয়ে বর্তমানে হুগলি জেলে বন্দি রয়েছেন আইপিএল-এ দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য এই কিপার-ব্যাটার। গ্ৰেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আর্জি জানিয়ে সোমবার অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলল আদালত?
Image Credit : Social Media

কী বলল আদালত?

সোমবার অভিষেক পোড়েলের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন, 'যেহেতু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিষেক, তাই জামিনের জন্য আবেদন করুন। ' তালিকা মেনেই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

Related Articles

Related image1
Jadavpur University: বিতর্কিত দেওয়াল লিখনে চুনকাম, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Related image2
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
35
কলকাতা হাইকোর্টে নাকচ অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে নাকচ অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে অভিষেকের আইনজীবী আদালতে জানান, মামলার চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে। তাই গ্ৰফতারির আশঙ্কায় এই মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তার আগেই গ্ৰফতার করা হয়। এই আদালতেই সেই মামলা বিচারাধীন থাকার কারণে জামিনের আবেদন করা যাচ্ছে না। তারপরই দ্রুত শুনানির আবেদন জানান অভিষেকের আইনজীবী। কিন্তু বিচারপতি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন।

45
ঠিক কী কী অভিযোগ উঠেছে বাংলার এই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে?
Image Credit : Social Media

ঠিক কী কী অভিযোগ উঠেছে বাংলার এই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে?

বেশ কিছুদিন আগেই অভিষেক পোড়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ২৩ জুন কর্নাটকের এক তরুণী ডাক্তারী পড়ুয়া অভিষেকের বিরুদ্ধে মগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী তরুণীর দাবি, বাংলার ক্রিকেটার অভিষেকের সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক তাঁর সঙ্গে সহবাস করেন। দু'জনে বিদেশে ঘুরতেও যান। কিন্তু পরে অভিষেক ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে, তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় তিনি অভিযোগ দায়ের করেননি। পরে তরুণী মগড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তারপরই গত ১১ অগাস্ট অভিষেককে‌ দমদম থেকে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ।

55
আপাতত জেল হেফাজতেই অভিষেক
Image Credit : Social Media

আপাতত জেল হেফাজতেই অভিষেক

গ্ৰেফতারের পর অভিষেককে নিম্ন আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। গত ১৪ অগাস্ট অভিষেককে আদালতে ফের হাজির করা হলে নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। গ্ৰেফতার হতেই সিএসবি অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। ২০২৬-২৭ মরশুমের জন্য বাংলার সম্ভাব্য দল থেকে অভিষেককে বাদ দিয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image2
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Recommended image3
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image4
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image5
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Related Stories
Recommended image1
Jadavpur University: বিতর্কিত দেওয়াল লিখনে চুনকাম, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Recommended image2
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved