
Hingalganj: জমি দখল থেকে কোটি কোটি টাকা গায়েব! 'বড় খিলাড়ি' এই তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে হুলুস্থুল কাণ্ড!
Hingalganj: হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল ও তাঁর পরিবারের বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ এই নেতার বাড়ি ও দোকানের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন প্রতারিত সাধারণ মানুষ।
Hingalganj: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে হিঙ্গলগঞ্জে তুলকালাম! তৃণমূল ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডলের দোকানে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। সালিশি সভাতেও মেলেনি সুরাহা, শেষ পর্যন্ত আসরে নামল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ এই নেতার বাড়ি ও দোকানের সামনে প্লাকার্ড হাতে তুমুল বিক্ষোভ দেখালেন প্রতারিত সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল থানার পুলিশ।