Ipac Tmc News: কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গের বুকে চলা সমস্ত কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতেও পাঠানো হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ১১ মে-র পর ফের তাদের সঙ্গে যোগাযোগ করবে ম্যানেজমেন্ট এবং তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

Ipac Tmc News: বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে তৃণমূল। পশ্চিমবঙ্গের বুকে সমস্ত প্রোজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল ভোট স্ট্র্যাটেজিক সংস্থা আইপ্যাক (ipac latest news)। রাজ্যের সমস্ত কাজ বন্ধ করল তারা। অর্থাৎ, গোটা বিজনেস অপারেশনস আর চালাবেনা এই সংস্থা। শুধু তাই নয়, আগামী ২০ দিনের কলকাতা টিমের প্রত্যেক কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে ম্যানেজমেন্ট। 

সমস্ত কাজ বন্ধ করার সিদ্ধান্ত

ফলে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (ipac tmc connection)। কারণ, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা হল আইপ্যাক। এবার নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেইল মারফত কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা। 

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গের বুকে চলা সমস্ত কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতেও পাঠানো হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ১১ মে-র পর ফের তাদের সঙ্গে যোগাযোগ করবে ম্যানেজমেন্ট এবং তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ

জানা যাচ্ছে, ইমেইল করে আইপ্যাক কর্মীদের জানানো হয়েছে, ‘‘আইনকে আমরা সবসময় শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি। এই বিষয়ে আমরা নিশ্চিত যে, সঠিক সময়ে বিচার মিলবে।’’ 

সেইসঙ্গে, এও জানানো হয়েছেম যে কোনও প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাদের একটু ধৈর্য ধরতে বলা হয়েছে। তবে নিঃসন্দেহে আইপ্যাকের এই সিদ্ধান্ত গোটা রাজ্যে বিধানসভা ভোটের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে বাধ্য। 

চরম বিপাকে তৃণমূল

কারণ, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ। এরপর ফলাফল সামনে আসবে আগামী ৪ মে। এখন আইপ্যাক যে ২০ দিনের বিরতির কথা বলেছে, তা শেষ হতে হতে রাজ্যে ভোটপর্ব মিটে গিয়ে আরও বেশ কয়েকদিন কেটে যাবে। এমনকি, নতুন সরকারও গঠন হয়ে যাবে। 

সূত্র মারফত জানা গেছে, শনিবার মধ্যরাতে আইপ্যাক কর্মীদের কাছে এই ইমেইল এসে পৌঁছয়। তবে এই বিষয়টি নিয়ে এখনও সংস্থার তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সূত্রের খবর, আইপ্যাকের একটি টিম এই রাজ্যে কাজ জারি রাখবে। তবে সেটা ওয়ার্ক ফ্রম হোম মোডে হতে পারে। কিন্তু সেটা তো আপলোড, এডিট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সাপোর্ট কিংবা ডেটা সংক্রান্ত কাজ।

কিন্তু রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের গ্রাউন্ড জিরোতে আইপ্যাকের যে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা কোন পদ্ধতিতে কাজ করবেন? সেটা এখনও স্পষ্ট নয়। তাই ভোটের আগে রাজ্যে বিজনেস অপারেশনস বন্ধ করে দিলে, তৃণমূল এবার কী করবে? সেটাই দেখার বিষয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।