বাংলার তরুণদের জন্য ৫৮০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরির সুযোগ বাড়িয়ে রাজ্যের যুবকদের বাংলায় ফিরিয়ে আনার বার্তা সরকারের। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য
বাংলার তরুণ সমাজকে কাজের খোঁজে আর বাংলার বাইরে যেতে হবে না। যারা বাইরে রয়েছে তাদেরও ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে একটি তথ্য় প্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বাংলায় কর্মসংস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন,'বাংলায় চাকরি না পেয়ে রাজ্যের যুব সমাজ বাইরে চলে যাচ্ছে। যুব সম্প্রদায়কে আর রাজ্য ছাড়়তে হবে না। পশ্চিমবঙ্গে নতুন করে কর্মসংস্থান তৈরি করারই আমাদের লক্ষ্য ৫ হাজার ৮০০ লোকের কর্মসংস্থান হবে। বাইরে যাওয়া রাজ্যের বাসিন্দারাও ফিরে আসুন। ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে। ফিরে এলে আমারা সবাইকে স্বাগত জানাব।'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি। উনি আমাদের সর্বদাই অনুপ্রেরণা জুগিয়েছেন। এই সরকার প্রতি মূহুর্তে বাংলাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। প্রচুর শিক্ষিত বেকার যুবক হতাশ। তাঁদের চাকরি চাই, তাঁদের ব্যবসার সুযোগ চাই। বাংলায় কাজ করার জন্য তারা প্রতি মুহূর্তে চেষ্টা করেছে। কিন্তু আগের পরিস্থিতিত একেবারেই অনুকূল ছিল না। কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার প্রত্যয়ী বাংলার তরুণ-তরুণীদের ঘরের ফেরানোর লক্ষ্য়ে। আমাদের সরকার সবসময় নতুন নতুন যাঁরা ব্য়বসা করতে চাইছে, উদ্যোক্তা তাঁদের পাশে রয়েছে। পি এম মুদ্রা, পি এম বিশ্বকর্মার মত স্কিমগুলো চালু হয়েছে ইতিমধ্য়েই।'
বাংলায় কর্মসংস্থান নিয়ে আগেও রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পালা বদলের পরে বিজেপি সরকার জানিয়েছিল কর্মসংস্থান আর শিল্পায়নই তাদের লক্ষ্য। তিনি আরও বলেছিলেন বাংলার বেহাল দশা ফেরানোই তাদের মূল লক্ষ্য। ভোট প্রচারেও রাজ্যে কর্মসংস্থানের ওপর জোর দিয়েছিলেন শুভেন্দু। সেই সময় বিজেপির দাবি ছিল তারা ক্ষমতায় এলে তোলাবাজি, দাদাগিরির সংস্কৃতি পরিবর্তন করা হবে। সেই বিষয়ে যে বিজেপি সরকার কাজ করেছে তাও স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী।


