2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে ভোলবদল দেখা যাচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের (AITC) মুখপাত্র ঋজু দত্তর (Rjiu Dutta) গলাতেও অন্য সুর শোনা যাচ্ছে।

DID YOU
KNOW
?
তৃণমূল নেতাদের ভোলবদল
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরেই নেতা-কর্মীদের গলায় অন্য সুর শোনা যাচ্ছে।

West Bengal Assembly Election 2026 Results: বিধানসভা নির্বাচন চলাকালীন বিজেপি (BJP) নেতা-কর্মীদের সম্পর্কে বারবার বিরূপ মন্তব্য করেছিলেন। আইপিএস অজয় পাল শর্মাকেও (IPS Ajay Pal Sharma) হুমকি দিয়েছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস (AITC) মুখপাত্র ঋজু দত্তর (Rjiu Dutta) মুখে সম্পূর্ণ উল্টো কথা! তিনি এখন বিনয়ী, সুভদ্র, নম্র। গলায় হুমকির রেশমাত্র নেই। উল্টে বিজেপি (BJP) নেতা-কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ ঋজু। তাঁর এই ভোলবদলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই তাঁকে ব্যঙ্গ করছেন। রাজনৈতিক মহলেও ঋজুর এই ভোলবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা হারানোর পর যাঁরা এখন শিবির বদল করার পথে পা বাড়িয়ে আছেন, তাঁদের অন্যতম ঋজু।

বিজেপি নেতৃত্বের প্রশংসায় ঋজু

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও আপলোড করে ঋজু দাবি করেছেন, সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট হিসেবে তিনি পূর্ব মেদিনীপুরে ছিলেন। ভোটের ফল আঁচ করতে পেরে তিনি গণনা সম্পূর্ণ হওয়ার আগেই বাড়ি ফিরে আসছিলেন। তিনি বাড়িতে ঢোকার মুখে পাড়ায় বিজেপি কর্মীরা উৎসব পালন করছিলেন। তাঁর গাড়ির চালক মুসলিম। তা সত্ত্বেও তাঁদের দেখে বিজেপি কর্মীরা কোনওরকম খারাপ ব্যবহার করেননি। তাঁর গায়ে গেরুয়া আবিরও না দিয়ে রাস্তা ছেড়ে দেন। বিজেপি শীর্ষ নেতৃত্বও তাঁকে আশ্বাস দিয়েছেন, কোনও সমস্যা তৈরি করা হবে না।

Scroll to load tweet…

তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধেই সরব ঋজু

ঋজু আরও দাবি করেছেন, তাঁর দল তৃণমূল কংগ্রেসের কর্মীরাই গভীর রাতে মদ্যপান করে তাঁর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাঁর চিকিৎসক মা, স্ত্রীকে হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা। এরপর নিজের ও পরিবারের সুরক্ষার জন্য বিজেপি-র নবনির্বাচিত বিধায়কদের কাছ থেকে সাহায্য চান বলেও জানিয়েছেন ঋজু। তিনি আরও জানিয়েছেন, বিজেপি নেতাদের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছেন।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।