MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পুরুষ হয়ে উঠেছেন বটে! শোভনের কথা টেনে এনে পার্থকে ধুয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়

পুরুষ হয়ে উঠেছেন বটে! শোভনের কথা টেনে এনে পার্থকে ধুয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়

পার্থ চট্টোপাধ্যায়কে ধুয়ে দিলেন শোভন চট্টপোধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, এই পার্থ চট্টোপাধ্য়ায় এখন তাঁর একেবারেই অচেনা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 13 2025, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা
Image Credit : Asianet News

পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা

পার্থ চট্টোপাধ্যায়কে ধুয়ে দিলেন শোভন চট্টপোধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, এই পার্থ চট্টোপাধ্য়ায় এখন তাঁর একেবারেই অচেনা। তিনি আরও বলেন, যে মানুষ বারবার নিজের অবয়ব পাল্টায় তার সম্পর্কে কোনও অভিধান খুঁজে পাওয়া যায় না।

26
পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Image Credit : social media

পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পার্থ চট্টোপাধ্য়ায় জামিনে মুক্ত হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনলেই তাঁর চোখের সামনে ভেসে ওঠে ২৬ হাজার চাকরিহারার মুখ! তিনি আরও বলেন, 'জেল থেকে বেরোনোর পর তো উনি প্রতিহিংসায় বেঁচে আছেন। ভাবছেন আমি খারাপ থাকলে কেউ ভাল থাকবে কেন?'

Related Articles

Related image1
'ওঁকে প্রমাণ করতে হবে', পার্থর 'বান্ধবী' মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন অর্পিতা মুখোপাধ্য়ায়
Related image2
৩ ঘণ্টা আর ৩টি ঘটনা! দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে চাবিকাঠি এর মধ্যেই
36
শোভন ইস্যুতে পার্থকে নিশানা
Image Credit : social media

শোভন ইস্যুতে পার্থকে নিশানা

বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন ইস্যুতেও পার্থ চট্টোপাধ্য়ায়কে নিশানা করেন, তিনি বলেন, 'আজ নিজেই বলছেন, ব্যক্তিজীবনকে রাজনীতিতে টানা ঠিক নয়। অথচ শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ধ্বংস করার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়। সবাই জানে, ওনার ষড়যন্ত্রেই শোভন দল ছাড়তে বাধ্য হয়েছিল।'

46
অর্পিতা ইস্যুতে পার্থকে তুলোধনা
Image Credit : social media

অর্পিতা ইস্যুতে পার্থকে তুলোধনা

অর্পিতা মুখোপাধ্যায় ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নেন বৈশাখী। তিনি বলেন, 'আর্কাইভে দেখলে মিলবে, অর্পিতার এলআইসি-র কাগজে উনি নিজের পরিচয় হিসেবে লিখেছিলেন আঙ্কেল। এখন সেই আঙ্কেলই হয়ে গিয়েছেন বন্ধু! অন্তত সত্যিটা এবার স্বীকার করলেন, সেটাই ভাল। তিনি আরও বলেন, 'যাকে একসময় ভাগ্নী বলতেন, কখনও পরিচিতা, এখন বান্ধবী! সংশোধনাগার থেকে উনি মানুষ হয়ে বেরোতে পারেননি, তবে পুরুষ হয়ে উঠেছেন বটে!

56
নিজেদের সম্পর্কে বৈশাখীর বার্তা
Image Credit : Asianet News

নিজেদের সম্পর্কে বৈশাখীর বার্তা

শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন বৈশাখী। তিনি বলেন, 'শোভন চট্টোপাধ্যায়ের বন্ধুত্বে কোনও পরকীয়া নয়,আমরা সমাজের নিয়ম ভেঙে কিছু করিনি। বরং বন্ধুত্বের কারণেই শোভন নিজের পদ হারিয়েছে। কিন্তু কারও চাকরি বা টাকায় খেলেনি। পার্থ যা করেছেন- টাকা, গয়না, খেলনা- তা বাংলা কোনও দিন ভুলবে না।'

66
ভয়েস ক্লিপ
Image Credit : Asianet News

ভয়েস ক্লিপ

বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় পার্থ ইস্যুতে রীতিমত বিস্ফোরক। তিনি বলেন,'আমার কাছে ভয়েস ক্লিপ আছে- পার্থ আর ওনার এক বন্ধবীর। সত্যতা যাচাই করিনি। কারণ আমার সেই রুচি নেই। মেয়েটি প্রশ্ন করছে আমি তোমার কে?- উনি উত্তর দিচ্ছেন, বউ না ফউ।' বৈশাখী আরও বলেছেন , সেই মহিলা অর্পিতা নয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'খিদিরপুরে ববির গুন্ডারাই হামলা করেছে আমার ওপর', বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Recommended image2
Now Playing
Humayun Kabir: ‘মমতার সরকারই থাকবে না, তো আবার বাজেট!’ রাজ্য সরকারের বাজেটকে ধুয়ে দিলেন হুমায়ুন
Recommended image3
Now Playing
রাজ্য দিচ্ছে ১৫০০, শুভেন্দুর প্রতিশ্রুতি ৩০০০! মাস্টারস্ট্রোক বিজেপি'র
Recommended image4
Now Playing
'মুখ্যমন্ত্রী যেন এবার আগুন নিয়ে না খেলেন' হুঁশিয়ারি ভাস্করের, কী বললেন শুভেন্দু?
Recommended image5
Now Playing
Jalpaiguri News: দিনের আলোয় নদী থেকে বালি চুরি কাণ্ডে রণক্ষেত্র! শাসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
Related Stories
Recommended image1
'ওঁকে প্রমাণ করতে হবে', পার্থর 'বান্ধবী' মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন অর্পিতা মুখোপাধ্য়ায়
Recommended image2
৩ ঘণ্টা আর ৩টি ঘটনা! দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে চাবিকাঠি এর মধ্যেই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved