MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC Job Cancelled: টাকা নিয়ে চাকরি, দুর্নীতি হয়েছে জেনেও হাত গুটিয়ে থাকবে আদালত? প্রশ্ন হাইকোর্টের

SSC Job Cancelled: টাকা নিয়ে চাকরি, দুর্নীতি হয়েছে জেনেও হাত গুটিয়ে থাকবে আদালত? প্রশ্ন হাইকোর্টের

SSC Scam Update: চাকরি বাতিল মামলা নিয়ে এবার  বড় প্রশ্ন তুলে দিলেন খোদ হাইকোর্টের বিচারপতি। দুর্নীতি হয়েছে জেনেও চুপ করে বসে থাকা যায়? সরব বিচারপতি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 02 2025, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরব আদালত
Image Credit : Asianet News

নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরব আদালত

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত খোদ প্রশাসনের কর্তারা। তাঁদের বিরুদ্ধে উঠছে চাকরির বিক্রির মতো গুরুত্বর অভিযোগ। যা নিয়ে মঙ্গলবার আদালতে সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিচারপতির ভর্ৎসনা
Image Credit : Social Media

বিচারপতির ভর্ৎসনা

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘’চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা জড়িত রয়েছেন, তা দেখেও কী একজন বিচারপতি চুপ করে বসে থাকবেন?'' 

Related Articles

Related image1
Blue Line Metro Update: একইদিনে মেট্রোয় জোড়া ভোগান্তি! বেলগাছিয়ায় আত্মহত্যার চেষ্টা, ফের বিপর্যস্ত ব্লু লাইনে পরিষেবা
Related image2
BJP Protest on Kasba: কসবায় ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে পথে বিজেপি
310
৩২ হাজার চাকরি বাতিল !
Image Credit : Social Media

৩২ হাজার চাকরি বাতিল !

মঙ্গলবার হাইকোর্টে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় এমনই প্রশ্ন তুলে সরব হন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তিনি জানান, সবাই চুপচাপ থেকে গিয়েছে। দুর্নীতি হয়ে গিয়েছে অথচ হস্তক্ষেপ করতে বারণ করেছে। 

410
চাকরি চলে গিয়েছে একাংশের
Image Credit : Social Media

চাকরি চলে গিয়েছে একাংশের

জানা গিয়েছে, ২০১৬ সালে চাকরির পরীক্ষা দিয়ে ২০১৭ সালে যাঁরা  নিয়োগ পেয়েছিলেন তাঁদের একাংশের চাকরি চলে গিয়েছে। ২০২২ সালে যখন অনুর্ত্তীর্ণ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়ে চাকরি বাতিলের দাবি তোলেন। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাতে ৭০৫ জন চাকরি প্রার্থীর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অনিন্দ্য মিত্র। 

510
বোর্ডের দায় কেন প্রার্থীদের ঘাড়ে?
Image Credit : Social Media

বোর্ডের দায় কেন প্রার্থীদের ঘাড়ে?

এদিন আইনজীবী অনিন্দ্য মিত্র আদালতে সওয়াল করে বলেন, ‘’এই ৭০৫ জন চাকরি প্রার্থী ২০১৬ সালে নিয়োগ পরীক্ষায় বসেছিলেন এবং উত্তীর্ণ হয়েছিলেন। ২০১৭ সালে এদের নিয়োগ হয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর। বোর্ড যদি পদ তৈরি করে নিয়োগ দেয় তার দায় কী এদের ঘাড়ে চাপানো যায়?''   

610
বিচারপতি তপোব্রত চক্রবর্তীর প্রশ্ন
Image Credit : Social Media

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর প্রশ্ন

এরপরই বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করে জানতে চান যে, কতজন অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ পেয়েছেন? উত্তরে আইনজীবী অনিন্দ্য মিত্র  জানান, প্রায় ৩৫ হাজার অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ  দেওয়া হয়েছিল। তাঁরা চাকরিও পেয়েছেন। আজ তাঁদের চাকরি প্রশ্নের মুখে। 

710
প্রমাণ নেই দুর্নীতির !
Image Credit : Asianet News

প্রমাণ নেই দুর্নীতির !

আইনজীবীর আরও যুক্তি যে, বোর্ডের দেওয়া রিপোর্টে কোথাও বলা হয়নি যে, এই নিয়োগ বাতিল যোগ্য। দুর্নীতি হয়েছে। এবং তদন্তেও কোথাও প্রমাণ মেলেনি যে দুর্নীতি হয়েছে। যার ভিত্তিতে এঁদের বাদ দেওয়া যায়। 

810
নম্বর বিভাজনে বিভ্রান্তি
Image Credit : Asianet News

নম্বর বিভাজনে বিভ্রান্তি

এছাড়াও প্রার্থীদের নম্বর বিভাজনেও দুর্নীতি হয়েছে। অনেকেই প্রভাবিত হয়েছেন কিন্তু তাঁদের পার্টি করা হয়নি। বিভিন্ন জেলার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মধ্যেও বিভাজন রয়েছে। ফলে নম্বরের ভিত্তিতে কারও নিয়োগ বাতিল  করে দেওয়া ঠিক নয়। 

910
আদালতে প্রশ্নের মুখে বোর্ড
Image Credit : Asianet News

আদালতে প্রশ্নের মুখে বোর্ড

এরপরই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘’অর্থাৎ আমরা সাইলেন্ট স্পেকটেটর ছিলাম। বোর্ড কী কোথাও জানিয়েছে তাদের ভুল ছিল। তখন কিছু বলেনি। আর এখন বলছে বুল হয়েছে।''  

1010
ফের পুরো বিষয় খতয়ে দেখার দবি
Image Credit : Asianet News

ফের পুরো বিষয় খতয়ে দেখার দবি

এই বিষয়ে আদালতের সাফ জবাব, আপনারাই তো বলছেন দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে। তাহলে আদালত কেন বলবে না পুরো চাকরি বাতিল হোক! এরপরই আইনজীবী চান, একটি স্বাধীন সংস্থা দিয়ে পুরো বিষয়টি  খতিয়ে দেখা হোক। যদিও বিচারপতির সন্দেহ ওই সংস্থাও যদি প্রভাবিত হয় তাহলে কী হবে? মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar New Update: প্রতিমাসে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণার ৩ হাজার টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: বিজেপি এখানে ১০০ বছর থাকবে, নুর-মেহবুবরা ভুয়ো পোস্ট করাচ্ছে, অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক শুভেন্দু
Recommended image3
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা প্রতি মাসের কত তারিখে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image4
Now Playing
Annapurna Yojana Big Update: অগস্টের কত তারিখ থেকে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
7th Pay Commission: ৭ম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি? রিপোর্ট জমা পড়ল নবান্নে
Related Stories
Recommended image1
Blue Line Metro Update: একইদিনে মেট্রোয় জোড়া ভোগান্তি! বেলগাছিয়ায় আত্মহত্যার চেষ্টা, ফের বিপর্যস্ত ব্লু লাইনে পরিষেবা
Recommended image2
BJP Protest on Kasba: কসবায় ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে পথে বিজেপি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved