MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কলকাতা হাইকোর্টের অনুমতিতে মিলল ছাড়পত্র, একদশক পর পার্ক সার্কাস ময়দানে সার্কাসের আয়োজন শুরু

কলকাতা হাইকোর্টের অনুমতিতে মিলল ছাড়পত্র, একদশক পর পার্ক সার্কাস ময়দানে সার্কাসের আয়োজন শুরু

Calcutta High Court On Circus: দূষণের কারণে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা পার্ক সার্কাস ময়দানে এবার আয়োজিত হতে চলেছে সার্কাস মেলা। মিলল আদালতের ছাড়পত্র। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 18 2025, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পার্ক সার্কাস ময়দানে ফিরছে সার্কাস
Image Credit : Social Media

পার্ক সার্কাস ময়দানে ফিরছে সার্কাস

প্রায় এক দশক পর অবশেষে পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফিরতে চলেছে। দূষণের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রের খবর, এক দশক পর পার্ক সার্কাস ময়দানে ফিরতে চলেছে সার্কাস। এই বিষয়ে মিলেছে কলকাতা হাইকোর্টের ছাড়পত্রও। কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনে কোনও অসুবিধা নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী জানালো ডিভিশন বেঞ্চ?
Image Credit : Social Media

কী জানালো ডিভিশন বেঞ্চ?

জানা গিয়েছে, সার্কাস হবে ঘেরা জায়গায়। দর্শক সংখ্যাও অনেক কম। তাই দূষণের মাত্রা অনেক কম। তাছাড়া, সার্কাস আয়োজনের সমস্ত উপযুক্ত অনুমতি মিলেছে। এই যুক্তিতে পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related Articles

Related image1
মার্কিন নিষেধাজ্ঞায় ফাঁপড়ে সাত দেশের নাগরিকরা, আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ হচ্ছে পুরোপুরি
Related image2
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
35
দূষণের কারণে জনস্বার্থ মামলা
Image Credit : Social Media

দূষণের কারণে জনস্বার্থ মামলা

২০১৪ সালের ডিসেম্বরে শেষবার পার্ক সার্কাস ময়দানে সার্কাস হয়েছিল। তারপর মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজের জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু দূষণের কারণ দেখিয়ে সার্কাস আয়োজনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

45
কী দাবি মামলাকারীদের?
Image Credit : Social Media

কী দাবি মামলাকারীদের?

মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, দূষণের কারণে ময়দান থেকে বইমেলা সরিয়ে পার্ক সার্কাস ময়দানে করার ভাবনা-চিন্তা হয়েছিল। তখনও দূষণের কারণে সেখানে বইমেলার বিরোধিতা করে হাইকোর্টে মামলা হয়েছিল। ২০০৮ সালে সেই মামলায় দূষণের কারণে বইমেলা পার্ক সার্কাস ময়দানে করার অনুমতি না দেওয়ায় তা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি মানা হয়নি। তাহলে একই কারণে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেওয়া হল?

55
দূষণবিধি নিয়ে কড়া পর্যবেক্ষণ
Image Credit : Social Media

দূষণবিধি নিয়ে কড়া পর্যবেক্ষণ

শুনানিতে কলকাতা পুরসভার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় যে, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি গত ১ ডিসেম্বর দেওয়া হয়েছে। তবে দূষণবিধির বিষয়ে আদালতে পুরসভা নির্দিষ্ট করে কিছু জানতে না পারায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে এই মর্মে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এদিন সেই হলফনামা আদালতে জমা পড়ে। সব দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেয়। এর ফলে প্রায় এক দশক পর পার্ক সার্কাস ময়দানে আবারও ফিরতে চলেছে সার্কাস।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image2
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image3
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image4
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image5
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Related Stories
Recommended image1
মার্কিন নিষেধাজ্ঞায় ফাঁপড়ে সাত দেশের নাগরিকরা, আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ হচ্ছে পুরোপুরি
Recommended image2
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved