MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযান আটকাতে তৎপর পুলিশ, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড-জলকামান নিয়ে নজরদাড়ি

অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযান আটকাতে তৎপর পুলিশ, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড-জলকামান নিয়ে নজরদাড়ি

Nabanna Abhiyan: আরজি.কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসক ধর্ষন-খুনের আজ একবছর। অভয়ার বিচারের দাবিতে শনিবার ফের পথে নামছে তিলোত্তমার বাবা-মা। কোন পথে আজ আন্দোলন? জানুন বিশদে। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Aug 09 2025, 07:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
নবান্ন অভিযান ঠেকাতে তৎপর পুলিশ
Image Credit : Getty

নবান্ন অভিযান ঠেকাতে তৎপর পুলিশ

শনিবার অভয়ার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে মৃত তরুণীর পরিবার। যদিও পুলিশের তরফে এই অভিযানে বিশৃঙ্খলা এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোডের বাঁশতলা মোড়, জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান। এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে । ব্যারিকেডগুলিকে শক্ত করে আটকে দেওয়া হয়েছে। ১০ ফুট উঁচু গার্ডরেল যাতে কোনওভাবেই তা ভেঙে পেরনো সম্ভব না হয়।এছাড়াও মল্লিক ফটক, কাজীপাড়া, ব্যতাই তলা সহ আরও বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার তৈরি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। প্রশাসনের দাবি, বিশৃঙ্খলা ঠেকাতেই এই ব্যবস্থা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শহরের মোট ১৯ জায়গায় কড়া নিরাপত্তা
Image Credit : Getty

শহরের মোট ১৯ জায়গায় কড়া নিরাপত্তা

এজেসি বসু রোডে টার্ফ ভিউয়ের সামনে, হেস্টিংস মোড়, খিদিরপুর ১১ ফার্লং গেট এবং হাওড়া সেতুতে স্টিলের ব্যারিকেড, কন্টেনার এবং জলকামান বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও শহরের মোট ১৯টি জায়গায় ব্যারিকেড বসবে। বিদ্যাসাগর সেতুর মুখেও ব্যারিকেড বসানো হবে। পাশাপাশি, সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল রুম । লোহার কন্টেনারেই থাকবে পুলিশের এই বিশেষ নজরদারি ইউনিট।

Related Articles

Related image1
সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Related image2
অফিস টাইমের ভিড়ে ভোগান্তির দিন শেষ! আরও বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন রুটে? জানুন এক ঝলকে
36
কোথায়-কোথায় জমায়েতে অনুমতি পুলিশের?
Image Credit : Asianet News

কোথায়-কোথায় জমায়েতে অনুমতি পুলিশের?

সূত্রের খবর, হাওড়ায় সাঁতরাগাছি বাস স্ট্যান্ড ও কলকাতায় রানি রাসমণি রোডে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুলিশি বিধিনিষেধ সত্ত্বেও নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন নিহত চিকিৎসক তরুণীর বাবা-মা।

তিনটি বড় মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেবে।

১) শিয়ালদহ ২) ডোরিনা ক্রসিং (নির্যাতিতার মা-বাবা থাকবেন) ৩) হাওড়ার সাঁতরাগাছিতে হবে মিছিল। 

46
পুলিশ বাহিনী মোতায়ন হাওড়া ও কলকাতায়
Image Credit : Asianet News

পুলিশ বাহিনী মোতায়ন হাওড়া ও কলকাতায়

লালবাজার সূত্রে জানা গিয়েছে যে, বিদ্যাসাগর সেতুর আশপাশে যেখানে ব্যারিকেড হচ্ছে, সেখানে দায়িত্বে থাকবেন একাধিক অ্যাডিশনাল সিপি, ডিসি এবং এসি পদমর্যাদার অফিসার ও তাঁদের বাহিনী। হাওড়া সেতুতে থাকবেন এক জন করে অ্যাডিশনাল সিপি, ডিসি পদমর্যাদার অফিসার। কোনও রকম অশান্তি-বিশৃঙ্খলা যাতে না হয় তা এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

56
হাওড়া সিটি পুলিশের বিশেষ পদক্ষেপ
Image Credit : Asianet News

হাওড়া সিটি পুলিশের বিশেষ পদক্ষেপ

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মোতায়েন থাকবেন অন্তত ৪২ জন আইপিএস অফিসার। থাকছেন একাধিক আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার। কলকাতা এবং হাওড়ার পুলিশের সঙ্গে জেলা থেকে প্রায় ১৫০০ জন পুলিশকর্মীকে নিয়ে আসা হচ্ছে । থাকছে জলকামান, র‍্যাফ, কমব্যাট ফোর্স ।

66
অরাজনৈতিক আন্দোলন
Image Credit : Asianet News

অরাজনৈতিক আন্দোলন

৯ অগাস্ট ২০২৪ থেকে ৯ অগাস্ট ২০২৫। আরজি.কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের একবছর। মেয়ের মৃত্যুর বিচার পেতে অভয়ার বাবা-মায়ের তরফে শনিবার অরাজনৈতিক আন্দোলনের ডাত দেওয়া হয়েছে। করা হবে নবান্ন অভিযান। হাইকোর্টের তরফে এই মিছিলে ছাড়পত্র মিললেও অভিযানের ব্যাপারে কলকাতা পুলিশের কাছে শুক্রবার রাত পর্যন্ত কোনও লিখিত আবেদন জানানো হয়নি বলেই জানা গিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই জানিয়েছে কলকাতা পুলিশ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Ritabrata on Abhishek: বিদেশে গেলে আর ফিরতেন না? আদালতে বড় ধাক্কা অভিষেকের! বিস্ফোরক মন্তব্য ঋতব্রতর
Recommended image2
Taslima Nasrin: "বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না!" কলকাতায় এসে আবেগপ্রবণ তসলিমা
Recommended image3
Now Playing
Siddiqullah on Taslima: 'ও না হিন্দু, না মুসলমান, ও পচা ড্রেনের দুর্গন্ধ' তসলিমাকে একি বললেন সিদ্দিকুল্লা চৌধুরী!
Recommended image4
Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি
Recommended image5
Cal HC On Govt Hospital: এবার রোগীদের খাবারেরও মান বৃদ্ধি শুভেন্দু সরকারের, হাসপাতালের বরাদ্দ নিয়ে কাটল জট
Related Stories
Recommended image1
সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
অফিস টাইমের ভিড়ে ভোগান্তির দিন শেষ! আরও বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন রুটে? জানুন এক ঝলকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved