MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • জলমগ্ন কলকাতাকে গতি দিল নিষিদ্ধ হাতে টানা রিকশা, ছুটলো উত্তর থেকে দক্ষিণ

জলমগ্ন কলকাতাকে গতি দিল নিষিদ্ধ হাতে টানা রিকশা, ছুটলো উত্তর থেকে দক্ষিণ

Hand Pulled Rickshaw: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। স্তব্ধ কলকাতাতে সপ্তাহের দ্বিতীয় দিনে গতি দিল ২০০৬ সালে বাতিল হয়ে যাওয়া হাতে টানা রিকশা। যা এখনও আইনের চোখ এড়িয়ে চলে কলকাতার ওলিগলিতে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 23 2025, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
জমা চলে কলকাতার গতি হাতে টানা রিকশা
Image Credit : ANI

জমা চলে কলকাতার গতি হাতে টানা রিকশা

বৃষ্টির জমা জলে পুজোর মুখে বিপর্যস্ত কলকাতা। কোথায় হাঁটু সমান জল। কোথাও আবার এক কোমর। কোথাও গোড়ালির ওপর জল। দ্বিতীয়ার দিন সকাল থেকেই বিপর্যস্ত তিলোত্তমার জনজীবন। সকালে বেরিয়ে নাজেহাল অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। কোথায়ও রাস্তায় জমা জলে থমকে গিয়েছে বাস। কোথাও আবার বাইক, মোটর সাইকেল। এদিন সকাল থেকেই ব্যহত মেট্রো ও ট্রেন পরিষেবা। হাওড়া ও পার্ক সার্কাসে লাইনের ওপর দিয়ে বইছে জল। কিন্তু এদিন তিলোত্তমাকে সচল রাখল হাতে টানা নিষিদ্ধ রিকশা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
'বাতিল' হাতে টানা রিকশা
Image Credit : ANI

'বাতিল' হাতে টানা রিকশা

৩০০ বছর পুরনো শহর। অনেক কিছুর মতই বাতিল করে দিয়েছিল হাতে টানা রিকশাকে। নিষিদ্ধ এই রিকশা চলাচল। তাও আইন আর পুলিশের চোখ এড়িয়ে কলকাতার ওলিগলিতে চলে ছোট্ট ঘণ্টার টুংটাং সুর তোলা হাতে টানা রিকশা। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা এদিন প্রায় সর্বত্রই দাপিয়ে বেড়াল হাতে টানা রিকশা। গলি ছে়ড়ে উঠে পড়ল রাজপথে।

Related Articles

Related image1
রেকর্ড বৃষ্টি কলকাতায়, নিম্নচাপ না সরায় এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর
Related image2
বৃষ্টিতে বিপর্যয়ের ওপর নজর রাখতে নবান্নে কন্ট্রোল রুম চালু, দেখে নিন ফোন নম্বর
35
ছুটল 'ক্লান্ত' হাতে টানা রিকশা
Image Credit : ANI

ছুটল 'ক্লান্ত' হাতে টানা রিকশা

বর্তমান কলকাতা গতিময়। মেট্রোর একাধিক লাইন চালু রয়েছে। বাসের গতি বেড়েছে। তৈরি হয়েছে নতুন নতুন ফ্লাইওভার। সকাল থেকে রাত ছুটছে কলকাতা। যাত্রীদের দ্রুত গন্তব্য়ে পৌঁছে দিতে ওলা-উবের রেপিডো- সবই রয়েছে মুঠো ফোনে। কিন্তু এদিন সবকিছুটেই তোয়াক্কা না করে যাত্রীদের ভরসা হয়ে উঠল গুটি কয়েক হাতে টানা রিকশা। যা আজ বয়সের ভারে ন্যুজ্ব। কলকাতার গতির সঙ্গে পাল্লা দিতে দিতে ক্লান্ত।

45
নিষিদ্ধ হাতে টানা রিকশা
Image Credit : ANI

নিষিদ্ধ হাতে টানা রিকশা

২০০৬ সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সময়ই কলকাতা নিষিদ্ধ করা হয়েছিল হাতে টানা রিকশা। চালকদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। সুপ্রিম কোর্ট হাতে টানা রিকশাকে অমানবিক ও মানুষের মর্যাদার পরিপন্থী বলে মনে করেছিল। এই হাতে টানা রিকশার জন্য কলকাতাকে একটা সময় অনেক কথা শুনতে হয়েছিল। তুচ্ছ-তাচ্ছিল্ল করা হত। কিন্তু বর্ষার ভরা মরশুমে সেই রিকশাই  বাঁচিয়ে দিল সিটি অব জয়কে।

55
হাতে টানা রিকশার শুরু
Image Credit : ANI

হাতে টানা রিকশার শুরু

১৯১৯ সালে, ব্রিটিশরা হ্যাকনি ক্যারেজ আইন পাস করে কলকাতায় যাত্রী পরিবহনের জন্য হাতে টানা রিকশা ভাড়া করার অনুমতি দেয়। ভারতে এসেছিল ১৮৮০ সাল নাগাদ। জাপানে এজাতীয় রিকশা চলত বহু প্রাচীন কাল থেকেই। ভারতে প্রথম সিমলায় এই রিকশা চালু করা হয়েছিল।  কিন্তু কলকাতার আগেই তা বাতিল হয়ে যায়।  যদিও কলকাতায় দিনের পর দিন এই হাতে টানা রিকশা দাপিয়ে বেড়িয়েছিল। 

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
রেকর্ড বৃষ্টি কলকাতায়, নিম্নচাপ না সরায় এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর
Recommended image2
বৃষ্টিতে বিপর্যয়ের ওপর নজর রাখতে নবান্নে কন্ট্রোল রুম চালু, দেখে নিন ফোন নম্বর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved