10:15 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: পৃথিবীকে সারাজীবন আলো দিতে জাপানের নতুন পরিকল্পনা, কী এই 'লুনা রিং'?

না রিং প্রকল্প অনুযায়ী চাঁদের নিরক্ষরেখা বরাবর একটি বিশাল সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করা হবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী, সৌর বলয়ের প্রস্থ হবে মোটামুটি ২৫০ মাইল এবং এটি চাঁদের চারদিকে প্রায় ৬৮০০ মাইল জুড়ে বিস্তৃত হবে। আর পুরো বলয়জুড়ে থাকবে অসংখ্য সৌর প্যানেল।

Read Full Story
10:14 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: BJP - বিজেপি-র বৈঠকের পর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ক্যানিংয়ে কাঠগড়ায় শাসক দল

BJP vs AITC: বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly Election) যত এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই দক্ষিণ ২৪ পরগনাতেও উত্তেজনা বাড়ছে। এই জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এখানে এবার লড়াই করার চেষ্টা করছে বিজেপি। ফলে ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Read Full Story
10:09 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: শুধু ইনজেকশনই নয় , ডায়াবেটিসের জন্য এবার ইনসুলিন ইনহেলারও উপযুক্ত

ভারতের বাজারে সুই-মুক্ত ইনসুলিন ইনহেলার (Inhaled Insulin) নিয়ে এল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা (Cipla)। যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় স্বস্তি। আমেরিকার ম্যানকাইন্ড কর্পোরেশনের তৈরি এই দ্রুত-কার্যকরী ইনসুলিন পাউডার (Afrezza) খাবারের শুরুতে ইনহেলারের মাধ্যমে শ্বাস নিয়ে নেওয়া হয়।

Read Full Story
09:00 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: West Bengal Elections 2026 - ময়নাগুড়িতে প্রার্থী ঘোষণা, লড়াইয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবি তুলতে শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। এই দুই গোষ্ঠী এখন একজোট হয়েছে। ফলে উত্তরবঙ্গের (North Bengal) রাজনীতিতে নতুন মোড় দেখা যাচ্ছে।

Read Full Story
07:50 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: LPG ATM - 'খালি আনুন, ভরা নিন', এবার LPG ATM চালু হল এই শহরে, ২৪ ঘণ্টা পরিষেবা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী তেল ও গ্যাস সঙ্কটের আকারে অনুভূত হয়েছে। ভারতে, সাম্প্রতিক দিনগুলিতে এলপিজির তীব্র ঘাটতি দেখা গেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গ্যাস এজেন্সিগুলির বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে। এরই মধ্যে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) গুরুগ্রামে একটি এলপিজি এটিএম চালু করে উল্লেখযোগ্য স্বস্তি দিয়েছে।

Read Full Story
07:44 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Rudranil Ghosh Shibpur - শিবপুরে জিতে প্রথমবার বিধায়ক হতে পারবেন রুদ্রনীল? কী বলছে অঙ্ক

Rudranil Ghosh Shibpur: দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে একবারে সোজা হাওড়ার শিবপুর। আরও একটা 'পুর'-এ নির্ধারিত হবে বিজেপির নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষের ভাগ্য। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রুদ্র সোশ্য়াল মিডিয়ায় দলের হয়ে ভাল কাজ করছেন।

Read Full Story
07:14 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: I-PAC Case - 'ইডি-র তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধাদান সুখকর নয়,' কড়া বার্তা সুপ্রিম কোর্টের

I-PAC Case: ৮ জানুয়ারি আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশির (ED raid) সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্য সরকারের (West Bengal Government) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত যা বলেছে, তা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পক্ষে অস্বস্তিকর।

Read Full Story
06:46 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: তাড়া তাড়া নোটের বান্ডিল, ভোটের আগে অসমের ব্যবসায়ীর গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার আলিপুরদুয়ারে

গাড়ির ছাদ, ভেতরের এখান সেখান থেকে বেরিয়ে আসছে ৫০০ ও ১০০ টাকার নোট। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চৌপথি এলাকার বক্সা-ফিডার রোডে। গাড়িটি অসমের বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়া তল্লাশি শুরু হয়।

Read Full Story
06:03 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: West Bengal News - ভোটের মুখে পৃথক রাজ্যের দাবি, একজোট গোর্খা জনমুক্তি মোর্চা-কামতাপুর

Gorkha Janmukti Morcha: এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে ফের পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে গোর্খা জনমুক্তি মোর্চা। একইসঙ্গে কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলও (Kamatapur State Demand Council) প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে।

Read Full Story
05:46 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের

দলের অধিনায়কের নাম জানিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ইশান কিশানের কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্যাট কামিন্স আইপিএল ২০২৬-এর শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। এই পেসার বর্তমানে পিঠের চোট থেকে সেরে উঠছেন। এই চোটের কারণেই তিনি অ্যাশেজ টেস্ট সিরিজের মাত্র একটি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকেও ছিটকে গিয়েছিলেন।

Read Full Story
05:31 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: WhatsApp Calls-এ আসছে নতুন ফিচার! নয়া নয়েজ ক্যান্সেলেশন ফিচারে ভিড়ে থাকলেও শোনা যাবে স্পষ্ট

হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনতে চলেছে। এই ফিচারটি ভয়েস এবং ভিডিও কলের সময় পারিপার্শ্বিক কোলাহল স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে, যার ফলে অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর আরও স্পষ্ট শোনা যাবে। 

Read Full Story
04:52 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Share Market - বুধবারেও চাঙ্গা বাজার! নেপথ্যে কোন সেক্টর? আগামীকাল কেমন থাকবে বাজার?

টানা চতুর্থ দিনের মতো দেশীয় শেয়ার বাজার লাভের মুখ দেখেছে, যার নেতৃত্বে ছিল আইটি এবং অটোমোবাইল খাতের শেয়ার। সেনসেক্স ৬৩৩.২৯ পয়েন্ট বেড়ে ৭৬,৭০৪.১৩ পয়েন্টে এবং নিফটি ৫০ ২৩,৭৭৭.৮০ পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বিক্রির পর পুনরায় ক্রয় এবং মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ শেয়ারের মূল্যবৃদ্ধি এই উত্থানকে সমর্থন করছে।
Read Full Story
04:42 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Pakistan Crisis - তেল নেই, আটা নেই, এখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের হাল পুরোই বেহাল

চলমান মার্কিন-ইরান যুদ্ধ তেল সঙ্কটকে আরও গভীর করেছে, যা পাকিস্তানকে আরও বিপাকে ফেলেছে। একদিকে, ঋণ ক্রমাগত বাড়ছে। তার পরে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ। ত্রিমুখী আঘাত পাকিস্তানের তেল সম্পদ নিঃশেষ করে দিয়েছে। ইরানে যুদ্ধের ফলে পাকিস্তানে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ মুদ্রাস্ফীতি বাড়িয়ে অর্থনৈতিক সঙ্কটকে আরও তীব্র করেছে।

Read Full Story
04:17 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Humayun Kabir - শুভেন্দুর পর এবার দুটি কেন্দ্রে লড়ার ঘোষণা হুমায়ুন কবীরের, ভবানীপুর JUPর টিকিটে কে লড়ছেন

Humayun Kabir: শুভেন্দু অধিকারী-র মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'(Janata Unnayan Party) খুলে বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর।

Read Full Story
04:17 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Russia Oil Tanker - মাঝপথে ইউ-টার্ন, চিন ছেড়ে ভারতে আসছে একাধিক রাশিয়ান তেল টাঙ্কার

একাধিক রুশ তেলবাহী ট্যাঙ্কার দক্ষিণ চিন সাগরে এসে গতিপথ পরিবর্তন করেছে এবং বর্তমানে দ্রুত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্যাঙ্কারগুলির যাওয়ার কথা ছিল চিন। নয়াদিল্লি মস্কো থেকে তেল আমদানি ব্যাপকভাবে বাড়িয়ে তোলার ওপর জোর দিচ্ছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, 'অ্যাকোয়া টাইটান' (Aqua Titan) নামের ট্যাঙ্কারটি ২১ মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোরে পৌঁছনোর কথা রয়েছে।

Read Full Story
03:41 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Murshidabad News - ভোটের আগে একাধিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক

West Bengal News: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। এই জেলায় যেমন সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, তেমনই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমস্যা রয়েছে। ফলে নির্বাচন কমিশনের (Election Commission of India) চিন্তা রয়েছে।

Read Full Story
03:41 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Israel-Iran Conflict - তেহরানে ইজরায়েলের বড় হামলা, জবাবে তেল আবিবকে কাঁপিয়ে দিল ইরান

ইজরায়েলি বায়ুসেনা তেহরানে একটি বড়সড় বিমান হানা চালিয়েছে। এই হামলায় একাধিক কমান্ড সেন্টার ও মিসাইল ঘাঁটি ধ্বংস করার দাবি করা হয়েছে। প্রাক্তন শীর্ষ নিরাপত্তা কর্তা আলি লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের তরফে তেল আবিবে ব্যাপক মিসাইল হামলার পরই এই পদক্ষেপ নেয় ইজরায়েল।
Read Full Story
03:28 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Nepal Helicopter Crash - নেপালে নাটকীয় কায়দায় দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল মরদেহবাহী কপ্টার, ভাইরাল ভিডিও

Nepal Helicopter Crash: নেপালের পূর্বাঞ্চলের খোটাং জেলায় আজ, বুধবার এই চাঞ্চল্যকর হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর,এয়ার ডায়নেস্টি (Air Dynasty) সংস্থার একটি হেলিকপ্টার ল্যান্ডিং বা অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

Read Full Story
02:59 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: Rohit Sharma - ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানো হবে না, রোহিতকে নিয়ে কী পরিকল্পনা মুম্বইয়ের?

Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) সফলতম অধিনায়ক রোহিত শর্মা। এই তারকা ব্যাটারের নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই রোহিতের কাছ থেকেই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। এখন দলের প্রয়োজনে তাঁকে যেমন খুশি ব্যবহার করা হচ্ছে। এবারের আইপিএল-এও (IPL 2026) ঠিক সেটাই হতে চলেছে।

Read Full Story
02:40 PM (IST) Mar 18

Ajker Bangla News Live: West Bengal Weather - কালবৈশাখী তাণ্ডব চালাবে এই জেলাগুলিতে, জানুন ওয়েদারের লেটেস্ট আপডেট

অত্যধিক গরমের হাত থেকে আরও কিছুদিন মুক্তি পাবে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সেরকম কথা বলছে। কারণ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

Read Full Story