MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিরাট খবর! নতুন বছর থেকে উঠে যাচ্ছে আয়ের উর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য উদ্যোগী মমতা সরকার

বিরাট খবর! নতুন বছর থেকে উঠে যাচ্ছে আয়ের উর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য উদ্যোগী মমতা সরকার

লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর বয়সে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পাবেন। রাজ্য সরকার বার্ধক্য ভাতার আওতায় আসা মহিলাদের আয়ের উর্ধ্বসীমা তুলে দিচ্ছে, যা কয়েক লক্ষ মহিলাকে উপকৃত করবে। 

1 Min read
Author : Sayanita Chakraborty
Published : Dec 21 2024, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

৬০ বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতা পেতে শুরু করেন। তার জন্য আলাদা করে আবেদন করতে হয় না।

210
Image Credit : Social Media

অর্থাৎ ৬০-এ পা দিলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকে ১ হাজার করে বার্ধক্য ভাতা। এই সকল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে মমতা সরকার।

310
Image Credit : stockPhoto

এবার যারা বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের আয়ের উর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মহিলা।

410
Image Credit : Social Media

রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়।

510
Image Credit : Getty

বর্তমান নিয়ম অনুসারে, উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার নীচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। এবার উঠে যাচ্ছে এই নিয়ম।

610
Image Credit : Getty

লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন, তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের উর্ধ্বসীমা আর রাখা হবে না।

710
Image Credit : Getty

একই নিয়ম খাটবে তফসিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর বয়স হয়ে গেলে পাবেন ওল্ড এজ পেনশন।

810
Image Credit : X-Mamata Banerjee

এই মর্মে খসড়া তৈরি হয়ে গিয়েছে। আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।

910
Image Credit : Asianet News

সেখানে শিলমোহর পড়লেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন।

1010
Image Credit : Facebook

মন্ত্রিসভার ছাড়পত্র মিললে তফসিলি মহিলাদের ক্ষেত্রেও এই নিয়ম জারি হবে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
Recommended image2
Now Playing
Samik Bhattacharya: ‘ফিরহাদের ছেলেমেয়ে উচ্চ শিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে!’ বিস্ফোরক শমীক
Recommended image3
Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই জানিয়ে দিলেন
Recommended image4
এই লিংকে ক্লিক করুন! মার্চ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার?
Recommended image5
Weather Kolkata: বসন্তে অব্যাহত পারদ পতন! শীতের লম্বা ইনিংস নিয়ে কী বলছে আলিপুরের পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved