MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Sujit Bose Net Worth: গত ৫ বছরে সম্পত্তি বেড়েছে তিনগুণ, স্ত্রীর আছে ৫টি বাড়ি, তৃণমূল প্রার্থী সুজিত বসুর হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

Sujit Bose Net Worth: গত ৫ বছরে সম্পত্তি বেড়েছে তিনগুণ, স্ত্রীর আছে ৫টি বাড়ি, তৃণমূল প্রার্থী সুজিত বসুর হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

Sujit Bose Net Worth: বিধাননগর বিধানসভা থেকে এবারও তৃণমূলের হয়ে লড়ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। টানা চারবার বিধায়ক হওয়ার লক্ষ্যে মননোয়ন পেশ করেছেন সুজিত। এক নজরে দেখা যাক সম্পত্তি থেকে অপরাধ বিষয়ক তথ্য নিয়ে নির্বাচনী হলফনামায় কী জানালেন সুজিত।

2 Min read
Author : Partha Pratim Chandra
| Updated : Apr 07 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
বিপুল সম্পত্তি, নগদ, রয়েছে কোটি টাকার ওপর ঋণও
Image Credit : our own

বিপুল সম্পত্তি, নগদ, রয়েছে কোটি টাকার ওপর ঋণও

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সুজিত বসুর সম্পত্তি প্রায় তিনগুণ বেড়েছে। বর্তমানে তাঁর কাছে নগদ রয়েছে ২ লক্ষ ৭ হাজার ৯৩২ টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ৭০১ টাকা। শেয়ার, ডিবেঞ্চার-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ ১৩ লক্ষ ২ হাজার ২৪২ টাকা। পাশাপাশি তাঁর মোট ঋণের পরিমাণ ১ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ২৫৫ টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
স্থাবর সম্পত্তি: ২ কোটি টাকার কাছাকাছি
Image Credit : our own

স্থাবর সম্পত্তি: ২ কোটি টাকার কাছাকাছি

Sujit Bose Immovable Property: স্থাবর সম্পত্তির দিক থেকে সুজিত বসুর লেকটাউন শ্রীভূমির ক্যানাল স্ট্রিট এলাকায় দুটি বাড়ি রয়েছে। পাশাপাশি লেকটাউনে একটি বাণিজ্যিক ভবনও আছে, যা শপিং কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হয়। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা।

Related Articles

Related image1
TMC: সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা
Related image2
নিজের ৭০ ফুটের মুর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি, ভার্চুয়াল অনুষ্ঠানে পাশে ছিলেন সুজিত বসু
39
গাড়ি, সোনা সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ
Image Credit : our own

গাড়ি, সোনা সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ

Sujit Bose Movable Property: সুজিত বসুর মালিকানায় একটি স্করপিও গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়া প্রায় ৬৫৯ গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৮৯ হাজার ৮০ টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকা।

49
সুজিতের স্ত্রী-র 'বিপুল' সম্পত্তি
Image Credit : Facebook

সুজিতের স্ত্রী-র 'বিপুল' সম্পত্তি

Sujit Bose’s Wife: Assets and Properties: অন্যদিকে, সুজিতের গৃহবধূ-স্ত্রী স্বর্ণালি বসুর নামেও উল্লেখযোগ্য সম্পত্তি রয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৯ টাকা। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা ৫ লক্ষ ১৮ হাজার ২৪৭ টাকা। বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৭০৬ টাকা। বর্তমানে তাঁর ঋণের পরিমাণ ২ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৫০ টাকা।

59
সুজিত বসুর স্ত্রী-র গাড়ি, সোনা সহ সম্পত্তির হিসাব
Image Credit : FB

সুজিত বসুর স্ত্রী-র গাড়ি, সোনা সহ সম্পত্তির হিসাব

তৃণমূলের বিদায়ী বিধায়ক-মন্ত্রী সুজিত বসুর স্ত্রী-র নামে একটি ব্যালেনো গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৮ লক্ষ ৭ হাজার ১৪২ টাকা। এছাড়া ৮৯৪ গ্রামেরও বেশি সোনা রয়েছে, যার মূল্য প্রায় ১১ লক্ষ ৯৫ হাজার ৬৬৭ টাকা।

69
Sujit Bose: সুজিত বসুর স্ত্রী স্বর্ণালী বসুর ৩.৮০ কোটি টাকার সম্পত্তি
Image Credit : FB

Sujit Bose: সুজিত বসুর স্ত্রী স্বর্ণালী বসুর ৩.৮০ কোটি টাকার সম্পত্তি

সব মিলিয়ে সুজিত বসুর স্ত্রী স্বর্ণালী বসুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, তিনি পাঁচটি বাড়ির মালিক। এই সম্পত্তিগুলির মোট মূল্য প্রায় ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকা।

79
ভোটের ময়দানে সুজিত
Image Credit : FB

ভোটের ময়দানে সুজিত

একটা সময় ছিলেন সিপিএমের দাপুটে প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর শিষ্য। রাজনীতির কায়দাটাও তাঁরই মত। দুর্নীতির অভিযোগ রয়েছে, ইডি-র তলব রয়েছে। তবু জনসংযোগই হাতিয়ার সুজিতের। বিধাননগর থেকে টানা তিনবার জিতেছেন। গতবার সব্যসাচী দত্ত-কে প্রায় ৮ হাজার ভোটে হারিয়ে গড় রক্ষা করে দলের কাছে বড় নম্বর পেয়েছেন।

89
এবার প্রতিপক্ষ কারা
Image Credit : FB

এবার প্রতিপক্ষ কারা

বিধাননগরে এবার তৃণমূলের তারকা মন্ত্রী সুজিতের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে ডঃ শারদ্বত মুখোপাধ্যায়-কে। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন সৌমজিত রাহা। 

99
জয়ের সম্ভাবনা কতটা
Image Credit : X

জয়ের সম্ভাবনা কতটা

এবার কঠিন লড়াই সুজিতের। টানা ১৫ বছর ধরে বিধায়ক থাকায় প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় রয়েছে সুজিতের বিপক্ষে। তা ছাড়া দুর্নীতি মামলায় ইডি-র ডাকও চাপে রেখেছে সুজিতকে। ২০২৪ লোকসভায় বিজেপি এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল। সব মিলিয়ে সুজিতের পক্ষে এবার ভোটের ময়দানে কাজটা বেশ জটিল।

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: ২০২৮ সালে ঘরে ফেরার অপেক্ষায় মহম্মদ আলী পার্কের দুর্গাপুজো, কলকাতার উৎসবের আঙিনায় নিজের জায়গা ফিরে পাওয়ার আশা
Recommended image2
CPIM Bookstall: বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image3
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image4
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Recommended image5
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Related Stories
Recommended image1
TMC: সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা
Recommended image2
নিজের ৭০ ফুটের মুর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি, ভার্চুয়াল অনুষ্ঠানে পাশে ছিলেন সুজিত বসু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved